উত্তরবঙ্গ

হবিবপুরে অবৈধ মদ কারবারে পুলিশি অভিযান

হবিবপুরে অবৈধ মদ কারবারে পুলিশি অভিযান

অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি হবিবপুর থানার আইহো খোশবাসপাড়া এলাকায়। সে হবিবপুরের কাতলাপুকুর হাট সংলগ্ন এম.এল.এ মোড়ে অবৈধভাবে মদ বিক্রি করছিল। যা বিশেষ সূত্রে জানতে পেরে হবিবপুর থানার পুলিশ শুক্রবার রাতে ওই অভিযান চালায় এবং রবি সাহার হেপাজত থেকে প্রচুর পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।
Read More
খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

বাইক রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। শনিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন নিহত রেজাউল হকের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সঙ্গে রেজাউল হকের পরিবারের তীব্র বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রেজাউল হককে উদ্ধার করে ইসলামপুর…
Read More
মানিকচকের মথুরাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে চরম উ*ত্তেজনা!

মানিকচকের মথুরাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে চরম উ*ত্তেজনা!

মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো। শনিবার মথুরাপুর হাটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা। খবর পেয়ে মানিকচক থানার পুলিশের এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, দীর্ঘক্ষণ বোঝানোর পরও এক বাইকচালক গাড়ি না সরানোয় ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন ওই আধিকারিক। এতে বাইকচালক শিশু সহ রাস্তায় পড়ে যান। ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। বাইকচালক ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাইক চালককে আটক করার চেষ্টা…
Read More
রেকর্ড ভঙ্গকারী ভোটদান: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ৮৯.৯৩% ভোট

রেকর্ড ভঙ্গকারী ভোটদান: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ৮৯.৯৩% ভোট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফায় এক অভূতপূর্ব গণজোয়ার পরিলক্ষিত হয়েছে। আজ, ২৩ এপ্রিল, রাজ্যের ১৫২টি আসনে অনুষ্ঠিত এই দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৮৯.৯৩ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে, যা সাম্প্রতিক সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ৮টি জেলাসহ মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও হুগলির বিস্তীর্ণ এলাকায় ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের এক শক্তিশালী চিত্র ফুটিয়ে তুলেছে। সকাল থেকেই বুথগুলোর সামনে ছিল ভোটারদের লম্বা লাইন, যা দুপুরের কড়া রোদ উপেক্ষা করেও বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। বিশেষ করে মহিলা ও প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম দফার এই নির্বাচনে নন্দীগ্রামের…
Read More
নির্বাচনী প্রক্রিয়া দেখতে শিলিগুড়িতে বিদেশি প্রতিনিধি দল, শিলিগুড়ি কলেজে পরিদর্শন

নির্বাচনী প্রক্রিয়া দেখতে শিলিগুড়িতে বিদেশি প্রতিনিধি দল, শিলিগুড়ি কলেজে পরিদর্শন

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে শিলিগুড়িতে এল বিদেশি প্রতিনিধি দল। আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি (IEVP) ২০২৬-এ অংশ নেওয়া প্রতিনিধিরা বুধবার শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন ও রিসেপশন সেন্টার (ডিসি ও আরসি) পরিদর্শন করেন। ভোটের আগের দিন এই কেন্দ্র থেকেই ইভিএম, ভিভিপ্যাট ও অন্যান্য নির্বাচন সামগ্রী নিয়ে ভোটকর্মীদের রওনা হওয়ার প্রক্রিয়া তারা সরেজমিনে দেখেন। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে দুই দিনের সফরে দার্জিলিং জেলায় এসেছেন এই প্রতিনিধিরা। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন বিভিন্ন ভোটকেন্দ্রও পরিদর্শন করবেন তারা। ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপাইনস, গাম্বিয়া, সুইজারল্যান্ড ও কেনিয়াসহ একাধিক দেশের প্রতিনিধি, তাঁদের বিদেশি মিশনের সদস্য এবং আন্তর্জাতিক গণতন্ত্র…
Read More
ভোটের আগে চূড়ান্ত প্রস্তুতি, ডিসিআরসি থেকে বুথমুখী ভোট কর্মীদের ভিড়

ভোটের আগে চূড়ান্ত প্রস্তুতি, ডিসিআরসি থেকে বুথমুখী ভোট কর্মীদের ভিড়

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়িতে চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে। ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ডিসিআরসি সেন্টার থেকে সকাল থেকেই ভোট কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ভোট কর্মীদের ব্যস্ততা চোখে পড়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে ভোট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশিকা দেওয়া হয়। এরপর ইভিএম মেশিন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে তারা নির্দিষ্ট পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ সহ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ভোট কর্মীরা ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে জড়ো হন। অন্যদিকে, চা বলয়ের মালবাজার ও নাগরাকাটা বিধানসভার জন্য মাল পরিমল…
Read More
মালদায় ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের ভিড়, চরম ব্যস্ততা

মালদায় ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের ভিড়, চরম ব্যস্ততা

আগামীকাল মালদা সহ রাজ্যের ১৫২ টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের তিনটি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ, মালদা পলিটেকনিক কলেজ এবং চাচল সিদ্ধেশ্বরী স্কুলে এই তিন জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করেছে। মালদা কলেজ মাঠ থেকে ৫১ ইংলিশবাজার। ৫০ মালদা বিধানসভা। ৫২ মোথাবাড়ি। পলিটেকনিক কলেজ থেকে ৪৩ হব্বিপুর। ৪৪ গাজল। ৫৩ সুজাপুর। ৪৯ মানিকচক ৫৪ বৈষ্ণবনগর ৪৮ রতুয়া।  সিদ্ধেশ্বরী ইনসটিটিউট থেকে ৪৬হরিশ্চন্দ্রপুর।  ৪৫ চাঁচল। ৪৭ মালতিপুর।
Read More
শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে ভাঙচুর, ভোটের আগে চরম ভোগান্তিতে যাত্রীরা

শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে ভাঙচুর, ভোটের আগে চরম ভোগান্তিতে যাত্রীরা

শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে আজ সকাল থেকেই ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসন্ন নির্বাচনের আগে বাড়ি ফেরার তাড়ায় যাত্রীদের অস্বাভাবিক ভিড় দেখা যায়। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক যাত্রী বাস পাননি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষারত মানুষজন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বাসস্ট্যান্ডের অফিসের ভিতরে টিকিট কাউন্টারে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, উত্তেজিত যাত্রীরা কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেন। ঘটনায় বাসস্ট্যান্ড চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, এনবিএসটিসির ইনচার্জ সমীর সরকার জানান, নির্বাচন কমিশনের নির্দেশে বহু বাস অন্যত্র কাজে নিয়োজিত থাকায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে নির্ধারিত সময়ে অতিরিক্ত বাস চালানো সম্ভব হয়নি। এই কারণেই যাত্রীদের দীর্ঘক্ষণ…
Read More
ভোট কর্মীদের বি*ক্ষোভ, গাড়ি না পেয়ে পথ অবরোধ

ভোট কর্মীদের বি*ক্ষোভ, গাড়ি না পেয়ে পথ অবরোধ

আগামীকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার আগে এদিন সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টার ও ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা। কিন্তু নির্ধারিত গাড়ির ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁদের এমনই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোট কর্মীরা সাত সকালেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা-কোচবিহার রাজ্য সড়কের কলেজ মোড় এলাকায়। জানা গিয়েছে, মাথাভাঙ্গা থেকে কোচবিহার, দিনহাটা ও সিতাই সহ বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য বহু ভোট কর্মী দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। অভিযোগ, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পরেও কোনো গাড়ির ব্যবস্থা করা হয়নি। এরপর বাধ্য হয়ে প্রায় ৩০ মিনিট…
Read More
ভোটের আগে ডিসিআরসি সেন্টারে উপচে পড়া ভিড় ভোট কর্মীদের

ভোটের আগে ডিসিআরসি সেন্টারে উপচে পড়া ভিড় ভোট কর্মীদের

আগামীকাল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণকে সামনে রেখে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মধ্যে মালদা জেলাজুড়ে বাড়ছে প্রশাসনিক তৎপরতা। বিশেষ করে জেলার দুটি ডিসিআরসি (DCRC) সেন্টার মালদা কলেজ ও মালদা পলিটেকনিক কলেজ এ দেখা যাচ্ছে চরম ব্যস্ততার ছবি। ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন, ভিভিপ্যাট ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ভোট কর্মীরা। নির্দিষ্ট কাউন্টার থেকে সামগ্রী সংগ্রহ করে দ্রুত নিজেদের নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আগামীকালের ভোট যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি প্রায়…
Read More
নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পাহাড় সমস্যায় একাধিক প্রতিশ্রুতি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পাহাড় সমস্যায় একাধিক প্রতিশ্রুতি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে উত্তরবঙ্গে বড় রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা হাইস্কুল ময়দানে আয়োজিত জনসভা থেকে পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, গোর্খা জনজাতির দাবি ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন তিনি। ভাষণের শুরুতেই গোর্খা সম্প্রদায়ের দেশপ্রেম ও সীমান্ত রক্ষায় তাঁদের অবদানের প্রশংসা করে শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই গোর্খা সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। পাশাপাশি, ২০১৭ সালের পাহাড় আন্দোলনের সময় দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, এতে ঘরছাড়া নেতাকর্মীরা সম্মানের সঙ্গে ফিরতে পারবেন ও পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে।…
Read More
মালতিপুরে কংগ্রেস প্রার্থীকে সমর্থনে পাপ্পু যাদবের রোড শো, জনসমর্থনের জোরদার প্রদর্শন

মালতিপুরে কংগ্রেস প্রার্থীকে সমর্থনে পাপ্পু যাদবের রোড শো, জনসমর্থনের জোরদার প্রদর্শন

মালতিপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মৌসুম নূরের সমর্থনে রোড শো-এর মাধ্যমে জোরদার নির্বাচনী প্রচারে অংশ নিলেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। এদিন তাঁর উপস্থিতিতে আয়োজিত এই রোড শো কার্যত জনসমর্থনের বিশাল শক্তিপ্রদর্শনে পরিণত হয়। কালিগঞ্জ থেকে শুরু হওয়া এই রোড শো গোবিন্দপাড়া সহ একাধিক এলাকা পরিক্রমা করে শেষ হয় মালতিপুর লাইব্রেরি মাঠে। পথে পথে মানুষের ঢল, সমর্থকদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী মৌসুম নূর ও পাপ্পু যাদব সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোটের আবেদন জানান, যার ফলে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে।
Read More
নির্বাচনের প্রাক্কালে গ্রেফতারির আ*শঙ্কায় মহকুমাশাসকের দ্বারস্থ উদয়ন

নির্বাচনের প্রাক্কালে গ্রেফতারির আ*শঙ্কায় মহকুমাশাসকের দ্বারস্থ উদয়ন

নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এরই মধ্যে সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন উদয়ন গুহ। সোমবার দিনহাটা মহকুমাশাসকের সঙ্গে দেখা করে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। উদয়ন গুহর অভিযোগ, ‘ট্রাবল মেকারস’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে। সেই তালিকায় কোচবিহারের পরেশ অধিকারী ও তাঁর নিজের নাম থাকায় জেলা রাজনীতিতে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁর দাবি, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে শাসক দলের সক্রিয় নেতাদের গৃহবন্দি বা গ্রেফতার করে ভোটের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। যাতে তাঁরা সাধারণ ভোটারদের…
Read More
মাটিগাড়ায় উ*ত্তেজনা, থানার সামনে তৃণমূলের মহিলা কর্মীদের বি*ক্ষোভ

মাটিগাড়ায় উ*ত্তেজনা, থানার সামনে তৃণমূলের মহিলা কর্মীদের বি*ক্ষোভ

নির্বাচনের প্রাক্কালে দার্জিলিং জেলার মাটিগাড়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। তৃণমূলের অভিযোগ, একটি দলীয় বৈঠক সেরে ফেরার সময় তাদের মহিলা কর্মীদের উপর আচমকা হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে আসা কিছু বহিরাগত এই হামলায় জড়িত। তৃণমূল নেত্রীদের স্পষ্ট বক্তব্য, “ধর্মের নাম করে কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে।” অন্যদিকে, বিজেপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক স্বার্থে তৃণমূল বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখাচ্ছে। ঘটনার…
Read More