মালদা

মালদায় জাতীয় লোক আদালতে সাড়ে ১২ হাজার মামলা!

মালদায় জাতীয় লোক আদালতে সাড়ে ১২ হাজার মামলা!

দুই পক্ষের মধ্যে বিরোধ দ্রুত ও আপসের মাধ্যমে মেটানোর অন্যতম বিকল্প ব্যবস্থা জাতীয় লোক আদালত। শনিবার চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালতের আসর বসল মালদায়। মালদা সদর ও চাঁচল মহকুমায় একসঙ্গে এই লোক আদালতের আয়োজন করা হয়। মালদা সদরে ১১টি এবং চাঁচল মহকুমায় পাঁচটি বেঞ্চ বসে। মোট ১৬টি বেঞ্চে প্রায় সাড়ে ১২ হাজার মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। জাতীয় লোক আদালতের কাজকর্ম তদারকি করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ। মামলা পূর্ববর্তী ও বিচারাধীন—দুই ধরনের বিরোধই আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, লোক আদালতের মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে…
Read More
বন্যায় বি*পর্যস্ত ভূতনী, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের আধিকারিকরা

বন্যায় বি*পর্যস্ত ভূতনী, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের আধিকারিকরা

গঙ্গার জলস্তর বৃদ্ধি এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালদার মানিকচকের ভূতনী এলাকা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার মালদায় এলেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন হেলিকপ্টারে করে মালদায় পৌঁছন। বেলা ১২টা নাগাদ মালদা বিমানবন্দরে অবতরণের পর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের আধিকারিকরা। বৈঠকে ভূতনীর সামগ্রিক বন্যা পরিস্থিতি, জলবন্দি মানুষের সংখ্যা, উদ্ধারকাজ এবং ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে আকাশপথে ভূতনীর বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের আধিকারিকরা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত…
Read More
মালদায় বিএসএফের জাতীয় প্রতিযোগিতা

মালদায় বিএসএফের জাতীয় প্রতিযোগিতা

প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগকে সামনে রেখে খেলাধুলায় জোর দিল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের উদ্যোগে মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল জাতীয় স্তরের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএসএফের আধিকারিক ও জওয়ানরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিএসএফ ফ্রন্টিয়ারের মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান অংশগ্রহণ করছেন। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা, জেলাশাসক রাজনবীর সিং, পুলিশ সুপার অনুপম সিং, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ বিএসএফের একাধিক…
Read More
বন্যায় বিচ্ছিন্ন ভূতনিতে ফের রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় বিচ্ছিন্ন ভূতনিতে ফের রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে অস্থায়ী রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ভূতনি সেতু চত্বরে বালি, ইট, মাটি ও পাথরসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকশো মিটার দীর্ঘ বিকল্প রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত ৩ সেপ্টেম্বর ভূতনির কেশরপুর এলাকায় নদীবাঁধ ভেঙে গঙ্গার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এতে ভূতনি চরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুর সংযোগকারী রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে এবং যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে জাল-চারা নিয়ে পথে গ্রামবাসীরা

বেহাল রাস্তার প্রতিবাদে জাল-চারা নিয়ে পথে গ্রামবাসীরা

বর্ষা এলেই হাঁটুসমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। জল-কাদায় নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠলেও দীর্ঘ তিন বছর ধরে রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামের। রাস্তার বেহাল দশার প্রতিবাদে শনিবার অভিনব কর্মসূচিতে শামিল হন স্থানীয় বাসিন্দারা। জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি রাস্তার মধ্যেই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে দীর্ঘদিন জল জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতেও। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন জায়গায়…
Read More
পুরাতন মালদায় ওষুধের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী

পুরাতন মালদায় ওষুধের গোডাউনে পুলিশের হানা, উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী

পুরাতন মালদায় অবৈধভাবে মজুত রাখা পেইনকিলার ওষুধের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার বেহুলা ব্রিজ সংলগ্ন একটি কুরিয়ার পরিষেবার গোডাউনে হানা দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গোডাউনে ওষুধ মজুত রাখার ক্ষেত্রে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সাইন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ওষুধের বৈধতা, মজুতের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ…
Read More
এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

এসআইটিতে ‘নলেজ নকআউট’ চ্যাম্পিয়ন কোচবিহারের দেবাদিত্য, ৪ হাজারের বেশি অংশগ্রহণ

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি কঠিন প্রশ্ন, দ্রুত উত্তর দেওয়ার চাপ আর শেষ মুহূর্ত পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নিয়ে টানটান উত্তেজনা। এমনই আবহে ২৯ অগাস্ট, শনিবার শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইটি)-তে অনুষ্ঠিত হল ‘নলেজ নকআউট সিজন ৩ - মেগা ইন্টারস্কুল ক্যুইজ কম্পিটিশন’-এর গ্র্যান্ড ফিনালে। শেষ হাসি হাসল কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠ। চ্যাম্পিয়ন হলেন ওই স্কুলের পড়ুয়া দেবাদিত্য সরকার। বলাবাহুল্য, এই অনুষ্ঠানের আয়োজক এসআইটি। পাওয়ার্ড বাই মুখার্জী হসপিটাল, শিলিগুড়ি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, শিলিগুড়ি শাখা। হেলথকেয়ার পার্টনার হিমালয়ান নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিলিগুড়ি এবং টেকনিক্যাল পার্টনার এমটিআরটি গ্রুপ, ডালখোলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি, পশ্চিমবঙ্গের (ম্যাকাউট) পরীক্ষা নিয়ামক…
Read More
অনলাইন গেমের নেশায় খু*ন, গ্রে*প্তার ২

অনলাইন গেমের নেশায় খু*ন, গ্রে*প্তার ২

খুনের মাত্র ১২ ঘণ্টার মধ্যে মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার অর্ণব সেন (৬০) হত্যাকাণ্ডের কিনারা করল জেলা পুলিশ। ঘটনায় নিহতের দূর সম্পর্কের নাতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার দুজন হল শুভজিৎ ঘোষ (২২) এবং তার বন্ধু কৌশিক ঘোষ। শুভজিতের বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। পুলিশের দাবি, অনলাইন গেমে আসক্ত হয়ে দুজনই ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই দেনা পরিশোধের জন্যই অর্ণব সেনকে হত্যার পরিকল্পনা করা হয়। অভিযোগ, শুভজিৎ তার বন্ধু কৌশিককে সঙ্গে নিয়ে অর্ণবের বাড়িতে যায়। সেখানে শোবার ঘরের মধ্যে মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা…
Read More
ট্যাব কেলেঙ্কারিতে গ্রে*প্তার প্রধান শিক্ষক ও করণিক

ট্যাব কেলেঙ্কারিতে গ্রে*প্তার প্রধান শিক্ষক ও করণিক

ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগে মালদার হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক করণিককে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতরা হলেন প্রধান শিক্ষক দুলাল মণ্ডল ও করণিক রাজেশ চৌধুরী। তাঁদের মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, ২০২৪ সালের নভেম্বর মাসে ওই বিদ্যালয়ের ৯১ জন পড়ুয়ার ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়। মালদার বিভিন্ন বিদ্যালয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার পায় সিআইডি। তদন্তে নেমে সিআইডি সম্প্রতি কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, ট্যাবের টাকা বিদ্যালয়ের ওয়াইফাই…
Read More
জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই: নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের মহড়া

জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই: নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের মহড়া

শিল্পাঞ্চলে সম্ভাব্য যেকোনো আপৎকালীন ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত, কার্যকর এবং সমন্বিতভাবে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্য পরিচালনার প্রস্তুতি পরখ করে দেখতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। শুক্রবার পুরাতন মালদার নারায়ণপুরস্থিত গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি মহড়া (মক ড্রিল) সফলভাবে অনুষ্ঠিত হয়। গ্যাস লিক কিংবা অগ্নিকাণ্ডের মতো অত্যন্ত ভয়াবহ জরুরি পরিস্থিতি তৈরি হলে ঠিক কীভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, তা বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয় এই মহড়ায়। দুর্ঘটনাস্থল থেকে দ্রুত আহতদের উদ্ধার, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্ল্যান্ট চত্বর থেকে মানুষদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলেন অংশগ্রহণকারীরা। এই মক ড্রিলে…
Read More
মালদার হোটেল-গেস্ট হাউসে অ*গ্নিনিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

মালদার হোটেল-গেস্ট হাউসে অ*গ্নিনিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

শহরের একাধিক হোটেল ও গেস্ট হাউসে অগ্নিনিরাপত্তার ঘাটতির অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত প্রশাসনিক নজরদারির অভাবে কিছু হোটেল ও গেস্ট হাউস পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই চলছে। হোটেল মালিকদের একাংশের দাবি, শহরের বড় হোটেলগুলিতে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। তবে অভিযোগ উঠেছে, কয়েকটি প্রতিষ্ঠানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ পেরিয়ে গিয়েছে। পাশাপাশি কিছু বহুতল হোটেলে মাত্র একটি সংকীর্ণ সিঁড়ি থাকায় জরুরি পরিস্থিতিতে অতিথিদের বের করে আনা কঠিন হতে পারে। অনেক ক্ষেত্রে বিকল্প জরুরি বহির্গমনের ব্যবস্থাও নেই বলে অভিযোগ। মকদমপুর-সহ নার্সিংহোম সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে স্থানীয়দের দাবি। তাঁদের অভিযোগ, আবাসিক দুই বা তিনতলা বাড়ির একাংশ পর্যাপ্ত অনুমোদন ও নিরাপত্তা…
Read More
তৃণমূলের হাতছাড়া মানিকচক পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বিজেপি

তৃণমূলের হাতছাড়া মানিকচক পঞ্চায়েত সমিতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বিজেপি

মালদায় আরও একটি পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। ভোটাভোটি ছাড়াই মানিকচক পঞ্চায়েত সমিতি দখলে আসে বিজেপির। সভাপতি নির্বাচিত হন রিঙ্কু মন্ডল ও সহকারী সভাপতি হন পল্লবী মন্ডল। বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল সহ কোন রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা।মানিকচক পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩২। গত পঞ্চায়েত নির্বাচন যার মধ্যে তৃণমূল কংগ্রেস ১৮ টি, বিজেপি ৯ টি কংগ্রেস ৩ টি ও সিপিআইএম ২ টি আসন দখল করে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। সভাপতি নির্বাচিত হন পিংকি মন্ডল ও সহকারি সভাপতি নির্বাচিত হন আমিনা খাতুন। কিন্তু রাজ্যে পালাবদল হতেই সভাপতি ও সহ সভাতির…
Read More
গঙ্গার ভাঙনে তছনছ মালদার রতুয়া, আতঙ্কে বসতবাড়ি ভেঙে অন্যত্র সরছেন বাসিন্দারা

গঙ্গার ভাঙনে তছনছ মালদার রতুয়া, আতঙ্কে বসতবাড়ি ভেঙে অন্যত্র সরছেন বাসিন্দারা

জলস্তর বৃদ্ধি পেতেই ভয়ঙ্কর হয়ে উঠেছে গঙ্গা নদী। সকাল থেকেই একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গা নদীগর্ভে। মালদার রতুয়া ব্লকের মহানন্দাটোলার জিতুটোলা ও মুনিরামটোলায় এলাকার বাসিন্দারা ভাঙণে বিপর্যস্ত। গঙ্গার ভয়াল গ্রাস থেকে বাঁচতে আতঙ্কে নিজেদর বসতবাড়ি ভাঙছে তারা। সরে যাচ্ছে অন্যত্র। বাসিন্দাদের অভিযোগ ফ্রী বছর ভাঙণের কবলে পড়েন। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রশাসন কেবল পরিদর্শন করেন।কোন ব্যবস্থা হয় না।
Read More
মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন করলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন করলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। সকাল ৯টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মালদা জেলা শাসক রাজনবীর সিং কাপুর। পতাকা উত্তোলনের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করেন এবং স্বাধীনতা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। প্রশাসনিক ভবন চত্বরজুড়ে দেশপ্রেমের আবহ ও উৎসবমুখর পরিবেশ গড়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বহু কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব…
Read More