পশ্চিমবঙ্গ

বড় উপহার পেতে চলেছে নন্দীগ্রাম

বড় উপহার পেতে চলেছে নন্দীগ্রাম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামের জন্য বড় উপহার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ তিন বছর ধরে একেবারে ঢিমে তালে কাজ চলছে পূর্ব মেদিনীপুর জেলার এই নন্দকুমার জল প্রকল্পের। বিষয়টি নজরে আসতেই এবার খোদ জেলা পরিষদকে এই জল প্রকল্পের কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জল প্রকল্পের কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। তাঁরা বেশিরভাগই হলেন নন্দীগ্রাম ১ ও ২ ব্লক সহ জেলার মোট চারটি ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই জল প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।…
Read More
এবার চিকিৎসা মিলবে ফ্রি-তেই

এবার চিকিৎসা মিলবে ফ্রি-তেই

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়। স্বাস্থ্যভবনে বিভিন্ন মাঝারি ও ছোট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারা। এরপর স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হবে। বৈঠক শেষে শারদ্বত বলেন, “অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন, উন্নত রোগী পরিষেবা, সরকার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির…
Read More
দেশের শক্তি বাড়লো আরও

দেশের শক্তি বাড়লো আরও

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের কৌশলগত প্রতিরক্ষা শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল পরীক্ষা। ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষায় সমস্ত নির্ধারিত পরিচালনগত ও প্রযুক্তিগত মানদণ্ড সফলভাবে যাচাই করা হয়েছে। এই সাফল্য শুধু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে অগ্নি সিরিজের একাধিক সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা…
Read More
অবসান ঘটল জল্পনার, একাধিক নির্দেশ মিড-ডে মিল নিয়ে

অবসান ঘটল জল্পনার, একাধিক নির্দেশ মিড-ডে মিল নিয়ে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য সরকারের পালা বদলের পর মিড ডে মিল নিয়ে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সব বিতর্কের অবসানে এই প্রকল্পকে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ৮ দফা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে স্কুল শিক্ষা দফতর। নয়া নির্দেশিকায় প্রথমেই খাবার বিতরণের পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে খাবার সরবরাহ করা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা আগাম লিখিতভাবে প্রকাশ করতে হবে। এই দায়িত্ব পালন করবেন কলকাতা জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট নোডাল অফিসার, যাতে প্রতিটি স্কুল আগে থেকেই…
Read More
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরির অভিযোগ, হাড়োয়ায় প্রশাসনের হানা—উদ্ধার পচা কেক, পুরনো তেল ও পচা ডিম

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাবার তৈরির অভিযোগ, হাড়োয়ায় প্রশাসনের হানা—উদ্ধার পচা কেক, পুরনো তেল ও পচা ডিম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বসিরহাটের হাড়োয়ার একাধিক বেকারি কারখানায় হানা দিল প্রশাসন। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ, ব্লক প্রশাসন এবং ব্লক স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে বেকারিগুলিতে খাবার তৈরির পরিবেশ খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযোগ, বেশ কয়েকটি কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, খাবার তৈরিতে দীর্ঘদিনের পুরনো তেল এবং পচা ডিম ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযানের সময় একটি বেকারি কারখানা থেকে পচা কেকও উদ্ধার করা হয় বলে জানা গেছে। খাবার তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের এই অভিযানে…
Read More
নয়া উদ্যোগ নেওয়া হলো পূজায় ব্যবহৃত ফুল নিয়ে

নয়া উদ্যোগ নেওয়া হলো পূজায় ব্যবহৃত ফুল নিয়ে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মন্দিরে গিয়ে ফুল, বেল পাতা সহ নানা ধরণের অর্ঘ্য দিয়ে পুজো দেন ভক্তরা। তবে দিনের শেষে অধিকাংশ ক্ষেত্রেই এগুলির ঠিকানা হয় নর্দমা অথবা আবর্জনার স্তূপ। এবার সেই ছবি বদলে মন্দিরের বর্জ্য থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিভিন্ন মন্দির থেকে সংগ্রহ করা ব্যবহৃত ফুল ও পুজোর উপকরণ আর অপচয় করা হবে না। বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলি দিয়ে সুগন্ধি ধূপকাঠি ও বসন্ত উৎসবের জন্য নিরাপদ ও ভেষজ আবির তৈরি করা হবে। এতে পরিবেশরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের নতুন রাস্তা…
Read More
ভুঁয়ো বলে ঘোষিত হলো প্রকাশিত খবর

ভুঁয়ো বলে ঘোষিত হলো প্রকাশিত খবর

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছিল। শোনা গিয়েছিল, পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে সোজা ১২০০ টাকা করা হয়েছে। এবার সেই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত কর নিয়ে রাজ্য সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে আগের নিয়মেই কর আদায় করা হবে। সাধারণ গ্রামবাসীদের উপর কোনও বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে না। রাজ্য জানিয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর সংক্রান্ত বিধানগুলিতে…
Read More
জিমস হাসপাতালে লকেট চট্টোপাধ্যায়, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

জিমস হাসপাতালে লকেট চট্টোপাধ্যায়, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের জিমস হাসপাতালে পরিদর্শনে এলেন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উপর জোর দেন লকেট চট্টোপাধ্যায়। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা যাতে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য হয়, সেই বিষয়েও গুরুত্ব দেন তিনি।
Read More
পরিবহন দফতরের তরফে কড়া নির্দেশ

পরিবহন দফতরের তরফে কড়া নির্দেশ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাস্তায় টোটোর দাপাদাপি বন্ধ করতে এবার তৎপর পরিবহণ দফতর। এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দফতর। অভিযোগ, রাস্তায় টোটোর ‘রমরমা’র জেরে ব্যাপক সমস্যায় পড়ে বাস থেকে শুরু করে সাধারণ গাড়িগুলি। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব রবিন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিকশা নির্ধারিত। পরিবহণ দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে একদিকে যেমন যানজট তৈরি…
Read More
এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি কঠিন প্রশ্ন, দ্রুত উত্তর দেওয়ার চাপ আর শেষ মুহূর্ত পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নিয়ে টানটান উত্তেজনা। এমনই আবহে ২৯ অগাস্ট, শনিবার শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি)-তে অনুষ্ঠিত হল ‘নলেজ নকআউট সিজন ৩ - মেগা ইন্টারস্কুল ক্যুইজ কম্পিটিশন’-এর গ্র্যান্ড ফিনালে। শেষ হাসি হাসল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ। চ্যাম্পিয়ন হলেন ওই স্কুলের পড়ুয়া দেবাদিত্য সরকার। বলাবাহুল্য, এই অনুষ্ঠানের আয়োজক এসআইটি। পাওয়ার্ড বাই মুখার্জী হসপিটাল, শিলিগুড়ি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, শিলিগুড়ি শাখা। হেলথকেয়ার পার্টনার হিমালয়ান নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিলিগুড়ি এবং টেকনিক্যাল পার্টনার এমটিআরটি গ্রুপ, ডালখোলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি, পশ্চিমবঙ্গের (ম্যাকাউট) পরীক্ষা নিয়ামক…
Read More
নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

নিয়মে বদল করা হল কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে টেট বা সিটেট নিয়ে শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও এই পরীক্ষা বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিভ্রান্তি ছিল অনেকের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ - এর বিদ্যমান বিধিই কার্যকর রয়েছে। কেন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, টেট বাধ্যতামূলক শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য। অন্যদিকে নবম-দশম, উচ্চমাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ হবে সংশ্লিষ্ট পরিষেবা বিধি, সংবিধিবদ্ধ নিয়ম এবং ইউজিসির গাইডলাইন অনুসারে। অর্থাৎ এই স্তরগুলিতে…
Read More
অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা, ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মহিলাদের

অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা, ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মহিলাদের

অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা পেয়ে খুশি বাংলার মা বোনেরা। সেই আনন্দেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন মহিলারা। বাজল ধামসা মাদল, আর তার তালে তালে নাচে মেতে উঠলেন তাঁরা। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা - ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির নাগরাকাটা মণ্ডল ২ এর উদ্যোগে আয়োজন করা হয় এই ধন্যবাদ মিছিল। মিছিলে অংশ নেন এলাকার বহু মহিলা। ধামসা মাদলের তালে নাচ গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা তাঁদের সংসারের খরচ সামলাতে আর্থিক স্বস্তি দিচ্ছে। এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতেই তাঁদের এই আনন্দ মিছিল।
Read More
বাঁকুড়ায় পালিত হল বিশ্ব নবী দিবস, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাঁকুড়ায় পালিত হল বিশ্ব নবী দিবস, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

এই বিশেষ দিনটি উপলক্ষে বুধবার বাঁকুড়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে সদর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বাঁকুড়ার কেঠারডাঙ্গা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে স্টেশন মোড়, নতুনগঞ্জ, চকবাজার ও মাচানতলা সহ বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় কেঠারডাঙ্গায় গিয়ে শেষ হয়। দিনটিকে কেন্দ্র করে এ দিন পদযাত্রায় অংশগ্রহণকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ।
Read More
ঝুলন উৎস্বেও চরম মন্দা কৃষ্ণনগরের ঘূর্ণিতে, মাটির পুতুল শিল্প ছেড়ে বিকল্প জীবিকার মুখে মৃৎশিল্পীরা

ঝুলন উৎস্বেও চরম মন্দা কৃষ্ণনগরের ঘূর্ণিতে, মাটির পুতুল শিল্প ছেড়ে বিকল্প জীবিকার মুখে মৃৎশিল্পীরা

ঝুলন উৎসবের ঠিক মুখটিতেও নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী মাটির পুতুল শিল্পে নেমে এসেছে চরম হতাশার ছায়া। ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) স্বীকৃতি মিললেও বাস্তব চিত্রে যে সামান্যতম বদল ঘটেনি, কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের দৈনন্দিন জীবনসংগ্রামই তার জলজ্যান্ত প্রমাণ। মরসুমের এই ব্যস্ত সময়েও পুতুল বিক্রি না হওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন শিল্পীরা, যার ফলে বাধ্য হয়ে অনেকে শতাব্দিপ্রাচীন ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে বেছে নিচ্ছেন বিকল্প রুজি-রুটি। ঘূর্ণি পুতুলপট্টির প্রায় ৩০ বছরের অভিজ্ঞ শিল্পী আনন্দ দাস এবং প্রায় ৫৯ বছর বয়সী বংশানুক্রমিক মৃৎশিল্পী বিমল পালের কণ্ঠে ফুটে উঠেছে এই সংকটের করুণ ছবি। তাঁদের মতে, আগে ঝুলন উৎসব মানেই ছিল মাটির ছোট পুতুল…
Read More