জীবনধারা

মাছ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্বাদের ৩ ফিউশন স্ন্যাক্স

মাছ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্বাদের ৩ ফিউশন স্ন্যাক্স

বাঙালির সঙ্গে মাছের সম্পর্ক চিরকালীন। তবে রোজকার ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের বদলে সন্ধ্যার আড্ডায় স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন মাছের তিন রকম অভিনব পদ। দেশি মশলা ও পরিচিত উপকরণেই তৈরি হবে রেস্তোরাঁর স্বাদের এই ফিউশন স্ন্যাক্স। কাসুন্দি ক্রাস্টেড বেকড ভেটকি ভেটকি মাছের ফিলেতে কাসুন্দি, সর্ষেবাটা, টক দই, কাঁচালঙ্কা বাটা, সর্ষের তেল ও নুন মাখিয়ে ১০ মিনিট রাখুন। এ বার গুঁড়ো টোস্ট বিস্কুট, পাউরুটির গুঁড়ো ও সামান্য মাখন মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে নিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করলেই তৈরি মুচমুচে কাসুন্দি ক্রাস্টেড ভেটকি। ধনেপাতা-কাঁচালঙ্কার ফিশ বাইট ভেটকি বা বাসা মাছ কাঁটামুক্ত করে ছোট টুকরো করে নিন। ধনেপাতা, কাঁচালঙ্কা,…
Read More
লাল টুকটুকে বেদানার ৫ উপকার জানেন কি?

লাল টুকটুকে বেদানার ৫ উপকার জানেন কি?

লাল টুকটুকে বেদানা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে ফাইবার, পটাশিয়াম এবং বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। বিশেষ করে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হিসেবে বেদানা রাখা যেতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: বেদানায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতেও সহায়ক। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে: বেদানার অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের জন্য উপকারী। এটি শরীরের ভালো কোলেস্টেরল বৃদ্ধিতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। প্রদাহ কমায়: বেদানায় থাকা পলিফেনলজাতীয় অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। রক্তনালির স্বাস্থ্য ভালো রাখে: বেদানার কিছু উপাদান রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়ক। অন্ত্রের স্বাস্থ্য ভালো…
Read More
আলু পোস্ত নয়, পোস্ত দিয়ে বানান ৩ রকমের সুস্বাদু আমিষ পদ

আলু পোস্ত নয়, পোস্ত দিয়ে বানান ৩ রকমের সুস্বাদু আমিষ পদ

বাঙালির পাতের আলু পোস্ত আর বিউলির ডালের জুড়ি মেলা ভার। তবে পোস্ত দিয়ে শুধু নিরামিষ পদই নয়, তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু আমিষ রান্নাও। চিকেন, চিংড়ি কিংবা ডিম—পোস্তর মিশেলে প্রতিটি পদেই আসবে অন্য রকম স্বাদ। রইল তিনটি সহজ রেসিপি। বাদাম-পোস্ত দিয়ে চিকেন ভাপা প্রথমে হাড়ছাড়া মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন। এতে নুন, হলুদ, জল ঝরানো টক দই এবং আদা-রসুন বাটা মাখিয়ে দিন। এরপর কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। সামান্য গরমমশলা ছড়িয়ে মিশ্রণটি একটি টিফিন কৌটোয় ভরে ঢাকনা বন্ধ করুন। কৌটোটি গরম জলের মধ্যে বসিয়ে ভাপে রান্না করুন।…
Read More
প্লাস্টিক বর্জ্যে দূষণ বাড়ছে, দৈনন্দিন জীবনে আনুন এই ৬ বদল

প্লাস্টিক বর্জ্যে দূষণ বাড়ছে, দৈনন্দিন জীবনে আনুন এই ৬ বদল

দাঁত মাজার ব্রাশ, শ্যাম্পুর বোতল, রেজার কিংবা কন্ডিশনারের ছোট প্যাকেট— রোজের ব্যবহার্য এমন বহু জিনিস থেকেই জমছে প্লাস্টিক বর্জ্য। এগুলি সহজে নষ্ট হয় না, বরং দীর্ঘদিন পরিবেশে থেকে মাটি ও জল দূষিত করে। তাই দৈনন্দিন জীবনে কয়েকটি ছোট বদল আনলেই কমানো সম্ভব প্লাস্টিকের ব্যবহার। কীভাবে কমাবেন প্লাস্টিক বর্জ্য? ১. ছোট প্যাকেটের বদলে বড় বোতল: বার বার শ্যাম্পু বা কন্ডিশনারের ছোট প্যাকেট না কিনে বড় বোতল ব্যবহার করুন। সম্ভব হলে রিফিল করা যায়, এমন পাত্র বেছে নিন। ২. প্লাস্টিকের বদলে কাগজের মোড়ক: প্লাস্টিকের প্যাকেটের বদলে কাগজ বা কার্ডবোর্ডের বাক্সে পাওয়া সাবান ব্যবহার করতে পারেন। ৩. টেকসই রেজার ব্যবহার: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক…
Read More
শুধু দামি ব্রাশ কিনলেই হবে না, দীর্ঘদিন ভালো রাখতে মানতে হবে ৫ নিয়ম

শুধু দামি ব্রাশ কিনলেই হবে না, দীর্ঘদিন ভালো রাখতে মানতে হবে ৫ নিয়ম

মেকআপের বাক্সে সাজানো দামি ব্রাশও কয়েক মাসের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। কখনও ব্রাশের রোম শক্ত হয়ে যায়, কখনও বদলে যায় তার স্বাভাবিক আকৃতি, আবার কখনও ঝরে পড়তে থাকে একের পর এক রোম। এর জন্য সব সময়ে ব্রাশের গুণমানকে দায়ী করা যায় না। বরং ব্রাশ ব্যবহারের ধরন, পরিষ্কারের পদ্ধতি এবং সংরক্ষণের নিয়মের উপরেও নির্ভর করে তার স্থায়িত্ব। ফাউন্ডেশন, কনসিলার, পাউডার কিংবা আইশ্যাডো ব্যবহারের পর ব্রাশে প্রসাধনীর অবশিষ্টাংশ জমে থাকে। দীর্ঘদিন সেগুলি পরিষ্কার না করলে ব্রাশের রোম শক্ত ও আঠালো হয়ে যেতে পারে। পাশাপাশি অপরিষ্কার ব্রাশে জীবাণু জমার আশঙ্কা থাকে, যা ত্বকের সমস্যাও ডেকে আনতে পারে। তাই ব্রাশের আয়ু বাড়াতে এবং…
Read More
স্ট্রেটনার দিয়েই হোক পছন্দের কেশসজ্জা, কিনবেন কোনটি?

স্ট্রেটনার দিয়েই হোক পছন্দের কেশসজ্জা, কিনবেন কোনটি?

সোজা চুলকে ঢেউ খেলানো কিংবা কোঁকড়া চুলকে মসৃণ করতে চান? এখন ঘরে বসেই সহজে বদলে নেওয়া যায় চুলের সাজ। এ ক্ষেত্রে কাজে আসতে পারে হেয়ার স্ট্রেটনার। তবে কেনার আগে চুলের ধরন ও যন্ত্রের গুণমান দেখে নেওয়া জরুরি। কেনার আগে কী দেখবেন? পাতলা চুলের জন্য কম তাপমাত্রায় কাজ করে এমন স্ট্রেটনার উপযুক্ত। ঘন চুলের ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত যন্ত্র বেছে নেওয়া ভালো। সিরামিক প্লেট তাপ সমানভাবে ছড়াতে সাহায্য করে। লম্বা ও ঘন চুলের জন্য চওড়া প্লেট, আর ছোট চুলের জন্য সরু প্লেট বেশি সুবিধাজনক। নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার সুবিধা রয়েছে কি না, সেটিও দেখে নিন। ব্যবহারে সতর্কতা ভেজা চুলে স্ট্রেটনার…
Read More
হোটেলের ঘরেই ছুটির মেজাজ, জেন জি-র ভ্রমণে নয়া ট্রেন্ড ‘রুম রটিং’

হোটেলের ঘরেই ছুটির মেজাজ, জেন জি-র ভ্রমণে নয়া ট্রেন্ড ‘রুম রটিং’

বেড়াতে গিয়ে হোটেলে চেক-ইন করেই বেরিয়ে পড়া—তারপর একের পর এক দর্শনীয় স্থান ঘোরা, ছবি তোলা, ভিডিও করা এবং সব শেষে সমাজমাধ্যমে তা পোস্ট করা—ছুটির এই চেনা ছবিই কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? অন্তত জেন জি-র ক্ষেত্রে তেমনটাই দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘রুম রটিং’।‘রুম রটিং’ বলতে মূলত বেড়াতে গিয়ে হোটেলের ঘরেই দীর্ঘ সময় আরামে কাটানোকে বোঝানো হচ্ছে। বাইরে ঘুরে বেড়ানোর বদলে ঘুম, সিনেমা দেখা, বই পড়া, গান শোনা কিংবা প্রিয়জনের সঙ্গে গল্প করেই সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করছেন অনেকে। প্রশ্ন হল, এর কারণ কী? এর অন্যতম কারণ হতে পারে ব্যস্ত জীবনযাত্রা। সপ্তাহভর অফিসের কাজ, পড়াশোনা, পরিবার এবং…
Read More
কলা খাওয়ার সঠিক সময় জানেন কি?

কলা খাওয়ার সঠিক সময় জানেন কি?

সহজলভ্য ও সুস্বাদু ফল হিসেবে কলার জুড়ি মেলা ভার। এতে রয়েছে ভিটামিন, খনিজ, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রাকৃতিক শর্করা। একটি মাঝারি আকারের কলায় প্রায় ৪২২ মিলিগ্রাম পটাশিয়াম ও ০.৪ মিলিগ্রাম ভিটামিন বি৬ থাকে। পটাশিয়াম শরীরের জলীয় ভারসাম্য ও স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলায় থাকা পটাশিয়াম ও ফাইবার হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী। পাশাপাশি এটি রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে।তবে কলা খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আসলে দিনের বিভিন্ন সময়ে কলা খাওয়া যায়, তবে ব্যক্তির শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী সময় ও পরিমাণে কিছুটা পার্থক্য হতে পারে। সকালের জলখাবারে: সকালে কলা খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। তবে খালি পেটে…
Read More
নানা রোগ সারায় ছোট মাছ, মৌরলা থেকে কাচকি কোন মাছের কী গুণ

নানা রোগ সারায় ছোট মাছ, মৌরলা থেকে কাচকি কোন মাছের কী গুণ

রুই-কাতলার মতো বড় মাছের তুলনায় ছোট মাছ অনেক সময় খাবারের তালিকায় পিছিয়ে থাকে। অথচ পুঁটি, মৌরলা, কাচকি, আমুদি বা কাজরির মতো ছোট মাছে রয়েছে প্রোটিন, ক্যালশিয়াম, আয়রন, ভিটামিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান। নিয়মিত খাদ্যতালিকায় পরিমাণমতো ছোট মাছ রাখলে সুষম পুষ্টি পাওয়ার ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। মৌরলা মাছ মৌরলায় ভিটামিন এ, ডি, ক্যালশিয়াম, ফসফরাস, আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। কাঁটাসহ খাওয়া হলে ক্যালশিয়াম ও ফসফরাসের ভালো উৎস হতে পারে এই মাছ। আয়রন থাকায় রক্ত তৈরিতেও এটি সহায়ক। কাচকি মাছ কাচকি মাছ প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ক্যালশিয়াম, ফসফরাস এবং বিভিন্ন ভিটামিনের উৎস। ছোট…
Read More
বিনা ঝক্কিতেই বানিয়ে ফেলুন মালাই মাশরুম, রইল রেসিপি

বিনা ঝক্কিতেই বানিয়ে ফেলুন মালাই মাশরুম, রইল রেসিপি

মাশরুম দিয়ে বাহারি রান্না হয়েই থাকে। কখনও ক্রিসপি ফ্রায়েড মাশরুম, কখনও চিলি মাশরুম, আবার কখনও আলু দিয়ে কষা—বিভিন্ন পদে মাশরুমের স্বাদ অনায়াসে উপভোগ করেন আট থেকে আশি সকলেই। এবার বানিয়ে দেখুন চিজ, টক দই এবং ফ্রেশ ক্রিমের মিশেলে তৈরি মালাই মাশরুম। রেসিপিও সহজ। কী কী লাগবে ১২-১৬টি বাটন মাশরুম আধ কাপ গ্রেট করা চিজ আধ কাপ জল ঝরানো টক দই দেড় টেবিলচামচ আদা-রসুন-লঙ্কার বাটা এক চিমটে সাদা গোলমরিচের গুঁড়ো এক চিমটে সবুজ এলাচগুঁড়ো এক চিমটে গরমমশলা গুঁড়ো আধখানি লেবুর রস আধ কাপ ফ্রেশ ক্রিম পরিমাণমতো গলানো মাখন পরিমাণমতো তেল স্বাদমতো নুন এক চিমটে চাটমশলা কীভাবে বানাবেন? প্রথমে এয়ার ফ্রায়ারটি ২০০…
Read More
সুজি না আটা, জেনে নিন কোন উপকরণে তৈরি ফুচকা তুলনায়  স্বাস্থ্যকর

সুজি না আটা, জেনে নিন কোন উপকরণে তৈরি ফুচকা তুলনায় স্বাস্থ্যকর

ফুচকা দেখলেই জিভে জল আসে। টক-ঝাল জল, আলু-মশলার পুর আর মুচমুচে ফুচকা—এই জনপ্রিয় স্ট্রিট ফুডের প্রতি দুর্বলতা রয়েছে কমবেশি সকলেরই। তবে ফুচকার খোলস কোনটি স্বাস্থ্যকর- সুজির না কি আটার? পুষ্টিবিদদের মতে, তুলনামূলকভাবে আটার ফুচকা কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে কোনও ধরনের ফুচকাকেই সরাসরি ‘স্বাস্থ্যকর খাবার’ বলা যায় না। আটা, সুজি কিংবা ময়দা—যে উপকরণই ব্যবহার করা হোক, ফুচকা সাধারণত তেলে ভেজে তৈরি করা হয়। ফলে খাবারটির ক্যালোরি ও ফ্যাটের পরিমাণও বাড়তে পারে। সম্পূর্ণ গমের আটা ব্যবহার করলে ফুচকার খোলসে তুলনামূলক বেশি ফাইবার পাওয়া যায়। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং হজমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একই…
Read More
খাসির মাংসে আনুন নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সাওজি মটন

খাসির মাংসে আনুন নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সাওজি মটন

খাসির কষা মাংসের পরিচিত স্বাদে একটু ভিন্নতা আনতে পারেন ‘সাওজি মটন’ দিয়ে। গাঢ় লাল রঙের রগরগে, নরম মাংস, মশলার তীব্র ঝাঁঝ ও মাংসের উপরে ভেসে থাকা তেলের পুরু আস্তরণ—এই পদটির অন্যতম বৈশিষ্ট্য। রইল সহজ রেসিপি। কী কী লাগবে ১ কেজি (হাড় ও চর্বিসহ) খাসির মাংস ৪টি বড় পেঁয়াজ ৩ চামচ আদা-রসুন বাটা সাওজি বিশেষ মশলা ২-৩ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ হলুদগুঁড়ো আধকাপ সর্ষের তেল স্বাদমতো নুন পরিমাণমতো জল ধনেপাতাকুচি কীভাবে বানাবেন প্রথমে মাংস ধুয়ে হলুদ, সামান্য নুন ও আদা-রসুন বাটা মাখিয়ে ৩০–৪০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে…
Read More
সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে বাড়ছে চর্মরোগ, ত্বকের যত্নে মানুন এই নিয়মগুলি

সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে বাড়ছে চর্মরোগ, ত্বকের যত্নে মানুন এই নিয়মগুলি

চড়া রোদে দীর্ঘক্ষণ থাকলে শুধু ত্বকে ট্যান বা সানবার্নই নয়, গুরুতর ক্ষেত্রে হতে পারে ‘সান পয়জনিং’। সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে ত্বকে র্যােশ, লালচে দাগ, ফোসকা, চামড়া ওঠা কিংবা ক্ষত তৈরি হতে পারে। তাই গরমে ত্বকের সুরক্ষায় বাড়তি সতর্কতা জরুরি।দীর্ঘক্ষণ রোদে থাকলে প্রথমে ত্বকে কালচে দাগছোপ বা ট্যান দেখা দিতে পারে। আক্রান্ত স্থানে ফুসকুড়ি, ঘামাচি, চুলকানি ও জ্বালাপোড়া হলে তা সানবার্নের লক্ষণ হতে পারে। অন্যদিকে ত্বকের রং পরিবর্তনের সঙ্গে তীব্র লালচে র্যা শ, ফোসকা, চামড়া ওঠা বা ক্ষত তৈরি হলে তা গুরুতর সূর্যজনিত ত্বকের ক্ষতির ইঙ্গিত হতে পারে। কিছু ক্ষেত্রে সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের উপসর্গও দেখা দিতে পারে। ত্বক সুস্থ রাখতে…
Read More
জেনে নিন বাস্তুমতে কোন কোন ফ্রিজ ম্যাগনেট আপনার জন্য শুভ।

জেনে নিন বাস্তুমতে কোন কোন ফ্রিজ ম্যাগনেট আপনার জন্য শুভ।

বাড়ি সাজিয়ে রাখতে অনেকেই ফ্রিজ ম্যাগনেট ব্যবহার করেন। কোথাও বেড়াতে গিয়ে সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনে ফ্রিজে লাগিয়ে রাখার নেশা থাকে অনেকেরই। বর্তমানে ফ্রিজ ম্যাগনেটের চাহিদা যেন ক্রমশ বাড়ছে। তবে বাস্তুমতে কিছু ফ্রিজ ম্যাগনেট আপনার বাড়ির জন্য মোটেও শুভ নয়। তাই জেনে নিন কোন ধরনের ফ্রিজ ম্যাগনেট লাগানো শুভ। ১. ফ্রিজ ম্যাগনেট হিসাবে লক্ষ্মীদেবীর ছবি ব্যবহার করলে আপনার সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। ২. ফ্রিজে সূর্যর ম্যাগনেট লাগানো ভালো কারন সূর্য সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। ৩.পদ্মফুল রাখতে পারেন এটি বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চার করে। ৪. হাসিমুখের যেকোনও ছবি ফ্রিজ ম্যাগনেট রাখা বাড়ির জন্য শুভ।  ভুলেও দুঃখ, কষ্ট, হিংস্র জন্তু, ফ্রিজ ম্যাগনেট…
Read More