03
Nov
ভারতের বাজারে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্কোডা অটো ইন্ডিয়া দেশজুড়ে তাদের ডিলারশিপ নেটওয়ার্ক ৩৫০টিরও বেশি কাস্টোমার টাচপয়েন্ট শুরু করেছে। গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ইম্ফলে ৩৫০তম টাচপয়েন্টের উদ্বোধনের মাধ্যমেই এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে ব্র্যান্ডটি। একই সঙ্গে এই প্রথম মনিপুর রাজ্যে প্রবেশ করল কোনো SAVWIPL গ্রুপের ব্র্যান্ড।প্রতিষ্ঠানের এই উল্লেখযোগ্য সম্প্রসারণ প্রসঙ্গে স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর আশিস গুপ্ত বলেন, “ভারতের ১৯৩টি শহরে ৩৫০টিরও বেশি কাস্টমার টাচপয়েন্ট অতিক্রম করা আমাদের অবিচল প্রতিশ্রুতিরই প্রমাণ। আমাদের ডিলার অংশীদারদের সহযোগিতাতেই আমরা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি। নতুন বাজারে প্রবেশের পাশাপাশি বিক্রয় ওোত্তর সেবায় একটি ধারাবাহিক ও উন্নত অভিজ্ঞতা প্রদানই আমাদের প্রধান…
