দেশ

আন্দোলনের মধ্যেই লাদাখে ৮ পার্বত্য পরিষদের ভোটঘোষণা! 

আন্দোলনের মধ্যেই লাদাখে ৮ পার্বত্য পরিষদের ভোটঘোষণা! 

ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি ও পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলনের মধ্যেই লাদাখের আটটি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ হবে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রশাসিত অঞ্চলটির নির্বাচন কমিশন। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সক্সেনার অনুমোদনের পর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর এবং প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ২০ নভেম্বর। আটটি পরিষদ হলো লেহ, কারগিল, সাঙ্কু, চাংথাং, নুব্রা, শাম, জাঁসকর ও দ্রাস। আগে লাদাখে লেহ ও কারগিল—এই দুটি পার্বত্য পরিষদ ছিল। চলতি বছর আরও ছয়টি জেলা ও পরিষদ গঠন করা হয়েছে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে পৃথক হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল…
Read More
সফল হলো কেন্দ্র সরকারের পরিকল্পনা

সফল হলো কেন্দ্র সরকারের পরিকল্পনা

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়েছে। সরকার জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া সঙ্কটের সময়ে সফলভাবে ৬০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককেও নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার আবহে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্রপথে বাণিজ্য সচল রাখতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাবিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং উদ্ধার অভিযান পরিচালনায় একাধিক সংস্থাকে সমন্বিতভাবে কাজে…
Read More
ট্রেনে উঠলেই মিলবে এই পরিষেবা

ট্রেনে উঠলেই মিলবে এই পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে সফরের সময় যাত্রীদের আরামের জন্য একাধিক সুবিধা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম হল বেড-রোল পরিষেবা। বেড-রোল পরিষেবাও সেই উদ্যোগগুলির অন্যতম, যার ফলে যাত্রীদের বাড়ি থেকে চাদর, কম্বল বা বালিশ বহন করার প্রয়োজন অনেকটাই কমে যায়। এসি শ্রেণির যাত্রীদের দেওয়া বেড-রোলে সাধারণত প্রয়োজনীয় সমস্ত সামগ্রীই থাকে। একটি প্যাকেটে একটি কম্বল, একটি বালিশ, দুটি পরিষ্কার বিছানার চাদর এবং একটি তোয়ালে দেওয়া হয়। এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ারে যাত্রাকারীরা এই সুবিধা পান। নির্দিষ্ট স্লিপার কোচে যাত্রীদের জন্যেও চাদর, বালিশ…
Read More
নয়া প্রকল্পে কেন্দ্র সরকারের খরচ হবে কয়েক কোটি

নয়া প্রকল্পে কেন্দ্র সরকারের খরচ হবে কয়েক কোটি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশের জ্বালানি ব্যবস্থায় পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়াতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২৩,৭৩১ কোটি টাকার বায়োগ্যাস প্রকল্প বা ‘গোবরধন’ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ বছর ধরে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কৃষি বর্জ্য, গোবর, জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন করে তা ধাপে ধাপে সিএনজি ও পিএনজ-র সঙ্গে মেশানো হবে। সরকারের লক্ষ্য, বর্জ্যকে শুধু সমস্যা হিসেবে না দেখে তা থেকে জ্বালানি ও জৈব সার তৈরি করে দেশের পরিচ্ছন্ন শক্তির পরিকাঠামোকে আরও শক্তিশালী করা। মন্ত্রিসভার সিদ্ধান্তের…
Read More
বারতে চলেছে পেনশনের সুযোগ-সুবিধা

বারতে চলেছে পেনশনের সুযোগ-সুবিধা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। দেশের গিগ কর্মীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা বাড়াতে নতুন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। জাতীয় পেনশন সিস্টেম-এর অধীনে এই বিশেষ প্রকল্প এনেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। খাবার ও পণ্য ডেলিভারি থেকে শুরু করে ক্যাব পরিষেবা কিংবা বিভিন্ন হোম সার্ভিস প্ল্যাটফর্মে যুক্ত কর্মীরা এই প্রকল্পে নিজেদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়, মাত্র ৯৯ টাকা দিয়েই এই সঞ্চয়ের শুরু করার সুযোগ রয়েছে। গিগ কর্মীদের অনেকেরই নির্দিষ্ট মাসিক বেতন বা প্রচলিত চাকরির মতো অবসরকালীন সুবিধা থাকে…
Read More
বড় পদক্ষেপ, এবার এড়াতে পারে দুর্ঘটনা

বড় পদক্ষেপ, এবার এড়াতে পারে দুর্ঘটনা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতে পথ দুর্ঘটনা রোধে বড় প্রযুক্তিগত পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এমন একটি প্রস্তাব সামনে এনেছে, যেখানে নতুন প্রজন্মের Connected Vehicle Technology ব্যবহারের কথা বলা হয়েছে। এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল Vehicle-to-Vehicle Communication System। প্রস্তাব অনুযায়ী, ২০২৮ সালের ১ অক্টোবর বা তার পরে তৈরি হওয়া সমস্ত নতুন গাড়িতে বাধ্যতামূলকভাবে এই ব্যবস্থা সংযুক্ত করতে হবে। নতুন AIS-230 মানদণ্ড অনুসারে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সরকারের বিশ্বাস, এক গাড়ি থেকে অন্য গাড়িতে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে বহু…
Read More
তৈরি হতে চলেছে দেশীয় পদ্ধতিতে নিজস্ব সিস্টেম

তৈরি হতে চলেছে দেশীয় পদ্ধতিতে নিজস্ব সিস্টেম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই ভারতে বুলেট ট্রেন প্রকল্পের কাজ জোরকদমে চলছে। জানা গিয়েছে, বুলেট ট্রেন প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হওয়ার পথে ভারত এখন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। মূলত, ভারতীয় রেল নিজস্ব দেশীয় হাই-স্পিড রেল সিগনালিং এবং কন্ট্রোল সিস্টেম তৈরি করছে। যার নাম দেওয়া হয়েছে ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম তথা BTCS। এই সিস্টেমটি ভারতের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী ডিজাইন করা হবে। যা ভবিষ্যতে তৈরি হতে চলা প্রায় ৭,০০০ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন নেটওয়ার্কের জন্য বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। রেলের উচ্চ আধিকারিকদের মতে, BTCS ওপেন-সোর্স প্রযুক্তি ব্যবহার…
Read More
বড় সাফল্য পেল ভারত

বড় সাফল্য পেল ভারত

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার মূলত, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। জানা গিয়েছে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তথা DRDO-র গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট ৩৫০ কিলোগ্রাম থ্রাস্ট ক্ষমতাসম্পন্ন প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি এক্সপান্ডেবল টার্বোজেট ইঞ্জিন সফলভাবে উদ্ভাবন করেছে। এই অর্জনকে দেশের প্রতিরক্ষা সেক্টরে আত্মনির্ভরশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই ইঞ্জিনটির উৎপাদন ও অ্যাসেম্বলির দায়িত্ব হায়দরাবাদে স্থিত আজাদ ইঞ্জিনিয়ারিংকে দেওয়া হয়েছিল। সংস্থাটি ইঞ্জিনটির কাজ সম্পন্ন করে DRDO-র GTRE-তে সরবরাহ করে। সংস্থাটির CEO, রাকেশ চোপদার, আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনটি DRDO-র ডাইরেক্টর…
Read More
আরও শক্তিশালী হলো ভারত

আরও শক্তিশালী হলো ভারত

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। মাহে ক্লাসের অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তথা ASW-SWC-র দ্বিতীয় যুদ্ধজাহাজ INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল। নৌবাহিনীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল এপি সিং। পশ্চিম নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়নও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও, ভারতীয় নৌবাহিনীর অন্যান্য উচ্চ আধিকারিক থেকে শুরু করে, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধি এবং প্রাক্তন সেনা আধিকারিকরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুদ্ধজাহাজটির ৮০ শতাংশেরও বেশি দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি: উল্লেখ্য যে, কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত INS মালভান যুদ্ধজাহাজটি…
Read More
কত করে হলো চলতি সপ্তাহের গ্যাসের দাম

কত করে হলো চলতি সপ্তাহের গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার একটু স্বস্তি। পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায়। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। নতুনভাবে বাড়েনি রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম। যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। দেশের প্রধান চার মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।কলকাতায় বুধবার…
Read More
প্রধানের পদত্যাগকে স্বাগত জানালেন সোনম ওয়াংচুক

প্রধানের পদত্যাগকে স্বাগত জানালেন সোনম ওয়াংচুক

সমাজকর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে "গণতন্ত্রের জয়" হিসেবে অভিহিত করেছেন এবং শান্তিপূর্ণ গণ-অংশগ্রহণের শক্তির ওপর জোর দিয়েছেন। তিনি তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের প্রশংসা করে একে জবাবদিহিতা, শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় বলে উল্লেখ করেছেন। দিল্লিতে পরীক্ষা সংক্রান্ত অনিয়ম—বিশেষ করে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস—নিয়ে ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। ধর্মেন্দ্র প্রধান সোশ্যাল মিডিয়ায় তাঁর পদত্যাগের ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দেওয়া এবং যন্তর মন্তরের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে ফায়দা লুটতে না পারে, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তাঁর এই সিদ্ধান্তের লক্ষ্য হলো জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও…
Read More
সিজেপি-র আন্দোলনের চাপে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

সিজেপি-র আন্দোলনের চাপে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। পরে তা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে সূত্রের খবর। প্রথম থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও আন্দোলনকারীরা দাবি থেকে সরে আসেননি। শনিবার তৃতীয় দফার বৈঠকের আগেই ধর্মেন্দ্রের ইস্তফার ঘোষণা আসে। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র জানান, নিট পরীক্ষায় অনিয়মের দায় তিনি শুরু থেকেই স্বীকার করেছিলেন। দেশের ছাত্রছাত্রীদের স্বার্থ, জাতীয় ঐক্য এবং চলমান পরিস্থিতি বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও দেশের সেবায় নিজেকে নিবেদিত…
Read More
কড়া নির্দেশ কেন্দ্র সরকারের তরফে

কড়া নির্দেশ কেন্দ্র সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার দেশের সকল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রকগুলির উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেগুলি কঠোরভাবে মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় গান ও জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কোনও রকম ভুল করা যাবে না। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত পাঠ অনুসরণ করতে হবে এবং উচ্চারণ নির্ভুল করতে হবে। শুদ্ধ শব্দচয়ন (ডিকশন) ও সঠিক লিপি ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্র। একইসঙ্গে বলা হয়েছে, বন্দে মাতরম বা জন গণ মন-র মাঝে অন্য কোনও গান গাওয়া যাবে না। একইসঙ্গে নির্দেশ, সরকারি…
Read More
আরও এক নতুন রণতরী পেল দেশ

আরও এক নতুন রণতরী পেল দেশ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়েছে। মূলত, ভারতীয় নৌবাহিনী এবার আরও একটি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজ পেয়েছে। বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে INS মহেন্দ্রগিরিকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। এই উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রীকে গার্ড অফ অনারও প্রদান করা হয়। INS মহেন্দ্রগিরি হল প্রজেক্ট-১৭এ নীলগিরি ক্লাসের ষষ্ঠ স্টেলথ ফ্রিগেট। এটি ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মুম্বাইয়ে স্থিত মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত হয়েছে। এটি প্রজেক্ট ১৭এ-এর অধীনে MDL দ্বারা নির্মিত চতুর্থ এবং সর্বশেষ যুদ্ধজাহাজ।…
Read More