মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত অমর্তলা চড়ক পূজোর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রনামির টাকা চুরির ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা রতন কুমার পাল বলেন, প্রতিদিনের মতো এদিন সকালে তিনি মন্দিরের দরজা খুলে লাইট বন্ধ করার সময় দেখতে পান প্রণামি বাক্স সঠিক জায়গায় নেই। বাক্স টির তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তখনই এলাকাবাসী দের খবর দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে স্থানীয় বাসিন্দারা। ইতি মধ্যেই কোচবিহার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

কোচবিহার ছয় নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জর্জ, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গণ। বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়। মূলত পক্স আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল। পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারে সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয়।
Read More
পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি সহ কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো অল কামতাপুর স্টুডেন্টস organization। এদিন কোচবিহার শহরে মিছিল করার পাশাপাশি কোচবিহার জেলা শাসকের দপ্তরে উপনীত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন kpp নেতা কংসরাজ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
Read More
কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচিতে সামিল বিজেপি কর্মীরা

কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচিতে সামিল বিজেপি কর্মীরা

সন্দেশখালি তে যাওয়ার পথে বিজেপির রাজ্য নেতৃত্বদের আটকে দেওয়ার প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও কর্মসূচিতে সামিল হয় কোচবিহার জেলা বিজেপি কর্মীরা। পুলিশ সুপারের দপ্তরের সামনে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীদের আটকে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
Read More
পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদ জানিয়ে আজ কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার শাখার সদস্যরা। তাদের অভিযোগ কোচবিহার জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলির কর্মীদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। তাদের দাবি যে সমস্ত কর্মীদের বাড়ি কোচবিহার শহরে অথবা কোচবিহার শহর সংলগ্ন এলাকায় তাদেরকে হলদি বাড়িতে বদলি করা হয়েছে। আবার যাদের বাড়ি হলদিবাড়িতে তাদের বদলি করা হয়েছে কোচবিহার শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে।যে সমস্ত কর্মীদের বদলি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ কর্মীদের এই ধরনের দূরবর্তী গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। সেই জায়গায় যাতে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের…
Read More
চুরি যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করলো কোচবিহার জেলা পুলিশ

চুরি যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করলো কোচবিহার জেলা পুলিশ

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে মোবাইল ফেরত দিলো কোচবিহার জেলা পুলিশ।কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ মোবাইলের মালিকদের ডেকে তাদের হাতে তাদের হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় গত এক মাসে এই পঞ্চাশটি মোবাইল উদ্ধার করতে পেরেছে কোচবিহার পুলিশ। এই মোবাইল গুলি মোবাইলের মালিকের কাছ থেকে বিভিন্ন সময় হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গিয়েছিল। মোবাইলের মালিক পুলিশে অভিযোগ জানালে পুলিশ এই মোবাইলগুলি উদ্ধার করার উদ্যোগ গ্রহণ করে। এবং ৫০ টি মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।  পুলিশের পক্ষ থেকে…
Read More
নির্বিঘ্নে কোচবিহার জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

নির্বিঘ্নে কোচবিহার জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

নির্বিঘ্নে কোচবিহার জেলায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র গুলিতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের ভিড়। সকাল ৮.৩০ মিনিট থেকে খুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের গেট। দশটা থেকে শুরু হয় পরীক্ষা। কোচবিহার জেলায় এ বছর মোট ৩১৯৫৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের মধ্যে রেগুলার ছাত্র রয়েছে ১৩৫০৭ জন এবং রেগুলার ছাত্রী রয়েছে ১৬০৩৩ জন। এছাড়াও কম্পার্টমেন্টাল এবং সিসি ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ২৪১৪ জন। সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার জন্য রাস্তায় ছিল অতিরিক্ত বাস এবং বিভিন্ন যানবাহন।
Read More
রাহুলের যাত্রা পথে কংগ্রেস বিরোধী পোস্টার নিয়ে জমায়েত

রাহুলের যাত্রা পথে কংগ্রেস বিরোধী পোস্টার নিয়ে জমায়েত

কংগ্রেসে নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে বিক্ষোভ দেখিয়ে বাংলায় স্বাগত জানালো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কোচবিহারে প্রবেশের ঠিক আগে সভাস্থল থেকে কিছু দূরে নাগরিক মঞ্চের ব্যানারে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সকালে বক্সিরহাটের জোড়াইমোড়,মারুগঞ্জ,কোচবিহারের ডাউয়াগুড়ি ও তল্লিগুড়ি এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। নাগরিক মঞ্চের নামে ব্যানার ছাপিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, অধীর চৌধুরী যেন কংগ্রেস ও তৃণমূলের দৌরাত্ম থেকে দূরে থাকেন। বেশ কিছুক্ষণ রাস্তা আটকে চলে বিক্ষোভ।
Read More
হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের।জামিনের আবেদন মঞ্জুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিলো।সম্প্রতি সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামানিক।শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে।১৫ দিনের সংশ্লিষ্ট কোর্ট আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামানিক কে।একই সঙ্গে এই মামলায় পুলিশ কে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
Read More
কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই সঙ্গেই কোচবিহার জেলার টেঙ্গন মারি এলাকায় রাম মন্দিরেও প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। উল্লেখ্য কোচবিহার ২নং ব্লকের অন্তর্গত টেঙ্গন মারি ছড়ারকুঠী এলাকায় অযোধ্যার রাম মন্দিরের আদলে মাত্র ১৫ দিনে রাম মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই মন্দিরে ভিড় জমায় ভক্তরা। অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি একইসঙ্গে এই রাম মন্দিরেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
Read More
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় উদ্বোধন হল কোচবিহার ছায়ানীড়ের মহড়া কক্ষের

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় উদ্বোধন হল কোচবিহার ছায়ানীড়ের মহড়া কক্ষের

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায়, কোচবিহার টাকাগাছ অঞ্চলে কোচবিহার ছায়ানীড় গড়ে তুলেছে একটি মহড়া কক্ষ। ওই মহড়া কক্ষের একটি অফিস ঘর উদ্বোধন করলেন ভারত সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের প্রোগ্রাম অফিসার অভিজিৎ চ্যাটার্জী। এদিন উপস্থিত ছিলেন ই ,জেড, সি, সির আরেক প্রতিনিধি শুভানু ব্যানার্জি, ছায়ানীড়ের সভাপতি সর্বানি সাহা, স্বাগত পাল প্রমূখ‌। এই উপলক্ষে ছায়ানীড়ের শিশু শিল্পীরা পরিবেশন করে গান এবং নাটক। প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহার ছায়ানীড় নিয়মিত মূকাভিনয় ও নাট্যচর্চা সুনামের সাথে করে চলেছে। অনুষ্ঠানের উদ্বোধক অভিজিৎ চ্যাটার্জী ছায়ানীড়ের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
Read More
কোচবিহারের সাগরদিঘীতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য

কোচবিহারের সাগরদিঘীতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য

কোচবিহার সাগরদিঘীতে এক ব্যক্তির দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো বুধবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সঞ্জীব কুমার দেব (৪০)। বাড়ি কোচবিহার জেলার বলরামপুর এলাকায় তবে ওই ব্যক্তি কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় ভাড়া থাকতো। এদিন সকালে প্রাতঃভ্রমনে এসে লোকজন সাগরদিঘীতে দেহ ভাসতে দেখে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি কোচবিহার বলরামপুর এলাকায়,তবে দীর্ঘদিন ধরেই…
Read More
পরিবহন আইনের বিরুদ্ধে সরব কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন

পরিবহন আইনের বিরুদ্ধে সরব কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন

পরিবহন আইনের বিরুদ্ধে সরব হলো কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন রীতিমতো টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করা হয় কোচবিহার মা ভবানী চৌপথিতে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের ১০ বছরের কারাদণ্ড এবং ৭ লক্ষ্য টাকা জরিমানা করা হবে।কেন্দ্রীয় সরকারের এই আইন অনৈতিক বলে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে।
Read More
তৃণমূলের দলীয় কার্যালয়ে বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূলের দলীয় কার্যালয়ে বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় খুলতে ভেটাগুড়িতে যেতে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ জেলা নেতৃত্বদের। পুলিশের উপর ভরসা হারিয়ে নিজেরাই দলীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নেয় তারা। তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয় খুলতে গেলে দলীয় কার্যালয়ে বোম মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভেটাগুড়িতে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি এলাকা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের কারণে কোন ঠাসা হয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা। ভেটাগুড়ির সবজি বাজার এবং রেলগেটের পাশে অবস্থিত তৃণমূলের দুটি কার্যালয় বন্ধ থাকে দীর্ঘদিন। আজ উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা নেতৃত্বরা সেই তৃণমূলের দলীয়…
Read More