শিলিগুড়ি

মাটিগাড়ায় বড়সড় চুরির রহস্যভেদ ! সাদা পোশাকের পুলিশের জালে রং মিস্ত্রি, উদ্ধার মূল্যবান রুপোর মূর্তি

মাটিগাড়ায় বড়সড় চুরির রহস্যভেদ ! সাদা পোশাকের পুলিশের জালে রং মিস্ত্রি, উদ্ধার মূল্যবান রুপোর মূর্তি

মাটিগাড়া থানা এলাকার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ফের একটি বড়সড় চুরির ঘটনার রহস্যভেদ হলো। গত ২৯শে সেপ্টেম্বর মাটিগাড়ার চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন বাড়ি থেকে একটি মূল্যবান রুপোর গণেশ ঠাকুরের মূর্তি সহ পুজোর ঘরের বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায়। বাড়ির মালিকের সন্দেহ গিয়ে পড়ে তাঁদেরই এক রং মিস্ত্রির ওপর, যে কিছুদিন আগেই ওই বাড়িতে রঙের কাজ করেছিল। সেই সময় চুরির ঘটনা ঘটে। যদিও সেই সময় কোনো প্রমাণ না থাকায় তাঁরা কিছু করতে পারেননি। এরপর সম্প্রতি ফের ওই মিস্ত্রির মাধ্যমেই বাড়ির কিছু অংশের রঙের কাজ করানো হয়, আর ফের …
Read More
দার্জিলিং-কালিম্পংয়ে পর্যটন পরিকাঠামোয় জোর, রোপওয়ে থেকে নতুন ইভেন্টের পরিকল্পনা

দার্জিলিং-কালিম্পংয়ে পর্যটন পরিকাঠামোয় জোর, রোপওয়ে থেকে নতুন ইভেন্টের পরিকল্পনা

পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী ছয় মাসের রূপরেখা তৈরি করতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। জিটিএ এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল নামা, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এলাকার প্রশাসনিক আধিকারিক, কার্শিয়াংয়ের বিধায়ক, দার্জিলিং ও কালিম্পংয়ের ডিএম-সহ জিটিএ-র কর্তারাও। বৈঠকে পাহাড়ের পর্যটন পরিকাঠামো, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, হোমস্টে এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরির মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা…
Read More
সেভক রোডের ইয়ামাহা শোরুমে বচসা, হাতাহাতির অভিযোগে চাঞ্চল্য

সেভক রোডের ইয়ামাহা শোরুমে বচসা, হাতাহাতির অভিযোগে চাঞ্চল্য

সেভক রোডের পিসিএম টাওয়ারে অবস্থিত ইয়ামাহা ন্যাশনাল মোটরসকে কেন্দ্র করে হইচইয়ের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে সংস্থার কর্মীদের সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসা হাতাহাতিতে গড়ায় এবং ওই ব্যক্তিকে কর্মীদের বিরুদ্ধে কথিতভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগকারী পক্ষের দাবি, কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির পর পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি নিয়ে ইয়ামাহা ন্যাশনাল মোটরসের সামনে হইচই শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কী নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে মারধরের ঘটনা…
Read More
শিলিগুড়িতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতারের দাবি

শিলিগুড়িতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতারের দাবি

জ্ঞানেশ কুমারকে গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন দার্জিলিং জেলা কংগ্রেস কর্মীরা। সোমবার দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তাঁকে গ্রেপ্তার করতে হবে। এদিন শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
Read More
ফুলেশ্বরী রেলগেট বন্ধে নিত্য দুর্ভোগ, দ্রুত খোলার দাবিতে সরব সিপিআইএম

ফুলেশ্বরী রেলগেট বন্ধে নিত্য দুর্ভোগ, দ্রুত খোলার দাবিতে সরব সিপিআইএম

শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ ফুলেশ্বরী রেলগেট বন্ধ থাকায় চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। জংশন থেকে এনজেপি পর্যন্ত ডবল লাইনের কাজের জন্য রেলগেটটি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।রেলগেট বন্ধ হওয়ায় বিকল্প হিসেবে স্থানীয়দের ভরসা করতে হচ্ছে আন্ডারপাসের উপর। কিন্তু অভিযোগ, সেই আন্ডারপাসের রাস্তার পরিস্থিতি বেহাল। কোথাও জমে রয়েছে নোংরা জল, কোথাও আবার ভাঙাচোরা রাস্তা—ফলে প্রতিদিন যাতায়াতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।এই পরিস্থিতিতে ফুলেশ্বরী রেলগেট দ্রুত খুলে দেওয়ার দাবিতে সরব হয়েছে সিপিআইএম। অশোক ভট্টাচার্যের দাবি, সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত রেলগেট খুলতে হবে। তাঁর বক্তব্য, শিলিগুড়ির আরও কয়েকটি রেলগেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন, তবে মানুষের স্বার্থে…
Read More
জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কে স্মরণ করে প্রায় এক হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন

জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কে স্মরণ করে প্রায় এক হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন

সদ্য পেরিয়ে আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হলো বিশেষ মধ্যাহ্নভোজের। ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি পৌরসভার জলপাইগুড়ি মন্ডল ১ অন্তর্গত ১৮, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে ‘সেবা ও নিষ্ঠার সেবা সংকল্প অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে পথচলতি মানুষ, টোটোচালক-সহ সাধারণ নাগরিকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
Read More
শিলিগুড়িতে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি

শিলিগুড়িতে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী এবং বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শিলিগুড়িতে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশেষ কর্মসূচি। পর্যটন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতে প্রথম দিন আয়োজন করা হয় সচেতনতামূলক র‍্যালির। পাশাপাশি দ্বিতীয় দিনে বিশেষ ম্যারাথন প্রতিযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। পর্যটনকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং রাজস্ব বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।আগামী দিনে রাজ্যজুড়ে পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়। পর্যটনকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নয়ন, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রসার এবং পর্যটকদের জন্য আরও উন্নত পরিষেবা চালুর…
Read More
নোটিশের পরও নির্মাণ, আদালতের নির্দেশে বুলডোজার চালাল পুরনিগম

নোটিশের পরও নির্মাণ, আদালতের নির্দেশে বুলডোজার চালাল পুরনিগম

দীর্ঘদিন ধরে ভেস্টেড জমিতে বসবাস এবং অনুমোদিত প্ল্যান ছাড়াই তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছিল শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরের ১ নম্বর গলিতে।অভিযোগ, ওই নির্মাণ নিয়ে পুরনিগমের তরফে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। এমনকি ড্রেনের উপর করা নির্মাণের একাংশও আগে ভেঙে দেওয়া হয়েছিল পুরনিগমের পক্ষ থেকে।এরপরও নির্মাণ নিয়ে পুরনিগমের নির্দেশ কার্যকর না হওয়ায় এবার আদালতের নির্দেশ নিয়ে অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সুরেন্দ্র সাহানি নামে এক ব্যক্তির ওই বাড়ি।পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন নির্মাণ এবং সরকারি পরিকাঠামোর উপর বেআইনি দখলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Read More
ঘোষপুকুর বাইপাসে তীর্থযাত্রীবোঝাই বাস দুর্ঘ*টনায় আ*হত বহু

ঘোষপুকুর বাইপাসে তীর্থযাত্রীবোঝাই বাস দুর্ঘ*টনায় আ*হত বহু

শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় চালকসহ অন্তত ৩৫ জন তীর্থযাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর আউটপোস্ট ও ফাঁসিদেওয়া থানার পুলিশ।  উদ্ধারকারী টিমের সাহায্যে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মেদিনীপুর থেকে মায়াপুর ও শিলিগুড়ি হয়ে কালিম্পং ও অন্যান্য পাহাড়ি তীর্থক্ষেত্রের দিকে যাচ্ছিল। ফাঁসিদেওয়ার ঘোষপুকুর বাইপাসের কাছে জাতীয় সড়কে হঠাৎই দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু নয়ানজুলিতে উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দুর্ঘটনায় বাসে থাকা ৩৫ জন…
Read More
পর্যটনে বিনিয়োগ টানতে বড় উদ্যোগ, কলকাতায় বসছে বেঙ্গল ইনভেস্টরস কনফারেন্স

পর্যটনে বিনিয়োগ টানতে বড় উদ্যোগ, কলকাতায় বসছে বেঙ্গল ইনভেস্টরস কনফারেন্স

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে রাজ্যে প্রথমবার বড় আকারের পর্যটন ইনভেস্টরস সামিট। আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতার তাজ বেঙ্গলের ‘দ্য বেঙ্গল ক্রিস্টাল রুম’-এ এই বিশেষ ইনভেস্টরস কনফারেন্সের আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর। রাজ্যের পর্যটন ক্ষেত্রে নতুন বিনিয়োগের ঘোষণা হতে পারে এই সম্মেলন থেকেই। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, রাজ্যের পর্যটন শিল্পে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে—এমন বিনিয়োগকারীদেরই এই সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নেবেন। জানা গিয়েছে, অন্তত তিনজন বিদেশি বিনিয়োগকারীও এই সম্মেলনে অংশ নিতে পারেন। পর্যটন দফতরের লক্ষ্য, রাজ্যের পর্যটনের বিপুল সম্ভাবনাকে বিনিয়োগের মাধ্যমে শিল্পে রূপান্তর করা এবং তার সঙ্গে যুক্ত করে বৃহৎ কর্মসংস্থান তৈরি…
Read More
চা শ্রমিকদের বোনাসে কড়া বার্তা, ৫ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ দেওয়ার নির্দেশ

চা শ্রমিকদের বোনাসে কড়া বার্তা, ৫ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ দেওয়ার নির্দেশ

চা বাগানগুলির একাধিক সমস্যা এবং চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শুক্রবার শ্রমিক ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ শ্রম দফতরের আধিকারিক এবং একাধিক চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরা। পুজোর আগে চা শ্রমিকদের বোনাস এবং বন্ধ চা বাগান খোলার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চা বাগান ও চা শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ শুরু হয়েছে। গত চার মাস ধরে এই বিষয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে বলেও জানান তিনি। তাঁর দাবি,…
Read More
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ, শিলিগুড়ির হাসমিচকে সরব যুব কংগ্রেস

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ, শিলিগুড়ির হাসমিচকে সরব যুব কংগ্রেস

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ, তাঁর পদত্যাগ এবং গ্রেফতারির দাবিতে শিলিগুড়ির ব্যস্ততম হাসমিচকে জোরালো বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা যুব কংগ্রেস। একই সঙ্গে পশ্চিমবঙ্গে নতুন করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও তোলা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বেশ কিছু বড় সিদ্ধান্ত ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে গত কয়েক মাস ধরে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্য ছড়িয়েছে। এরই প্রতিবাদে আজ শিলিগুড়ির হাসমিচকে যুব কংগ্রেসের কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং…
Read More
শিলিগুড়ি-দার্জিলিংয়ে ২৫ সেপ্টেম্বর থেকে কান্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল

শিলিগুড়ি-দার্জিলিংয়ে ২৫ সেপ্টেম্বর থেকে কান্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ি ও দার্জিলিংজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে কান্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২৬। আয়োজকদের দাবি, ২০০১ সালে শুরু হওয়া এই উৎসবের এবারের সংস্করণ হতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে বড়।‘Culture Connects People’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত jউৎসবে পর্যটন, সংস্কৃতি, ক্রীড়া, খাদ্য, অ্যাডভেঞ্চার এবং পাহাড়ের ঐতিহ্যকে তুলে ধরা হবে। একইসঙ্গে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।এবারের উৎসবে GTA-ও যুক্ত হয়েছে। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া-কে উৎসবের সঙ্গে যুক্ত করা হয়েছে। উৎসবের অন্যতম আকর্ষণ ‘দ্য…
Read More
খালপাড়ায় চুরির ঘটনায় গ্রেফতার যুবক, বাড়ি থেকে উদ্ধার ৬ লক্ষ ১৫ হাজার টাকা

খালপাড়ায় চুরির ঘটনায় গ্রেফতার যুবক, বাড়ি থেকে উদ্ধার ৬ লক্ষ ১৫ হাজার টাকা

খালপাড়া এলাকায় চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম রাজ চৌধুরী ওরফে বাণ্টা (২৬)। সে শিলিগুড়ি থানার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, খালপাড়া এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনায় তদন্ত শুরু করার পরেই অভিযুক্তের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারী আধিকারিকদের। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে রাজ চৌধুরীকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে…
Read More