কলকাতা

নয়া দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি

নয়া দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা হাই কোর্টে বিচারপতির অভাব অনেকদিন ধরেই বড় সমস্যা হয়ে উঠেছিল। বিভিন্ন বেঞ্চে নিয়মিত বিচারক পাঠানোর পাশাপাশি মামলার চাপও বাড়ছিল। সেই পরিস্থিতিতে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। নতুন বিচারপতিরা শপথ নিলে আদালতে বিচারপতির সংখ্যা বাড়বে এবং শূন্যপদ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কলকাতা হাই কোর্টে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন মিলেছে। গত প্রায় দুই দশকে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের ঘটনা খুব একটা দেখা যায়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়ামবিচারপতি পদে নিয়োগের জন্য ৯ জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। সেই…
Read More
হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার, এক ব্যক্তি হেফাজতে

হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার, এক ব্যক্তি হেফাজতে

হাওড়া স্টেশনে টহল দেওয়ার সময় আরপিএফের সিআইবি (CIB) দলের হাতে এক সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে আয়কর দফতরকে বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, হাওড়া স্টেশনে সিআইবি দলের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সেই সময় দলের নজরে পড়ে এক ব্যক্তি। তাঁর আচরণ ও কথাবার্তার ধরন সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। এরপর টাকা গুনে দেখা হলে মোট প্রায় ৬৭ লক্ষ টাকা পাওয়া যায়। হেফাজতে নেওয়া ব্যক্তির পরিচয় সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের…
Read More
মিটতে চলেছে সমস্যা

মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।…
Read More
ছাত্র বি*ক্ষোভে ইস্তফা সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের

ছাত্র বি*ক্ষোভে ইস্তফা সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের

ছাত্র বিক্ষোভের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাঁকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তাঁর পদত্যাগের পর কলেজ চত্বরে উচ্ছ্বাস প্রকাশ করেন পড়ুয়ারা। গঙ্গাজল ও ধূপ দিয়ে কলেজের ‘শুদ্ধিকরণ’ও করেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ৯৮ শতাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাটেনডেন্সের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়মিত কলেজে এলেও তাঁদের উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। এমনকি সঠিক অ্যাটেনডেন্স রেজিস্টার না রেখে সাদা কাগজে উপস্থিতি নেওয়া হতো বলেও অভিযোগ করেন তাঁরা। এছাড়া, টিএমসিপির সভায় গেলে তবেই অ্যাটেনডেন্স দেওয়া হতো বলেও অভিযোগ। পরীক্ষায় বসার বিষয়েও পড়ুয়াদের সঙ্গে ভাইস প্রিন্সিপালের মতবিরোধ তৈরি হয়েছিল বলে…
Read More
টোল দু*র্নীতির অভিযোগে শেক্সপিয়র সরণির অফিসে ইডির হা*না

টোল দু*র্নীতির অভিযোগে শেক্সপিয়র সরণির অফিসে ইডির হা*না

জাতীয় সড়কে টোল আদায়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্তে বুধবার সকালে কলকাতার শেক্সপিয়র সরণির একটি আবাসনে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সঙ্গে দেশের সাতটি রাজ্যের মোট ১৪টি স্থানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। ইডি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ-তে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানসহ সাতটি রাজ্যে একযোগে তল্লাশি চলছে। কলকাতার শেক্সপিয়র সরণির আবাসনটির তৃতীয় তলায় একটি অফিসে ইডির কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন বলে সূত্রের খবর। অভিযোগ, বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে জাতীয় সড়কে বেআইনিভাবে টোল আদায়ের মাধ্যমে আর্থিক অনিয়ম করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক নজর রয়েছে টোল আদায়ের পদ্ধতি, ব্যবহৃত…
Read More
নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে টেট বা সিটেট নিয়ে শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও এই পরীক্ষা বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিভ্রান্তি ছিল অনেকের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ - এর বিদ্যমান বিধিই কার্যকর রয়েছে। কেন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, টেট বাধ্যতামূলক শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য। অন্যদিকে নবম-দশম, উচ্চমাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ হবে সংশ্লিষ্ট পরিষেবা বিধি, সংবিধিবদ্ধ নিয়ম এবং ইউজিসির গাইডলাইন অনুসারে। অর্থাৎ এই স্তরগুলিতে…
Read More
খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ভক্ত-সাধারণ মানুষ

খোল-করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ভক্ত-সাধারণ মানুষ

রাখি পূর্ণিমা ও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কলকাতার ভবানীপুর ও কালীঘাট এলাকায় এক বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরাসরি অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে ভবানীপুর এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরের সামনে দিয়ে অতিক্রম করে। মুখ্যমন্ত্রী স্বয়ং খোল-করতাল বাজিয়ে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন। শোভাযাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে রাখি ও জন্মাষ্টমীর শুভকামনা জানান। এলাকার শান্তি, সমৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বহু সাধারণ মানুষ উৎসাহিতভাবে অংশগ্রহণ করেন।
Read More
গড়িহাটে পথচলতি মানুষ ও শিশুদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল

গড়িহাটে পথচলতি মানুষ ও শিশুদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল

গড়িহাট মোড়ে সাধারণ পথচলতি মানুষ এবং খুদে শিশুদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে শামিল হলেন পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। রাখি উৎসবের আবহে তিনি রাস্তায় নেমে স্থানীয় নাগরিক ও শিশুদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে পুরমন্ত্রী স্বয়ং সাধারণ মানুষ ও ছোট ছোট শিশুদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কর্মরত পুলিশ কর্মীদের হাতেও তিনি রাখি পরিয়ে তাঁদের কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। ভাই-বোনের পারস্পরিক বন্ধন এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই গড়িহাটের মতো ব্যস্ত মোড়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পুরমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষ ও শিশুদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
Read More
কালীঘাট মন্দিরে এনএসজি-র বিশেষ মহড়া: নিরাপত্তা খতিয়ে দেখতে ২৪ থেকে ২৭ আগস্ট কমান্ডোদের ‘অপারেশনাল রেকনেসাঁ’

কালীঘাট মন্দিরে এনএসজি-র বিশেষ মহড়া: নিরাপত্তা খতিয়ে দেখতে ২৪ থেকে ২৭ আগস্ট কমান্ডোদের ‘অপারেশনাল রেকনেসাঁ’

জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলির (Vital Installations) নিরাপত্তা নিশ্চিত করতে এবং এনএসজি (NSG) সদর দফতরের বিশেষ নির্দেশে কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে শুরু হলো বিশেষ ‘অপারেশনাল রেকনেসাঁ’। জাতীয় নিরাপত্তা রক্ষীর ২৯ এসসিজি (29 SCG, NSG) শাখার পক্ষ থেকে আগামী ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই নিরাপত্তা মহড়া ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে এনএসজি-র একটি প্রতিনিধি দল কালীঘাট মন্দির চত্বরে পৌঁছায়। এই বিশেষ রেকনেসাঁ দলে রয়েছেন ১ জন সিনিয়র অফিসার, ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং ১০ জন প্রশিক্ষিত কমান্ডো। এনএসজি-র এই হাই-প্রোফাইল টিমের সঙ্গে যৌথভাবে…
Read More
এনআরএসের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দে*হ, তদন্তে পুলিশ

এনআরএসের শৌচালয় থেকে উদ্ধার নার্সের দে*হ, তদন্তে পুলিশ

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনআরএস) স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ-র শৌচালয় থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে কর্মরত অবস্থায় ওই নার্সকে খুঁজে না পাওয়ার পর সহকর্মীরা তাঁর সন্ধান শুরু করেন। পরে শৌচালয় থেকে তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নার্সটি রাতে এইচডিইউ-তে দায়িত্বে ছিলেন। কিছু সময় পর তাঁকে কর্মস্থলে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি করেন। পরে শৌচালয়ের ভিতর তাঁকে পাওয়া যায়। দ্রুত চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনও ওষুধ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। তবে…
Read More
পথ নিরাপত্তার বার্তা দিতে কলকাতা পুলিশের সাইকেল র‍্যালি, অংশ নিলেন ১৫০ জন

পথ নিরাপত্তার বার্তা দিতে কলকাতা পুলিশের সাইকেল র‍্যালি, অংশ নিলেন ১৫০ জন

পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে ‘Road Safety Week 2026’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার কলকাতার রাজপথে আয়োজিত হল বিশেষ সাইকেল র‍্যালি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে লালবাজার পর্যন্ত যায় এই সাইকেল র‍্যালি। বিশেষ করে বাইক চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। র‍্যালির ফ্ল্যাগ অফ করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ। শুধু ফ্ল্যাগ অফ করেই থেমে থাকেননি তিনি, সাইকেলে র‍্যালিতে অংশও নেন। কলকাতা পুলিশের এই উদ্যোগে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। কলকাতা…
Read More
শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে গ্রামবাংলা থেকে ভিনরাজ্যে শ্রমিকদের কাজের খোঁজে চলে যাওয়ার প্রবণতা রুখতে নতুন পরিকল্পনার কথা জানাল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনের লক্ষ্য, স্থানীয় স্তরেই এমন কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, যাতে জেলার বাইরে পাড়ি দেওয়ার প্রয়োজন কমে। সেই উদ্দেশ্যেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পকে আরও জোরদার করার কথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে জয়হিন্দ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, শুধু কাজের সুযোগ বাড়ানোই নয়, প্রকল্পে মজুরির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।…
Read More
পুষ্পার্ঘ্য, গান ও কবিতায় রবি প্রণাম

পুষ্পার্ঘ্য, গান ও কবিতায় রবি প্রণাম

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটি উপলক্ষ্যে কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভিড় জমাতে শুরু করেন রবীন্দ্রপ্রেমী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণ, রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। কবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই ঠাকুরবাড়ি প্রাঙ্গণে বিশেষ প্রস্তুতি দেখা যায়। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থী ও অনুরাগীদের ভিড়। কবিগুরুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক প্রাঙ্গণ পরিণত হয় রবীন্দ্রস্মরণে।
Read More
সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ আদালতের তরফে

সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ আদালতের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে বড় আপডেট মিলল কলকাতা হাইকোর্ট থেকে। শুভেন্দু সরকারের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ নয়। ফলে বর্তমানে ওবিসি তালিকা থেকে বাদের খাতাতেই থাকল ৭৪টি জনগোষ্ঠী, আর অন্তর্ভুক্ত রইল ৬৬টি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে উঠেছিল ওবিসি মামলাটি। আগামী ৬ সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলায় ওবিসি তালিকা থেকে ৭৪টি সম্প্রদায়কে বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন মিজানুল কবির। এমনকি প্রাক্তন সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ…
Read More