অপরাধ

চো*রাই বাইকসহ গ্রে*প্তার এক

চো*রাই বাইকসহ গ্রে*প্তার এক

পোরাঝার থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরি হওয়া বাইকসহ এমডি মকসদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পোরাঝার এলাকার নৌকাঘাট থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। অভিযোগ, ধৃত এমডি মকসদ বাইকটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
৯৫ বছরের আসামির জন্য রাস্তায় বসল সিবিআই আদালত, জরিমানা করে নিষ্পত্তি ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক জালিয়াতি মামলা

৯৫ বছরের আসামির জন্য রাস্তায় বসল সিবিআই আদালত, জরিমানা করে নিষ্পত্তি ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক জালিয়াতি মামলা

এক নজিরবিহীন ঘটনায় পটনার বিশেষ সিবিআই আদালত ৯৫ বছরের এক শয্যাশায়ী আসামির জন্য আদালতকক্ষের বাইরে, গাড়ির মধ্যেই শুনানির আয়োজন করে রায় ঘোষণা করল। ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত জয়নারায়ণ সিংহকে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করে মামলার নিষ্পত্তি করা হয়।মামলাটি ওঠে পটনার বিশেষ সিবিআই আদালতে, বিশেষ বিচারক অবিনাশ কুমার-এর এজলাসে। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ও শয্যাশায়ী হওয়ায় জয়নারায়ণ আদালতকক্ষে যেতে পারেননি। তাঁকে একটি গাড়িতে করে আদালত চত্বরে আনা হলেও তাঁর অবস্থা বিবেচনা করে বিচারক নিজেই বাইরে গিয়ে শুনানির ব্যবস্থা করেন। প্রায় ৩৫ মিনিট ধরে চলে শুনানি।জানা যায়, ১৫ বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো তথ্য জমা দিয়ে প্রায়…
Read More
স্বর্ণালঙ্কার লুট ও দখলকাণ্ডে পুলিশ নীরব, দিশেহারা ব্যবসায়ীর

স্বর্ণালঙ্কার লুট ও দখলকাণ্ডে পুলিশ নীরব, দিশেহারা ব্যবসায়ীর

ঢাকা: গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় দীর্ঘ ১৩ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসা স্বর্ণ ব্যবসায়ী গৌরাঙ্গ দাস এখন সম্পূর্ণভাবে পথে বসেছেন। সম্প্রতি ঘটে যাওয়া একটি হামলা, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় তার স্বর্ণালঙ্কারের দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে পরিচিত স্বর্ণ ব্যবসায়ী সুব্রত চন্দ্র দাসের নেতৃত্বে সংঘটিত এই হামলার পেছনে ভূমিকা রয়েছে ও অভিযোগ দিয়েও মেলেনি কার্যকর কোনো সহায়তা এমনটাই অভিযোগ গৌরাঙ্গ দাসের। গৌরাঙ্গ দাসের অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুন দুপুর দেড়টার দিকে সুব্রত চন্দ্র দাস, কবির হোসেন, টিপু মিয়াসহ প্রায় ৩০–৩৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশী অস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। তাকে ও তার ভাই চন্দন ও…
Read More
বালুরঘাটে অনলাইন আর্থিক প্রতারণা চক্রের হদিস, গ্রেফতার ৩ অভিযুক্ত

বালুরঘাটে অনলাইন আর্থিক প্রতারণা চক্রের হদিস, গ্রেফতার ৩ অভিযুক্ত

দেশ জুড়ে ছড়িয়ে থাকা অনলাইন আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করল বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত দত্তমাটি, বিশ্বনাথপুর ও কালনা এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা, বুলবুল হোসেন মন্ডল, জুয়েল সরকার, ও মমিনুর মন্ডল।তাঁদের কাছ থেকে ৮টি সিমকার্ড, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩৩টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। এক সাংবাদিক বৈঠকে বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “এই চক্র সাধারণ মানুষকে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাঁদের নামে ব্যাঙ্ক একাউন্ট খোলাতো ও সিমকার্ড সংগ্রহ করত। পরে সেই অ্যাকাউন্ট ও সিমকার্ড…
Read More
রিজেন্ট পার্কের ডাকাতির ঘটনায় ধৃত ২   

রিজেন্ট পার্কের ডাকাতির ঘটনায় ধৃত ২   

বাড়িতে ডাকাতির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা সোনালি বিশ্বাস। তাঁর দাবি ছিল, সোমবার রাতে তাঁর ঘর থেকে সোনার গয়না চুরি হয়েছে। তবে তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, সোনালি অনেক দিন আগেই তাঁর সোনার গয়নাগুলি বিক্রি করে দিয়েছেন। এর পরেই শুরু হয় জল্পনা, তবে কি লুটের ঘটনা সাজানো? গত কয়েক মাস ধরে বিস্তর পরিকল্পনা করেছিলেন। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। রিজেন্ট পার্কের বাড়িতে ডাকাতির ঘটনায় ধরা পড়ে গেলেন নিজেই! তাঁর সাথেই ওই বধূর এক আত্মীয়কেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে।              মঙ্গলবার সকালে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার পরেই…
Read More
বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনি কার্যকলা, ঘটনায় গ্রেফতার আরও ১

বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনি কার্যকলা, ঘটনায় গ্রেফতার আরও ১

তদন্তের মাধ্যমে জানা যায় শান্তনু সরকারের নাম। জানা গিয়েছে, শান্তনুর দ্বারা বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনিভাবে অস্ত্রটি কিনেছিলেন ফাহরুখ মল্লিক। তারপরেই রবিবার রাতে চম্পাহাটিতে শান্তনুর বাড়িতে হানা দেন গোয়েন্দারা। শুধুমাএ গুলি নয়, বিবাদী বাগে বৈধ অস্ত্রের দোকান এনসি দাঁ অ্যান্ড কোম্পানি থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে আগ্নেয়াস্ত্রও। চাঞ্চল্যকর এই খবরটি সামনে এসেছে সোমবার সকালে। দোকানের আরও ১ কর্মীকে গ্রেফতার করার পর এই তথ্য জানতে পেরেছেন বেঙ্গল STFএর কর্মীরা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে শান্তুনু সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন STFএর গোয়েন্দারা। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৬।             কার্তুজকাণ্ডে শনিবার রাতে বসিরহাট থেকে ফাহরুখ মল্লিক…
Read More
অনলাইন প্রতারণায় গ্রেফতার পাঁচ  

অনলাইন প্রতারণায় গ্রেফতার পাঁচ  

অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেশির ভাগ সময়েই প্রতারকেরা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে না। কারণ এতে ধরা পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য তৃতীয় ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্ট গুলিকে অনেকটা ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা যায়। অনলাইন প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে উত্তরপ্রদেশের পাঁচ বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটিতে ঝাঁসির পাঁচ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সাইবার শাখা। পুলিশ সূত্রে খবর, টেলিগ্রামের দ্বারা অভিযুক্তরা যোগাযোগ করত চিনা প্রতারক দলের সাথে। ধৃতদের সবার বয়স ২০-২৪ বছরের মধ্যে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ আইটিআই স্নাতকও রয়েছেন। ‘ডিজিটাল গ্রেফতার’-এর মাধ্যমে প্রতারণা বৃদ্ধি পেতেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও সতর্ক…
Read More
রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে খুন   

রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে খুন   

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেটিয়া থানার পুলিশ। রাতের অন্ধকারে কে বা কারা এমন কাণ্ড ঘটাতে পারে, এই বিষয়ে প্রতিবেশীরা কেউ কিছুই বলতে পারছেন না। এক বৃদ্ধার গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুরে। পরিবারের অনুমান, ঘুমের মধ্যে কেউ ওই বৃদ্ধার গলা কেটে খুন করেছেন। কিন্তু কেন তাঁকে খুন করা হল, সে বিষয়ে কোনও ধারণা নেই পরিবারের কারও।   স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (৭৫)। ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া পাল্লাদহ গ্রামের বাসিন্দা। মেয়ে-জামাই এবং তাঁদের পরিবারের সাথেই থাকতেন তিনি। পরিবারের দাবি, ফুলজানের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। শুক্রবার বেলা বাড়লেও ঘুম থেকে না ওঠায়…
Read More
পড়াশোনায় মন নেই, বাবার শাসনে মৃ*ত্যু শিশুর

পড়াশোনায় মন নেই, বাবার শাসনে মৃ*ত্যু শিশুর

ন’বছরের পুত্রকে দেওয়ালে মাথা ঠুকে মারলেন বাবা। তার পর গলা টিপে তাকে খুন করলেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ছেলের দেহ সৎকারের চেষ্টা করেছিল পরিবার। কিন্তু পুলিশ তার আগেই ঘটনাস্থলে পৌঁছয় এবং শিশুর দেহ উদ্ধার করে। পরে জানা যায়, শিশুটিকে খুন করা হয়েছে। তার বাবা, ঠাকুমা এবং কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।মহারাষ্ট্রের পুণের বারামতী শহরের ঘটনা। শিশুটির নাম পীযূষ ভন্ডলকর। মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটির মা তাদের সঙ্গে থাকতেন না। আগেই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বাবার কাছেই থাকত ওই শিশু। মঙ্গলবার তার পড়াশোনা নিয়ে অশান্তি করেন বাবা। শিশুটিকে বকাঝকা করা হয়। অভিযোগ, পড়ায় মন দিচ্ছে না বলে…
Read More
দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গচিয়ার সাব স্টেশনে।প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এক রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন।প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাব স্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।রাত্রি দুটো নাগাদ দুষ্কৃতীরা পাচীরের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাব স্টেশনে। সেইসময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেইসঙ্গে দায়িত্বে থাকা ৭ নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় একঘরে।এরপরে সাব স্টেশনের বিভিন্ন…
Read More
বড়দিন এবং বর্ষশেষের উৎসবে পথে বেরিয়ে সিগন্যাল না মানার ‘রোগ’

বড়দিন এবং বর্ষশেষের উৎসবে পথে বেরিয়ে সিগন্যাল না মানার ‘রোগ’

পথের বিধি মানা নিয়ে আশঙ্কা ছিলই। বড়দিন এবং বর্ষশেষের উৎসবে পথে বেরোনো জনতাকে আদৌ বিধি মানানো যাবে কি না, তা নিয়েও চিন্তা ছিল লালবাজারের কর্তাদের। সেই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলেছে গত এক সপ্তাহে, পথবিধি ভাঙা সংক্রান্ত ঘটনায় লালবাজারের দেওয়া পরিসংখ্যানে। মত্ত অবস্থায় গাড়িচালকদের দাপটের পাশাপাশি উৎসবের নামে পথে বেরিয়ে সিগন্যাল না মানার ‘রোগ’ কার্যত ভয় ধরাচ্ছে। যা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা সুর শোনা গেল শনিবার, কলকাতার নগরপাল মনোজ বর্মার গলায়। কলকাতা পুলিশ সূত্রের খবর, বড়দিনের আগে থেকে শহরে ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা বেড়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ভূরি ভূরি অভিযোগ…
Read More
কোচবিহারে ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজন ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

কোচবিহারে ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজন ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ২৬০ গ্রাম ব্রাউন্ড সুগার , পুলিশ সূত্রে খবর মালদা থেকে ধৃত এক ব্যক্তি বাউন্ড সুগার কোচবিহারে হাতবদল করতে এসেছিলেন।তিনজন ব্যক্তির মধ্যে একজন মালদার বাসিন্দা।  বাকি দুজন কোচবিহারের বাসিন্দা যাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল নিষিদ্ধ দ্রব্য গুলি।   উদ্ধার হওয়া বাউন্ড সুগারের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ভেতরের বিরুদ্ধে এনডিপিএস আইনে অভিযোগ দেয়ের হয়েছে। ধৃতদের সাথে আর কারা কারা জড়িত তদন্ত নেমেছে পুন্ডিবাড়ি পুলিশ।
Read More
ফের মাদক পাচার করতে গিয়ে মাদক সহ গ্রেফতার এক

ফের মাদক পাচার করতে গিয়ে মাদক সহ গ্রেফতার এক

ফের মাদক পাচার করতে গিয়ে মাদক সহ গ্রেফতার এক যুবক। নকশালবাড়ির রথখোলা এলাকায় মাদক পাচার হচ্ছে খবর এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ন জ‌ওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ১৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম মহম্মদ ইদুল। ধৃত নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা। ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দিলে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ।
Read More
ছেলের হাতে জন্মদাতা বাবার খুন , তদন্তে এসে উদ্ধার আরো এক মৃতদেহ

ছেলের হাতে জন্মদাতা বাবার খুন , তদন্তে এসে উদ্ধার আরো এক মৃতদেহ

ছেলের হাতে বাবা খুন। তদন্তের এসে, আরো এক মৃতদেহ উদ্ধার। মদ্যপ অবস্থায় বাবাকে মেরে ঘরের শোকেসে কম্বল পেচিয়ে বন্ধ করে পালিয়ে যায় ধৃত যুবক। পাশাপাশি স্থানীয়দের অনুমান প্রায় বেশ কয়েকদিন আগে তারি এক আত্মীয়কে মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখার অভিযোগ এই ধৃত এর বিরুদ্ধে। কোচবিহার ডাউয়াগুড়ি বৈশ্যপাড়া এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার পর থেকে নিরুদ্দেশ ধৃত যুবক।ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গোটা বাড়িকে ঘিরে রেখেছে। মৃত কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মাননাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।৷মৃত ওই  ব্যক্তির নাম  প্রণব কুমার বৈস্য(৬০), এবং ধৃতের নাম বাবুল কুমার…
Read More