উত্তরবঙ্গ

আবগারি অভিযানে বাজেয়াপ্ত মদ ও মোটরসাইকেল, পলাতক চালক

আবগারি অভিযানে বাজেয়াপ্ত মদ ও মোটরসাইকেল, পলাতক চালক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল প্রধাননগর আবগারি সার্কেল। শিলিগুড়ি জংশন সংলগ্ন হিলকার্ট রোডে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার শুল্ক ফাঁকি দেওয়া সিকিমের মদ উদ্ধার করা হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় অবৈধ মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। প্রধাননগর আবগারি সার্কেলের আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হচ্ছিল এবং কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ পাচারের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে।
Read More
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হবে পার্কিং ব্যবস্থা পরিদর্শন বিধায়ক তথা পর্যটন মন্ত্রী পরিদর্শনে শংকর ঘোষএর

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হবে পার্কিং ব্যবস্থা পরিদর্শন বিধায়ক তথা পর্যটন মন্ত্রী পরিদর্শনে শংকর ঘোষএর

শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক, রাজের মন্ত্রী Shankar Ghosh। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরি কাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
Read More
আন্তর্জাতিক যোগ মঞ্চে দ্বিতীয় প্রেয়সী

আন্তর্জাতিক যোগ মঞ্চে দ্বিতীয় প্রেয়সী

আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে ইসলামপুরের মুখ উজ্জ্বল করলেন শহরের কন্যা প্রেয়সী ঘোষ। প্রতিবেশী দেশ নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেপাল- সহ একাধিক দেশের প্রতিযোগীদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও অসাধারণ দক্ষতা প্রদর্শন করে দ্বিতীয় স্থান দখল করে প্রেয়সী। নিজের সাফল্য প্রসঙ্গে প্রেয়সী জানান, যোগাসনের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জন করাই তার লক্ষ্য। প্রেয়সীর এই কৃতিত্বে আনন্দে উচ্ছ্বসিত তার পরিবার, পাড়া- প্রতিবেশী, শিক্ষক-শিক্ষিকা সহ শুভানুধ্যায়ীরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।…
Read More
কোচবিহারের গ্রামীণ পরিকাঠামোয় জোর, নির্মিত হবে একাধিক নতুন সেতু

কোচবিহারের গ্রামীণ পরিকাঠামোয় জোর, নির্মিত হবে একাধিক নতুন সেতু

কোচবিহার জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ৯টি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৭৬ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এক চিঠির মাধ্যমে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে এই অনুমোদনের বিষয়টি জানান। পরিকল্পনা অনুযায়ী, জেলার বিভিন্ন ব্লকে মোট ৫৩৬.০৬ মিটার দৈর্ঘ্যের নয়টি আরসিসি সেতু নির্মাণ করা হবে। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে শীতলকুচি, কোচবিহার-১, মাথাভাঙা-১, দিনহাটা-২ এবং তুফানগঞ্জ-১ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের ওপর নতুন সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। চৌলহারা নদী, ফুলকুমার নদী এবং ঝাপুই নদী-সহ…
Read More
এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ, শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত রাজনৈতিক সৌজন্য এবং প্রশাসনিক কর্মসূচির এক ঠাসা সূচি নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায়…
Read More
মাতৃ ও জরুরি স্বাস্থ্যসেবায় বড় পদক্ষেপ শিলিগুড়ি জেলা হাসপাতালের

মাতৃ ও জরুরি স্বাস্থ্যসেবায় বড় পদক্ষেপ শিলিগুড়ি জেলা হাসপাতালের

জরুরি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হয়েছে একটি অত্যাধুনিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড (ইউএসজি) মেশিন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর দার্জিলিং জেলার দ্বিতীয় বৃহত্তম সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে এই নতুন পরিষেবা রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে হাসপাতালটিতে একটি পোর্টেবল এক্স-রে মেশিনও চালু করা হয়েছে। নতুন পোর্টেবল ইউএসজি মেশিনটি শ্রমকক্ষের বাইরে স্থাপন করা হয়েছে, যাতে প্রসবকালীন জটিল পরিস্থিতিতে রোগীকে অন্য বিভাগে স্থানান্তর না করেই তাৎক্ষণিক আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা যায়। এর ফলে মা ও গর্ভস্থ শিশুর শারীরিক অবস্থা দ্রুত মূল্যায়ন করে চিকিৎসকেরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এই…
Read More
কন্টেনারভর্তি গোরু উদ্ধার, বিহার- আসাম পা*চারচক্রের ছক ভেস্তে দিল পুলিশ

কন্টেনারভর্তি গোরু উদ্ধার, বিহার- আসাম পা*চারচক্রের ছক ভেস্তে দিল পুলিশ

গোরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ। বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ, এমন একটি কন্টেনার থেকে ২০টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মুরালিগঞ্জ চেকপোস্টে ২৭ নম্বর জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশির সময় কলকাতা- শিলিগুড়িগামী একটি সন্দেহজনক কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে কন্টেনারের ভিতর ২০টি গরু উদ্ধার হয়। চালকের কাছে গবাদিপশু পরিবহনের বৈধ নথি চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপরই চালক পুরুষোত্তম কুমারকে গ্রেফতার করে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদে খোয়ারে পাঠানো হয়েছে। প্রাথমিক…
Read More
একদিকে রহস্যমৃত্যু, অন্যদিকে ট্রেনচালকের তৎপরতায় রক্ষা শাবক-সহ হাতির পাল – একদিনে ডুয়ার্সে হাতি নিয়ে দুই ভিন্ন ছবি

একদিকে রহস্যমৃত্যু, অন্যদিকে ট্রেনচালকের তৎপরতায় রক্ষা শাবক-সহ হাতির পাল – একদিনে ডুয়ার্সে হাতি নিয়ে দুই ভিন্ন ছবি

একদিকে রহস্যজনকভাবে একটি পূর্ণবয়স্ক বুনো হাতির মৃত্যু, অন্যদিকে ট্রেনচালকের তৎপরতায় শাবক-সহ হাতির পালের প্রাণরক্ষা - একই দিনে উত্তরবঙ্গে হাতিকে ঘিরে সামনে এল দুই বিপরীত ছবি। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা রেঞ্জের শিলবাংলা বিটের অন্তর্গত লেপড়াগুড়ি বনবস্তি এলাকায় একটি পূর্ণবয়স্ক বুনো হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুজব না ছড়ানোর আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ প্রকাশিত একটি…
Read More
পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে দার্জিলিংয়ে বিশেষ আলোচনা

পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে দার্জিলিংয়ে বিশেষ আলোচনা

দার্জিলিংয়ে টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি তুলেছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীজন। রোটারি ক্লাব অব দার্জিলিং আয়োজিত ‘রেসপনসিবল ট্যুরিজম: ওভার-ট্যুরিজম ইন দার্জিলিং – বুন অর বেন? হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড?’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এই প্রস্তাবগুলি উঠে আসে। পর্যটন বিশেষজ্ঞ রাজ বসু বলেন, দার্জিলিংয়ের পর্যটন উন্নয়নকে শুধু তাৎক্ষণিক সমস্যা সমাধানে সীমাবদ্ধ রাখা যাবে না। তিনি স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি ‘দার্জিলিং ট্যুরিজম বোর্ড’ গঠনের প্রস্তাব দেন, যাতে পর্যটন নীতিনির্ধারণে স্থানীয় মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি দার্জিলিং শহরের যানজট কমাতে সরকারি প্রশাসনিক দপ্তর মংপুতে স্থানান্তরেরও পরামর্শ দেন তিনি। পর্যটনের মরশুমে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি…
Read More
অসমের মতো সুবিধা চেয়ে কৃষক মর্যাদার আবেদন উত্তরবঙ্গের চা চাষিদের

অসমের মতো সুবিধা চেয়ে কৃষক মর্যাদার আবেদন উত্তরবঙ্গের চা চাষিদের

উত্তরবঙ্গের ছোট চা চাষিরা এবার কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছেন। পাশাপাশি তারা রাজ্যের কৃষক নিবন্ধন (ফার্মার্স রেজিস্ট্রি) পোর্টালে তাদের জমি অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। এ বিষয়ে সোমবার একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে ছোট চা চাষিদের সংগঠন। চাষিদের দাবি, প্রতিবেশী রাজ্য অসমের মতো পশ্চিমবঙ্গেও চা ও প্ল্যান্টেশনভিত্তিক জমিকে কৃষক নিবন্ধনে অন্তর্ভুক্ত করা হলে তারা কৃষক পরিচয়পত্র পাবেন এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। উত্তরবঙ্গের প্রায় ৫০,০০০ ছোট চা চাষি রাজ্যের মোট চা উৎপাদনের প্রায় ৭০ শতাংশে অবদান রাখেন বলে সংগঠনের দাবি। কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (CISTA)-এর সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী…
Read More
দার্জিলিং মেইলে ১২ কেজি গাঁজা উদ্ধার

দার্জিলিং মেইলে ১২ কেজি গাঁজা উদ্ধার

পাচারের আগে ডাউন দার্জিলিং মেইল থেকে উদ্ধার ১২ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার কারবারীকে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ডাউন দার্জিলিং মেইল ট্রেনে হানা দেয়। তথ্য অনুযায়ী চার ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা। ধৃতদের নাম মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরিফ মাফুজ, মোমিন মণ্ডল। ধৃতরা নতুন ব্যারাকপুর ও মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা উদ্ধার হওয়া গাঁজা কলকাতায় নিয়ে যাচ্ছিল।
Read More
যানজটের সমস্যা সমাধানে কাঞ্চনজঙ্ঘা মাঠে পার্কিং হাব তৈরির উদ্যোগ প্রশাসনের

যানজটের সমস্যা সমাধানে কাঞ্চনজঙ্ঘা মাঠে পার্কিং হাব তৈরির উদ্যোগ প্রশাসনের

শহরের কেন্দ্রস্থলে প্রতিদিন বাড়তে থাকা যানজট ও পার্কিং সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সেই লক্ষ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠকে আধুনিক পার্কিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার পার্কিং জোনের উপযুক্ততা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায়, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কুন্তল গোস্বামী, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি রাজু সাহা- সহ প্রশাসনের একাধিক আধিকারিক। প্রশাসনের মতে, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে পর্যাপ্ত পার্কিংয়ের অভাবে রাস্তার ধারে গাড়ি দাঁড় করানোর প্রবণতা বাড়ছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই কাঞ্চনজঙ্ঘা মেলা…
Read More
কোচবিহারে দ্বিতীয় আইআইটি গড়ার প্রস্তাব নিয়ে শুরু জল্পনা

কোচবিহারে দ্বিতীয় আইআইটি গড়ার প্রস্তাব নিয়ে শুরু জল্পনা

রাজ্যের দ্বিতীয় আইআইটি কি এবার গড়ে উঠতে চলেছে কোচবিহারে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা, কারণ এমনই ইঙ্গিত দিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক ও বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। রবিবার কোচবিহার ল্যান্সডাউন হলে বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্র বসু জানান, কোচবিহারে আইআইটি স্থাপনের বিষয়ে তিনি উদ্যোগী হয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, কোচবিহারে আইআইটি স্থাপন হলে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় মেধাবী ছাত্রছাত্রীরা আরও বড় সুযোগ পাবে। তাঁর দাবি, এই বিষয়ে দিল্লি ও কলকাতা উভয় জায়গাতেই আলোচনা হয়েছে। রথীন্দ্র…
Read More
বাংলাদেশ শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

বাংলাদেশ শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার হবিবপুর থানার পুলিশ। বি.এসএফ-এ সহযোগিতায় উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চার-চারজন পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে- বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন এবং মুন্সী সরেন। তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়। তারা চারজনে মিলে ওই এলাকার এক বাড়িতে মোবাইলগুলি মজুত করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচারকারী। যা বিশেষ সূত্রে জানতে পারে হবিবপুর থানার পুলিশ এবং জানার পরপরই পুলিশ বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের হরিশ্চন্দ্রপুর বিওপির জওয়ানদের সহযোগিতা নিয়ে রবিবার বিকালের দিকে ওই এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ…
Read More