উত্তরবঙ্গ

বাগডোগরায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

বাগডোগরায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার, হিংসা ও অপরাধের ঘটনা বেড়েছে, তাতে দুষ্কৃত দমনে কঠোর আইন অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরজি কর হাসপাতালের ঘটনাও উল্লেখ করে বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, গুন্ডা দমন সংক্রান্ত বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হবে ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন।
Read More
স্নানযাত্রার পুণ্যতিথিতে শারদোৎসবের সূচনা, ৫৯তম বর্ষে নতুন চমক শিলিগুড়ির উদয়ন সমিতির

স্নানযাত্রার পুণ্যতিথিতে শারদোৎসবের সূচনা, ৫৯তম বর্ষে নতুন চমক শিলিগুড়ির উদয়ন সমিতির

রথযাত্রার আবহ শুরু হতেই শিলিগুড়িতে বেজে উঠল শারদোৎসবের আগমনী সুর। জগন্নাথদেবের মহাপবিত্র স্নানযাত্রার তিথিকে স্মরণ করে ঐতিহ্যবাহী উদয়ন সমিতি সাড়ম্বরে সম্পন্ন করল এবারের দুর্গাপুজোর খুঁটি পুজো। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল মণ্ডপ নির্মাণের কাজ। সোমবারের অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। আবালবৃদ্ধবনিতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পুজো কমিটির সদস্যদের মতে, খুঁটি পুজোর মধ্য দিয়েই কার্যত শুরু হয়ে গেল শারদোৎসবের প্রস্তুতি। এবার ৫৯তম বর্ষে পদার্পণ করছে শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো উদয়ন সমিতি। অর্ধশতকেরও বেশি ঐতিহ্য বহনকারী এই পুজো প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসছে। এবারের থিমে দক্ষিণ ভারতের বিখ্যাত…
Read More
কান্তিভিটায় পুলিশের অভিযানে আটক মোষবোঝাই ট্রাক, মিলল না বৈধ কাগজপত্র

কান্তিভিটায় পুলিশের অভিযানে আটক মোষবোঝাই ট্রাক, মিলল না বৈধ কাগজপত্র

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত কান্তিভিটা এলাকায় চিপস ফ্যাক্টরির কাছে অভিযান চালিয়ে একটি ১৪ চাকার ট্রাক আটক করল পুলিশ। আটক ট্রাকটির নম্বর WB-59C-9277। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটিতে অবৈধভাবে ৩১টি মোষ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে ৩১টি মোষ উদ্ধার করা হয়। চালকের কাছে পশু পরিবহণ সংক্রান্ত বৈধ কাগজপত্র, অনুমতিপত্র বা পরিবহণ শংসাপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে এবং ঘটনায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া মোষগুলিকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
বক্সা সংরক্ষিত বনাঞ্চলে পর্যটন বন্ধ, যাতায়াতে জারি নিষেধাজ্ঞা

বক্সা সংরক্ষিত বনাঞ্চলে পর্যটন বন্ধ, যাতায়াতে জারি নিষেধাজ্ঞা

বর্ষাকালকে সামনে রেখে পশ্চিমবঙ্গের অন্যান্য জাতীয় উদ্যান ও বন্যপ্রাণ সংরক্ষণাঞ্চলের মতো আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভেও পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বন দফতর। প্রতিবছরের নিয়ম অনুযায়ী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলে পর্যটন কার্যক্রম স্থগিত থাকবে, যাতে বর্ষার সময় বন্যপ্রাণী সংরক্ষণ, বন ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এবার পর্যটন বন্ধের পাশাপাশি রিজার্ভ এলাকার অভ্যন্তরে বাস চলাচলেও নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, এই সময় শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদর্শন করে নির্দিষ্ট বাস পরিষেবা ব্যবহার করতে পারবেন। পর্যটকদের জন্য ওই রুটে যাতায়াত সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে বিভিন্ন…
Read More
অবৈধ নির্মাণে ক*ড়া পদক্ষেপ পুরনিগমের

অবৈধ নির্মাণে ক*ড়া পদক্ষেপ পুরনিগমের

সরকারি অর্থে নির্মিত প্রায় ১০ লক্ষ টাকার একটি পার্ক শেষ পর্যন্ত ভেঙে ফেলল শিলিগুড়ি পুরনিগম। শহরের ৪১ নম্বর ওয়ার্ডের রাম মন্দির রোড এলাকায় নির্মিত ওই পার্কটি ড্রেন, ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রশ্ন তোলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই। তিনি জানতে চান, সরকারি ড্রেন, ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কীভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপরই কমিশনার অবিলম্বে পার্কটি ভেঙে ফেলার নির্দেশ দেন। নির্দেশ মিলতেই পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে পুরো পার্কটি গুঁড়িয়ে দেয়। ঘটনাকে ঘিরে…
Read More
মাদকমুক্ত সমাজ গড়ার ডাক প্রশাসনের, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতামূলক কর্মসূচি

মাদকমুক্ত সমাজ গড়ার ডাক প্রশাসনের, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পানিট্যাংকি ট্র্যাফিক গার্ড।শুক্রবার পানিট্যাংকি মোড় এলাকায় শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি (ট্র্যাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি (ট্র্যাফিক) পূর্ণিমা শেরপা, এসিপি (ট্র্যাফিক) সুবীর দত্ত, পানিট্যাংকি ট্র্যাফিক গার্ডের ওসি স্বপন রায়-সহ ট্র্যাফিক বিভাগের অন্যান্য আধিকারিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। পাশাপাশি সমাজ থেকে মাদকের অপব্যবহার দূর করতে প্রশাসনের উদ্যোগ ও জনসচেতনতার গুরুত্বও তুলে ধরা হয়। পুলিশ আধিকারিকরা জানান,বর্তমান সময়ে যুব সমাজের একাংশ…
Read More
জলপাইগুড়িতে কোতোয়ালি থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি, শামিল ১০টি স্কুলের পড়ুয়ারা

জলপাইগুড়িতে কোতোয়ালি থানার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা র‍্যালি, শামিল ১০টি স্কুলের পড়ুয়ারা

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে আজ জলপাইগুড়ি শহরে কোতোয়ালি থানার উদ্যোগে একটি বিশাল সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। বর্তমান প্রজন্মের মধ্যে মাদকাসক্তির মারাত্মক কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সোনাউল্লাহ হাই স্কুল থেকে শুরু হয়ে কোতোয়ালি থানায় শেষ হলো পথপরিক্রমা র‍্যালির বিবরণ: শুক্রবার সকালে জলপাইগুড়ির অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান সোনাউল্লাহ হাই স্কুল প্রাঙ্গণ থেকে এই সচেতনতা র‍্যালিটি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালিটি এসে শেষ হয় কোতোয়ালি পুলিশ স্টেশনে। র‍্যালিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা…
Read More
নিয়মের তোয়াক্কা না করায় জনতার রোষে হোমগার্ড! জলপাইগুড়ির বেলাকোবায় চাঞ্চল্য

নিয়মের তোয়াক্কা না করায় জনতার রোষে হোমগার্ড! জলপাইগুড়ির বেলাকোবায় চাঞ্চল্য

সাধারণ বাইক চালকদের হেলমেট ও নথিপত্রহীনতার জন্য যিনি নিয়মিত জরিমানা করতেন, সেই হোমগার্ড নিজেই বাইক চালানোর সময় নিয়ম ভাঙায় তীব্র জনরোষের মুখে পড়লেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবার কলেজ পাড়া এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এবং শেষপর্যন্ত চাপে পড়ে ওই হোমগার্ড কর্মীরই বাইকের চালান কাটে। বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার কারণে গতকালই জরিমানা করেছিলেন ওই হোমগার্ড।আজ কলেজ পাড়া এলাকা দিয়ে ওই হোমগার্ডকে বাইক চালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় মোবাইলের মাধ্যমে সরকারি অ্যাপে বাইকের নম্বর দিয়ে সার্চ করতেই ধরা পড়ে আসল তথ্য। দেখা যায়, হোমগার্ডের নিজের বাইকেরই ট্যাক্স ও ইন্স্যুরেন্সসহ একাধিক কাগজপত্র…
Read More
বেলাকোবা পুলিশের বড়সড় সাফল্য: চোলাই মদের ঠেক ধ্বংস, ১০০০ লিটার লাহান নষ্ট, পলাতক মূল অভিযুক্ত

বেলাকোবা পুলিশের বড়সড় সাফল্য: চোলাই মদের ঠেক ধ্বংস, ১০০০ লিটার লাহান নষ্ট, পলাতক মূল অভিযুক্ত

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা অন্তর্গত বেলাকোবা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকালে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে একটি অবৈধ দেশি মদের (চোলাই) ঠেক ও কারখানা ধ্বংস করেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের অতর্কিত হানা ও অভিযুক্তের পলায়ন আসল ঘটনা: বেলাকোবা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক (OC) সাব-ইন্সপেক্টর বুদ্ধদেব ঘোষ আজ সকালে প্রায় ৮:৩০টা নাগাদ একটি নির্ভরযোগ্য সূত্র থেকে অবৈধ মদ তৈরির খবর পান। খবর পাওয়া মাত্রই এএসআই বিশ্বজিৎ মহান্ত, পুলিশ বাহিনী এবং সিভিএফ (CVFs) কর্মীদের সাথে নিয়ে রাজগঞ্জ থানার ফুতকিপাড়া…
Read More
রসায়ন বিজ্ঞানে যৌথ গবেষণায় এগোচ্ছে এনবিইউ ও ওসাকা বিশ্ববিদ্যালয়

রসায়ন বিজ্ঞানে যৌথ গবেষণায় এগোচ্ছে এনবিইউ ও ওসাকা বিশ্ববিদ্যালয়

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি (এনবিইউ) জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রসায়ন বিজ্ঞানে গবেষণা ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। গত ১৫ জুন এনবিইউর রসায়ন বিভাগ এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্সের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়, যেখানে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উন্নত গবেষণাগার ও বৈজ্ঞানিক দক্ষতা বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী হবে। এনবিইউ কর্তৃপক্ষের মতে, জাপান…
Read More
ধসের জেরে বন্ধ এনএইচ-১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট

ধসের জেরে বন্ধ এনএইচ-১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট

সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক এনএইচ-১০-এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকায় নতুন করে ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে, যার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন। রাস্তা পরিষ্কারের কাজে নামানো হয়েছে জেসিবি মেশিন। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসাবশেষ সরানোর কাজ চললেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও প্রায় ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আবহাওয়া ও ধসের পরিস্থিতির উপর তা নির্ভর করছে। ধসের কারণে সড়কের দু’পাশে বহু গাড়ি আটকে পড়েছে। যাত্রীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে। প্রশাসনের…
Read More
শহরের সাফাই ব্যবস্থা পর্যবেক্ষণে পথে পুর প্রশাসক ও কমিশনার

শহরের সাফাই ব্যবস্থা পর্যবেক্ষণে পথে পুর প্রশাসক ও কমিশনার

আগামী ১ জুলাই থেকে শহরের রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে আবর্জনা ফেললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন শিলিগুড়ি পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আর বিমলা ও কমিশনার বীর বিক্রম রায়। এদিন সেবক রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। পরিদর্শনের সময় শহরের সাফাই ব্যবস্থা, বর্জ্য অপসারণের কাজ ও বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কোথাও কোথাও রাস্তার ধারে আবর্জনা পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে আগামী দিনে…
Read More
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেতুর বদলে সেনার ফুটব্রিজ, সহজ হল যাতায়াত

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সেতুর বদলে সেনার ফুটব্রিজ, সহজ হল যাতায়াত

উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় সেনার ‘ত্রিশক্তি’ কোর। দার্জিলিং জেলার দুধিয়ায় বালাসন নদীর উপর ৩৪ মিটার দীর্ঘ একটি অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে তৈরি হওয়া এই সেতুর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে চলেছে স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী এবং পর্যটকদের। টানা ভারী বর্ষণ ও বন্যার জেরে বালাসন নদীর উপর অবস্থিত পুরনো দুধিয়া সেতু বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি প্রবল বৃষ্টির ফলে সেতুটি ভেসে যাওয়ায় শিলিগুড়ি, মিরিক এবং সীমান্তবর্তী পশুপতি ফাটক এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটন শিল্পও বড় ধাক্কার মুখে পড়ে। এই পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নিয়ে সেনাবাহিনী…
Read More
সেবক ফরেস্টে অভিযান, পাচারের উদ্দেশ্যে আনা বিপুল বিদেশি মদ জব্দ

সেবক ফরেস্টে অভিযান, পাচারের উদ্দেশ্যে আনা বিপুল বিদেশি মদ জব্দ

৪০লক্ষ টাকারও বেশি সিকিম মদ ও বিয়ার উদ্ধার,গ্রেফতার দার্জিলিংয়ের ৩ যুবক।সিকিম থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ নন-ডিউটি পেইড (এনডিপি) মদ ও বিয়ার উদ্ধার করল জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন।সেবক ফরেস্ট সংলগ্ন বেঙ্গল সাফারি এলাকার কাছে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করা হয়।ঘটনায় দার্জিলিং জেলার তিন যুবককে গ্রেফতার করেছে আবগারি দফতর।আবগারি সূত্রে জানা গিয়েছে,জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের স্পেশাল কমিশনার সুজিত দাসের কাছে গোপন সূত্রে খবর আসে যে সিকিম থেকে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ মদ পাচার করা হচ্ছে।খবর পাওয়ার পর ভক্তিনগর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাদ সিং বার্দির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ভক্তিনগর রেঞ্জের…
Read More