বিনোদন

‘রামায়ণ’-এ জটায়ুর কণ্ঠে কে?

‘রামায়ণ’-এ জটায়ুর কণ্ঠে কে?

নবরাত্রিতেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। পাশাপাশি জানানো হয়েছে, ২০ অক্টোবর থেকে শুরু হবে ছবির অগ্রিম টিকিট বুকিং। এর মধ্যেই প্রকাশ্যে এল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জটায়ুর নতুন পোস্টার। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা অনুপম খের। সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে জটায়ুর লড়াই রামায়ণের অন্যতম স্মরণীয় অধ্যায়। সাহস, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠার প্রতীক এই চরিত্রকে ছবিতে কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। নির্মাতাদের প্রকাশ করা পোস্টারে জটায়ুর দুটি রূপ ফুটে উঠেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তার তীক্ষ্ণ দৃষ্টির ক্লোজ-আপ, অন্যটিতে ডানা মেলে উড়ন্ত অবস্থায় দেখা যাচ্ছে এই বীর পক্ষীকে। পোস্টারের পাশাপাশি জটায়ুর কণ্ঠে…
Read More
প্র*য়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, অভিনয় জগতে নক্ষত্রপতন

প্র*য়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, অভিনয় জগতে নক্ষত্রপতন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোরে বুকে ব্যথা অনুভব করেন নানা। তারপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত বুঝে ৪৫ মিনিট সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অভিনেতাকে, কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম বিশ্বনাথ পটেকরের। অভিনয়জগতে তিনি ‘নানা পটেকর’ নামেই পরিচিত হয়ে ওঠেন। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্রজীবন শুরু। হিন্দি ও মরাঠি…
Read More
মা হওয়ার পর প্রথম জন্মদিনে একরত্তিকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী

মা হওয়ার পর প্রথম জন্মদিনে একরত্তিকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী

মা হওয়ার পর প্রথম জন্মদিন। কোলে মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী সোহিনী সরকার। নীল পোশাকে, স্বল্প সাজে কাছের বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের বাবা-মা হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও ছবি শেয়ার করে সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার আগে পর্যন্ত কাজ থেকে দূরে থাকেননি সোহিনী। আসন্ন পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ,…
Read More
একরত্তিকে কোলে নিয়ে প্রথম জন্মদিন সোহিনীর

একরত্তিকে কোলে নিয়ে প্রথম জন্মদিন সোহিনীর

মা হওয়ার পর প্রথম জন্মদিন। কোলে মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী সোহিনী সরকার। নীল পোশাকে, স্বল্প সাজে কাছের বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের বাবা-মা হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও ছবি শেয়ার করে সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার আগে পর্যন্ত কাজ থেকে দূরে থাকেননি সোহিনী। আসন্ন পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ,…
Read More
কেমন হল ‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’?

কেমন হল ‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’?

হিন্দি সিনেমায় সাম্প্রতিক সময়ে ভৌতিক ও লোককথাভিত্তিক গল্পের জনপ্রিয়তা বেড়েছে। সেই ধারায় নতুন সংযোজন একতা কাপুর ও শোভা কাপুর প্রযোজিত এবং ‘পঞ্চায়েত’ খ্যাত দীপক কুমার মিশ্র পরিচালিত ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’। ছট পুজোর ছুটিতে পূর্বপুরুষের গ্রাম দেবাঞ্চলে স্ত্রী মমতাকে (তামান্না ভাটিয়া) নিয়ে ফেরে ঋষি (সিদ্ধার্থ মালহোত্রা)। গ্রামের পাশের ঘন জঙ্গলকে ঘিরে রয়েছে বনদেবীর মন্দির ও নানা লোককথা। সন্ধ্যার পর ওই জঙ্গলে ঢুকলে দেবীর বাহন বাঘের আক্রমণে মৃত্যু হয়—এমন বিশ্বাস প্রচলিত। এসব কুসংস্কার মানতে না চাইলেও এক সাংবাদিক নিখোঁজ হওয়ার পর ঋষির মনে সন্দেহ তৈরি হয়। জঙ্গল কেটে রাস্তা তৈরির পরিকল্পনাকে সমর্থন করলেও ধীরে ধীরে ঋষি জঙ্গলের রহস্যের সঙ্গে…
Read More
বাগদান সারলেন ইমতিয়াজ কন্য়া ইদা

বাগদান সারলেন ইমতিয়াজ কন্য়া ইদা

পরিচালক ইমতিয়াজ আলির মেয়ে ইদা আলির বাগদান সম্পন্ন হল মুম্বইয়ে। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে কৃষ আগরওয়ালের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। গত জুলাইয়ে নরওয়ের মনোরম সমুদ্রসৈকতে ইদাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কৃষ। সেই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে ‘ইয়েস’ জানিয়েছিলেন ইদা। এবার মুম্বইয়ে ঘরোয়া আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন তাঁরা। ২২ সেপ্টেম্বর ইদার বাগদানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইমতিয়াজ আলি। ছবিতে বেবি পিঙ্ক শাড়িতে ইদা এবং কালো শেরওয়ানিতে কৃষকে দেখা যায়। মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তাঁদের জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন পরিচালক।
Read More
প্রয়াত ‘মৌচাক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

প্রয়াত ‘মৌচাক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। গত এক বছর মুম্বইয়েই তাঁর চিকিৎসা চলছিল। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিঠুর। তবে ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ ছবিতে মর্জিনার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজরে আসেন। এরপর ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘প্রতিমা’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ও ওড়িয়া ছবিতেও কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালে ‘খান দোস্ত’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন। অভিনয় করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর-সহ বহু বিশিষ্ট শিল্পীর…
Read More
ভেনিসে পুরস্কৃত অনুপর্ণার দ্বিতীয় ছবিও

ভেনিসে পুরস্কৃত অনুপর্ণার দ্বিতীয় ছবিও

আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে ফের সাফল্য বাঙালি পরিচালক অনুপর্ণা রায়ের। ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর দ্বিতীয় ছবি ‘লাভার্স ইন দ্য ব্লু নাইট’ জিতেছে ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’। মুম্বইয়ের রাতের জীবন ও প্রান্তিক মানুষের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি বহুভাষিক এই ছবিতে রয়েছে হিন্দি, মারাঠি ও বাংলার ব্যবহার। এর আগেও ভেনিসে পুরস্কৃত হয়েছে অনুপর্ণার প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’। ছবিটি ‘অরিজন্তি’ বিভাগে সম্মান পায়। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সেন্সর সংক্রান্ত জটিলতায় ছবিটির মুক্তি আটকে যায়। পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা অনুপর্ণা স্থানীয়দের কাছে ‘মাম্পি’ নামেই পরিচিত। রানিপুর হাইস্কুলে পড়াশোনার পর মামা নীলোৎপল সিংহের কাছে ইংরেজি সাহিত্য ও ভারতীয় সংস্কৃতির পাঠ নেন তিনি। পরে কর্পোরেট চাকরি ছেড়ে সিনেমা…
Read More
চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে মিমি? 

চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে মিমি? 

বিয়ে নিয়ে বরাবরই অনাগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজ, বই, পরিবার ও পোষ্যদের নিয়েই ভালো আছেন বলে জানিয়েছেন একাধিকবার। তবে এ বার টলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সূত্রের খবর, পাহাড়ের শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। নভেম্বরেই হতে পারে আংটিবদল। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও খবর। সবচেয়ে বেশি চর্চা হচ্ছে হবু পাত্রকে নিয়ে। জানা যাচ্ছে, টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পেশায় তিনি নৌসেনার আধিকারিক। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও মিমি চক্রবর্তীর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিয়ের খবর আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ। অভিনেত্রী নিজেও এ বিষয়ে নীরব।
Read More
গোমাংস কাণ্ডে বিশ্বজিৎ চক্রবর্তীর সমর্থনে সমালোচনার শিকার তিথি

গোমাংস কাণ্ডে বিশ্বজিৎ চক্রবর্তীর সমর্থনে সমালোচনার শিকার তিথি

প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয়েছে কটাক্ষ, ট্রোল ও মিমের বন্যা। এমন পরিস্থিতিতে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কে জড়ালেন ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিথি বলেন, কার কী খাবার পছন্দ, তা একান্তই ব্যক্তিগত বিষয়। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির বহু মানুষ গোমাংস খান এবং খাদ্যাভ্যাসের কারণে কাউকে হেনস্থা করা উচিত নয়। তিথির এই মন্তব্য ঘিরেই ফের সরগরম নেটপাড়া। একাংশের নেটিজেন তাঁর বক্তব্যের সমালোচনা করে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর গোমাংস বিতর্কে তিথি বসুর মন্তব্য নতুন করে…
Read More
প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি মামলায় শ্রীলেখাকে আপাতত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি মামলায় শ্রীলেখাকে আপাতত রক্ষাকবচ কলকাতা হাই কোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-সহ একটি বিতর্কিত পোস্টার ঘিরে দায়ের হওয়া মামলায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। শ্রীলেখার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর হয়েছে। তাঁর দাবি, পোস্টারটি আপত্তিকর বা রুচিহীন হলেও তার ভিত্তিতে ফৌজদারি অপরাধ হয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। এফআইআরগুলি খারিজের আবেদনও জানানো হয়েছে আদালতে। ঘটনার সূত্রপাত গত ২৪ জুলাই। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি থাকার অভিযোগ…
Read More
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কী কী থাকছে সেই ঘরে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কী কী থাকছে সেই ঘরে?

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে তৈরি হয়েছে ‘বিগ বস্ বাংলা’র নতুন সেট। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি এই বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলা বিনোদন, ক্রীড়া ও নেটদুনিয়ার পরিচিত মুখেরা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং ও প্রতিযোগীদের থাকার ব্যবস্থা। ‘বিগ বস্’-এর ঘরের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। ঘরে নেই কোনও ঘড়ি, নেই ব্যক্তিগত যোগাযোগের সুযোগ। এমনকি সাংবাদিকদেরও সেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হয়। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তবেই সেটে প্রবেশের অনুমতি মেলে। মুম্বইয়ে সেট তৈরি হলেও সাজসজ্জায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পাশাপাশি রয়েছে বাগান, সুইমিং পুল, ছোট জিম এবং বিভিন্ন বসার জায়গা।…
Read More
ছবির শুটিংয়ে চোট পান কার্তিক! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

ছবির শুটিংয়ে চোট পান কার্তিক! অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিকের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। কবীর খান পরিচালিত ছবির একটি অ্যাকশন দৃশ্যের প্রস্তুতির সময় তাঁর পায়ে চোট লাগে। পরে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। বর্তমানে মুম্বইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন কার্তিক। একটি ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা যায়। অন্য ছবিতে আঘাতপ্রাপ্ত পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘পা আপাতত অকেজো।’ তাজামুল ইসলামের চরিত্রে অভিনয়ের জন্য কিকবক্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছেন কার্তিক। শুটিংয়ের আগে অ্যাকশন প্রশিক্ষকদের সঙ্গে অনুশীলনের সময়ই দুর্ঘটনাটি ঘটে। চোটের কারণে ছবির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।…
Read More
ভ*য়াবহ দু*র্ঘটনায় আহ*ত এ আর রহমানের ছেলে, কেমন আছেন আমিন?

ভ*য়াবহ দু*র্ঘটনায় আহ*ত এ আর রহমানের ছেলে, কেমন আছেন আমিন?

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন। রবিবার সন্ধ্যায় কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আমিনের সঙ্গে গাড়িতে থাকা তাঁর এক বন্ধুও সামান্য আহত হন। কোয়েম্বাটুরের দিকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উল্টো দিক আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আমিনের গাড়ির। পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি ‘ওয়াগনার আর’ পাশের রাস্তা থেকে মূল রাস্তায় ওঠার সময় আমিনের ‘পোর্সে’ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। অন্য গাড়িতে থাকা ব্যক্তিকেও চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে দুটি গাড়িই জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ…
Read More