উত্তর পূর্ব

নয়া দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি

নয়া দায়িত্ব পেতে চলেছেন বিচারপতি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা হাই কোর্টে বিচারপতির অভাব অনেকদিন ধরেই বড় সমস্যা হয়ে উঠেছিল। বিভিন্ন বেঞ্চে নিয়মিত বিচারক পাঠানোর পাশাপাশি মামলার চাপও বাড়ছিল। সেই পরিস্থিতিতে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। নতুন বিচারপতিরা শপথ নিলে আদালতে বিচারপতির সংখ্যা বাড়বে এবং শূন্যপদ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কলকাতা হাই কোর্টে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন মিলেছে। গত প্রায় দুই দশকে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের ঘটনা খুব একটা দেখা যায়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়ামবিচারপতি পদে নিয়োগের জন্য ৯ জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। সেই…
Read More
এবার সমস্যার সমাধান হবে দ্রুত গতিতে

এবার সমস্যার সমাধান হবে দ্রুত গতিতে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে এসকেলেটর বা অন্য পরিষেবায় সমস্যা দেখা দিলে তা ঠিক করতে অনেক সময় লেগে যায়। যাত্রীদের এই ভোগান্তি কমাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের স্টেশনগুলিতে চালু করা হচ্ছে নতুন ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে কোনও সমস্যা দেখা দিলেই দ্রুত তা ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-দক্ষিণ শাখার পুরনো পরিকাঠামোকে আরও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই চালু করা হচ্ছে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। শুধু স্টেশনের পরিষেবাই নয়, ট্র্যাক, রেল ও…
Read More
টানা বৃষ্টিতে বি*পর্যস্ত সিকিম! 

টানা বৃষ্টিতে বি*পর্যস্ত সিকিম! 

টানা বৃষ্টির মধ্যেই ফের বড়সড় ধসের আতঙ্ক পশ্চিম সিকিমে। ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রামে নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ কাদা, পাথর, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ নেমে আসছে। পরিস্থিতির সবচেয়ে উদ্বেগের বিষয়, ধসের গতিপথ ক্রমশ রিম্বি গ্রামের দিকে ঘুরে যাওয়ায় একাধিক বসতবাড়ি এখন বিপদসীমার মধ্যে চলে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ২৪ সেপ্টেম্বরের এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। ধসের একটি নতুন অংশে পাহাড়ের উপর থেকে মাটি, বড় পাথর এবং ধ্বংসাবশেষ নিচের দিকে গড়িয়ে আসতে দেখা গিয়েছে। পাহাড়ের ঢালে মাটির নড়াচড়া এখনও অব্যাহত থাকায় যেকোনও সময় আরও বড় ধস নামতে পারে বলে…
Read More
নাম-প্রতীক বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা

নাম-প্রতীক বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে হাতছাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও ‘ঘাসফুল’ প্রতীক। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। ২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দেয়। জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জন নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে বেরিয়ে যান। এরপর দলীয় নাম, প্রতীক ও তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে নথি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দীর্ঘ শুনানির পর ১৮ সেপ্টেম্বর নির্বাচন…
Read More
হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার, এক ব্যক্তি হেফাজতে

হাওড়া স্টেশনে ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার, এক ব্যক্তি হেফাজতে

হাওড়া স্টেশনে টহল দেওয়ার সময় আরপিএফের সিআইবি (CIB) দলের হাতে এক সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে আয়কর দফতরকে বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, হাওড়া স্টেশনে সিআইবি দলের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। সেই সময় দলের নজরে পড়ে এক ব্যক্তি। তাঁর আচরণ ও কথাবার্তার ধরন সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। এরপর টাকা গুনে দেখা হলে মোট প্রায় ৬৭ লক্ষ টাকা পাওয়া যায়। হেফাজতে নেওয়া ব্যক্তির পরিচয় সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের…
Read More
রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে। কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম -কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করা হয়েছে। জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি…
Read More
শপিং মলের কাজ শুরু হতে চলছে স্টেশন চত্বরে

শপিং মলের কাজ শুরু হতে চলছে স্টেশন চত্বরে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বড় ঘোষণা করল পূর্ব রেল। এবার যাদবপুর স্টেশনে তৈরি করা হবে শপিং হাব। এক ছাদের তলায় পাওয়া যাবে খাবারদাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস। এখানে স্টল খুলে উপার্জন করতে পারবেন ছোট ব্যবসায়ীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, যাদবপুর স্টেশনে ৩ হাজার ৪৫ বর্গ মিটার এলাকায় অত্যাধুনিক শপিং হাব তৈরি করা হবে। কোনও স্টল ৮০ বর্গ ফুটের বেশি হবে না। ১০ বছরের চুক্তির ভিত্তিতে স্টলগুলি ভাড়া দেওয়া হবে। প্রত্যেকটি দোকান নন ফেয়ার রেভিনিউ হবে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতায়াত ও সৌন্দর্যায়নের জন্য…
Read More
মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। কোথাও পুজো-অর্চনা,  কোথাও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।তবে এই উদযাপনের তালিকায় একটু অন্যরকম ছবি ঝাড়গ্রামের কলেজ মোড়ে। সেখানকার জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও ভুলে যাননি প্রধানমন্ত্রীর জন্মদিন। সকালেই নিজের বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন। শুধু তাই নয়, আজ তাঁর দোকানে যারা ঝালমুড়ি খেতে আসবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ চমক—অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই আজকের দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদে থাকছে বাড়তি…
Read More
মিটতে চলেছে সমস্যা

মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।…
Read More
জারি হলো নিষেধাজ্ঞা

জারি হলো নিষেধাজ্ঞা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবারকড়াকড়ি শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, শুধু বিদ্যালয়ে ফোন নিয়ে যাওয়া নয়, শ্রেণিকক্ষেও ফোন নিয়ে যেতে পারবে না পড়ুয়ারা। বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা পরিদর্শকদের অধীনস্থ জেলার সব স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বিশেষ দরকার ছাড়া রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলের পড়ুয়াদের স্কুলে মোবাইল না নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। একইসঙ্গে বলা…
Read More
অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের তরফ থেকে

অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের তরফ থেকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কৃষ্ণনগর স্টেশনে নেমে এসি গাড়িতে চেপে সোজা মায়াপুর। এমনই উদ্যোগ নিয়েছে নদিয়া জেলা প্রশাসন। কৃষ্ণনগরের জেলাশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই সেনসাস ফ্রি রাইড পরিষেবা শুরু হয়েছে। এই বিষয়ে জেলাশাসক ড. শ্রীকান্ত পাল্লি জানান, “জনগণনা বা সেনসাস শুধুমাত্র একটি প্রশাসনিক পরিসংখ্যানিক প্রক্রিয়া নয়। এটি দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল ভিত্তি। সেই কারণে প্রত্যেক নাগরিকের সঠিক তথ্য অন্তর্ভুক্ত হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জনগণের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।” জনগণনার আবহে নদিয়া জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, একদিকে…
Read More
ছাত্র বি*ক্ষোভে ইস্তফা সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের

ছাত্র বি*ক্ষোভে ইস্তফা সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপালের

ছাত্র বিক্ষোভের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাঁকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তাঁর পদত্যাগের পর কলেজ চত্বরে উচ্ছ্বাস প্রকাশ করেন পড়ুয়ারা। গঙ্গাজল ও ধূপ দিয়ে কলেজের ‘শুদ্ধিকরণ’ও করেন তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ৯৮ শতাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাটেনডেন্সের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়মিত কলেজে এলেও তাঁদের উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। এমনকি সঠিক অ্যাটেনডেন্স রেজিস্টার না রেখে সাদা কাগজে উপস্থিতি নেওয়া হতো বলেও অভিযোগ করেন তাঁরা। এছাড়া, টিএমসিপির সভায় গেলে তবেই অ্যাটেনডেন্স দেওয়া হতো বলেও অভিযোগ। পরীক্ষায় বসার বিষয়েও পড়ুয়াদের সঙ্গে ভাইস প্রিন্সিপালের মতবিরোধ তৈরি হয়েছিল বলে…
Read More
বড় উপহার পেতে চলেছে নন্দীগ্রাম

বড় উপহার পেতে চলেছে নন্দীগ্রাম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামের জন্য বড় উপহার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ তিন বছর ধরে একেবারে ঢিমে তালে কাজ চলছে পূর্ব মেদিনীপুর জেলার এই নন্দকুমার জল প্রকল্পের। বিষয়টি নজরে আসতেই এবার খোদ জেলা পরিষদকে এই জল প্রকল্পের কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জল প্রকল্পের কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন কয়েক লক্ষ সাধারণ মানুষ। তাঁরা বেশিরভাগই হলেন নন্দীগ্রাম ১ ও ২ ব্লক সহ জেলার মোট চারটি ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা।এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই জল প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।…
Read More
এবার চিকিৎসা মিলবে ফ্রি-তেই

এবার চিকিৎসা মিলবে ফ্রি-তেই

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়। স্বাস্থ্যভবনে বিভিন্ন মাঝারি ও ছোট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারা। এরপর স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হবে। বৈঠক শেষে শারদ্বত বলেন, “অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন, উন্নত রোগী পরিষেবা, সরকার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির…
Read More