জলপাইগুড়ি

জঙ্গলের ভিতরে রিসোর্ট-হোমস্টে নয়, পরিবেশ রক্ষায় স্পষ্ট বার্তা শঙ্কর ঘোষের

জঙ্গলের ভিতরে রিসোর্ট-হোমস্টে নয়, পরিবেশ রক্ষায় স্পষ্ট বার্তা শঙ্কর ঘোষের

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করে পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বন দপ্তরের আইন লঙ্ঘন করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে লাটাগুড়িতে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার লাটাগুড়িতে আয়োজিত হয় এই সচেতনতামূলক অনুষ্ঠান। পরিবেশ রক্ষা, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী বাপি গোস্বামী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক,…
Read More
জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথ অভিযান, বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার

জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথ অভিযান, বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার

আজ, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিক ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। অভিযান ঘিরে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Read More
এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি কঠিন প্রশ্ন, দ্রুত উত্তর দেওয়ার চাপ আর শেষ মুহূর্ত পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নিয়ে টানটান উত্তেজনা। এমনই আবহে ২৯ অগাস্ট, শনিবার শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি)-তে অনুষ্ঠিত হল ‘নলেজ নকআউট সিজন ৩ - মেগা ইন্টারস্কুল ক্যুইজ কম্পিটিশন’-এর গ্র্যান্ড ফিনালে। শেষ হাসি হাসল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ। চ্যাম্পিয়ন হলেন ওই স্কুলের পড়ুয়া দেবাদিত্য সরকার। বলাবাহুল্য, এই অনুষ্ঠানের আয়োজক এসআইটি। পাওয়ার্ড বাই মুখার্জী হসপিটাল, শিলিগুড়ি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, শিলিগুড়ি শাখা। হেলথকেয়ার পার্টনার হিমালয়ান নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিলিগুড়ি এবং টেকনিক্যাল পার্টনার এমটিআরটি গ্রুপ, ডালখোলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি, পশ্চিমবঙ্গের (ম্যাকাউট) পরীক্ষা নিয়ামক…
Read More
চীন থেকে রুপো, দক্ষিণ আফ্রিকায় সোনা—আন্তর্জাতিক মঞ্চে মধুরার সাফল্যের জয়যাত্রা

চীন থেকে রুপো, দক্ষিণ আফ্রিকায় সোনা—আন্তর্জাতিক মঞ্চে মধুরার সাফল্যের জয়যাত্রা

জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয়…
Read More
জাতীয় সড়কে টোটোর দাপট রুখতে কড়া ট্রাফিক পুলিশ, গোসলা মোড়ে একাধিক টোটো আটক

জাতীয় সড়কে টোটোর দাপট রুখতে কড়া ট্রাফিক পুলিশ, গোসলা মোড়ে একাধিক টোটো আটক

জাতীয় সড়কে (National Highway) টোটোর অনিয়ন্ত্রিত চলাচল এবং তার জেরে ঘটে চলা দুর্ঘটনা রুখতে এবার চরম কঠোর অবস্থান নিল ট্রাফিক পুলিশ। গোসলা মোড় এলাকায় ট্রাফিক আধিকারিকরা নিজেরাই রাস্তায় নেমে টোটো চালকদের সচেতন করার পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। আইন অমান্য করে চলছে টোটো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাজাতীয় সড়কে টোটো না চালানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও, অভিযোগ উঠছে যে বহু টোটো চালক আইনকে তোয়াক্কা না করেই ধুমসে হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন। দূরপাল্লার গাড়ির ভোগান্তি: জাতীয় সড়কে হুটহাট টোটো চলে আসায় দ্রুতগামী ও দূরপাল্লার যানবাহনের চালকরা চরম সমস্যায় পড়ছেন। যানজট ও দুর্ঘটনা: হাইওয়েতে টোটোর দাপটের…
Read More
হাতির গতিবিধি নজরে এআই, বড় বি*পদ এড়াল বনদপ্তর

হাতির গতিবিধি নজরে এআই, বড় বি*পদ এড়াল বনদপ্তর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বড়সড় হাতি-মানুষ সংঘাত এড়াতে সক্ষম হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনদপ্তর। গভীর রাতে এআই-সক্ষম নজরদারি ক্যামেরায় বনাঞ্চলের সীমানার কাছে একটি হাতির পালকে গ্রামের দিকে এগোতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যায় জলদাপাড়া কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থেকে দ্রুত বনকর্মীদের সতর্ক করা হলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ‘দ্রুত প্রতিক্রিয়া দল’ (র‌্যাপিড রেসপন্স টিম) ঘটনাস্থলে পৌঁছে হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে আনে। ফলে সম্ভাব্য হাতি-মানুষ সংঘাত এড়ানো সম্ভব হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এআই-ভিত্তিক সতর্কবার্তার ভিত্তিতে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে বন্যপ্রাণী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। বর্তমানে জলদাপাড়া জাতীয়…
Read More
জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জেলার বেশ কিছু এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় তিস্তার মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত নদী তীরবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল সূত্রে খবর। পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা নাগাদ গজলডোবা ব্যারেজ থেকে ১,৪১৮.২৯ কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে ১,২৭৮ কিউসেক জল ছাড়া হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর…
Read More
ধামসা মাদলের তালে উত্তরের জলপাইগুড়িতে অরণ্য সপ্তাহ পালিত

ধামসা মাদলের তালে উত্তরের জলপাইগুড়িতে অরণ্য সপ্তাহ পালিত

অরণ্য সপ্তাহ উপলক্ষে সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে সুসজ্জিত ট্যাবলো ঘুরবে শহর এবং শহর সংলগ্ন জেলার বিভিন্ন প্রান্তে। একটাই বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান। বেশি বেশি করে গাছ লাগানো বার্তা প্রশাসন বনদপ্তর এবং পরিবেশ প্রেমিক কর্মীদের। জলপাইগুড়িতে ও অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। সবুজানের লক্ষ্যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানকে মাথায় রেখে অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে দিকে দিকে। সাংসদ ডা. জয়ন্ত কুমার রায় বলেন,"পরিবর্তিত সরকারে অরণ্য রক্ষা করা হবে। প্রতিদিন অরণ্যে কর্মী সংখ্যা নামমাত্র। কর্মী নিয়োগ করে রক্ষা করা হবে অরণ্য ও পরিবেশ।" উপস্থিত সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন…
Read More
রেলের সম্পত্তি চুরির ঘটনায় চাঞ্চল্য, জলপাইগুড়ি তে

রেলের সম্পত্তি চুরির ঘটনায় চাঞ্চল্য, জলপাইগুড়ি তে

অবাক করা ঘটনা রেলের পুলিশ থাকা  সত্ত্বেও রেলের ইঞ্জিন থেকে তামা সহ অন্যান্য জিনিসপত্র চুরি নিয়মিত ঘটছে জলপাইগুড়ি স্টেশনের পাশে রাখা প্রায় দশটি রাখা ইঞ্জিন থেকে ।এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জয়ন্তী পাড়া এলাকায়। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন থেকে এখানে প্রায় দশটি রেলের ইঞ্জিন রাখা হয়েছে। কখনো রেলের ইঞ্জিনের দরজা কখনো ভেতর থেকে তামা সহ অন্যান্য জিনিস চুরি হচ্ছে।  তাই রেলের আধিকারিকদের কাছে অনুরোধ এই বিষয়টি দেখার জন্য।আর উপযুক্ত শাস্তি দিয়ে চোরদের ধরা। কারণ পাশেই রয়েছে একটি বস্তি ফলে পুরো চুরির দায় তাদের উপরেই পড়বে এমনটাই আশঙ্কা করছেন তারা।এই ধরনের ঘটনা বার বার এই জায়গায় হচ্ছে।
Read More
জলপাইগুড়িতে কোতোয়ালি থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি, শামিল ১০টি স্কুলের পড়ুয়ারা

জলপাইগুড়িতে কোতোয়ালি থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি, শামিল ১০টি স্কুলের পড়ুয়ারা

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে আজ জলপাইগুড়ি শহরে কোতোয়ালি থানার উদ্যোগে একটি বিশাল সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। বর্তমান প্রজন্মের মধ্যে মাদকাসক্তির মারাত্মক কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সোনাউল্লাহ হাই স্কুল থেকে শুরু হয়ে কোতোয়ালি থানায় শেষ হলো পথপরিক্রমা র‍্যালির বিবরণ: শুক্রবার সকালে জলপাইগুড়ির অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান সোনাউল্লাহ হাই স্কুল প্রাঙ্গণ থেকে এই সচেতনতা র‍্যালিটি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালিটি এসে শেষ হয় কোতোয়ালি পুলিশ স্টেশনে। র‍্যালিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা…
Read More
নিয়মের তোয়াক্কা না করায় জনতার রোষে হোমগার্ড! জলপাইগুড়ির বেলাকোবায় চাঞ্চল্য

নিয়মের তোয়াক্কা না করায় জনতার রোষে হোমগার্ড! জলপাইগুড়ির বেলাকোবায় চাঞ্চল্য

সাধারণ বাইক চালকদের হেলমেট ও নথিপত্রহীনতার জন্য যিনি নিয়মিত জরিমানা করতেন, সেই হোমগার্ড নিজেই বাইক চালানোর সময় নিয়ম ভাঙায় তীব্র জনরোষের মুখে পড়লেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবার কলেজ পাড়া এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এবং শেষপর্যন্ত চাপে পড়ে ওই হোমগার্ড কর্মীরই বাইকের চালান কাটে। বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার কারণে গতকালই জরিমানা করেছিলেন ওই হোমগার্ড।আজ কলেজ পাড়া এলাকা দিয়ে ওই হোমগার্ডকে বাইক চালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় মোবাইলের মাধ্যমে সরকারি অ্যাপে বাইকের নম্বর দিয়ে সার্চ করতেই ধরা পড়ে আসল তথ্য। দেখা যায়, হোমগার্ডের নিজের বাইকেরই ট্যাক্স ও ইন্স্যুরেন্সসহ একাধিক কাগজপত্র…
Read More
হলদিবাড়িতে অবৈধ কচ্ছপের মাংস ব্যবসার পর্দাফাঁস, যৌথ অভিযানে গ্রেফতার ১

হলদিবাড়িতে অবৈধ কচ্ছপের মাংস ব্যবসার পর্দাফাঁস, যৌথ অভিযানে গ্রেফতার ১

অবৈধ বন্যপ্রাণী পাচার ও বাণিজ্যের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা  "স্পোর" (সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস)। রবিবার গোপন সূত্রে প্রাপ্ত নির্ভুল তথ্যের ভিত্তিতে হলদিবাড়ি এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে কচ্ছপের মাংস বিক্রির একটি চক্রের হদিস মেলে।SPOAR-এর সদস্যদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বনদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানের সময় এক ব্যক্তিকে হাতেনাতে কচ্ছপের মাংস বিক্রি করতে গিয়ে আটক করা হয়। পরবর্তীতে বনদপ্তর তাকে গ্রেফতার করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ভাগ্যধর রায়, তিনি হলদিবাড়ি ব্লকের কানাপাড়া এলাকার বাসিন্দা। উল্লেখ্য, ভারতে কচ্ছপ বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর প্রথম তফসিলের আওতায় কঠোরভাবে সুরক্ষিত। কচ্ছপ হত্যা, তার…
Read More
শ্রমিক পরিবারের শিশুদের সুস্থ জীবনের লক্ষ্যে চা বাগানে যোগচর্চার উদ্যোগ

শ্রমিক পরিবারের শিশুদের সুস্থ জীবনের লক্ষ্যে চা বাগানে যোগচর্চার উদ্যোগ

আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ডেঙ্গুয়াঝাড় চা বাগানে আয়োজন করা হল বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। চা বাগানের শ্রমিক পরিবারের ছেলে-মেয়েদের সুস্থ ও সবল করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। চা বাগানের হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বহু ছাত্রছাত্রী, শ্রমিক পরিবার এবং চা বাগান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, সরকারি আধিকারিক, চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে উপস্থিত ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের যোগব্যায়াম শেখে এবং অংশগ্রহণ করে। রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে চা বাগান এলাকাগুলিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।…
Read More
ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হল ২৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে

ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হল ২৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে

রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় অভিযানের মধ্যে রাজগঞ্জের ফাটাপুকুরে তৈরি হোল্ডিং সেন্টারে বৃহস্পতিবার ২৬ জনকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৭ জন শিশু ও ১৫ জন মহিলা। জানা গেছে, এরা প্রায় তিন থেকে চার বছর আগে চোরাই পথে ভারতে এসেছিলেন এবং রিকশাচালক বা রংমিস্ত্রির মতো ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ইসলামপুর দিক থেকে বাসে করে তাঁদের ফাটাপুকুরে আনা হয়। সেন্টারটি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, চারিদিকে টিনের ঘেরা, ভেতরে থাকা-খাওয়া ও বাথরুমের ব্যবস্থা রয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তবে ধারণা করা হচ্ছে বিএসএফ-এর…
Read More