17
Jul
বলুন দেখি, ভারত ভাগ কবে প্রথম হয়েছিল ? জানি, আপনি হৈ হৈ করে বলে উঠবেন - ১৯৪৭ এ! উঁহু! যদি বলি ১৮২৩, খুব অবাক হবেন, না ? দুদিকের ডানা কাটা নয়, পাকিস্তান বাংলাদেশ ছেঁটে ফেলা নয়, আজকের ভারতের বুক চিরে দেওয়া হয়েছিল কাঁটাতারের বেড়া দিয়ে । উত্তর থেকে দক্ষিণ! যাতে এদিক থেকে ওদিক একটা জিনিস না যেতে পারে কি সেই জিনিস ? নুন, হ্যাঁ আমাদের জীবনের অন্যতম অপরিহার্য উপাদান, লবণ! আজকে যে লবণ আপনি পাড়ার মুদি দোকান থেকে আনেন সে লবণের প্রতিটি গুঁড়োয় মিশে আছে রোমহর্ষক ইতিহাস। চীনের প্রাচীর থেকে শুরু করে ফ্রেঞ্চ রেভোলুশন। গুপ্ত সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ…
