বাঘাযতীন পার্কে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস

বাঘাযতীন পার্কে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পালিত হল মোহনবাগান দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট সমাজের প্রতিনিধিরা। মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য নিয়ে আলোচনা এবং সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস। বাঘাযতীন পার্কে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন, যেখানে ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলেই। 'মোহনবাগান দিবস' শুধু একটি উদযাপন নয়, বরং ভারতীয় ফুটবলের ঐতিহ্য, আত্মমর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
Read More
উত্তরবঙ্গে নতুন শিল্প ও বিনিয়োগ টানতে বেঙ্গল চেম্বারের বৈঠক, কর্মসংস্থানে জোর

উত্তরবঙ্গে নতুন শিল্প ও বিনিয়োগ টানতে বেঙ্গল চেম্বারের বৈঠক, কর্মসংস্থানে জোর

উত্তরবঙ্গে নতুন শিল্প, নতুন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের লক্ষ্য নিয়েই বেঙ্গল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। উত্তরবঙ্গের শিল্পপতি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দেবনাথ বলেন, একসময় উত্তরবঙ্গকে শুধুমাত্র 'চিকেনস নেক' হিসেবে দেখা হলেও বর্তমানে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন—দুই ক্ষেত্রেই উত্তরবঙ্গের গুরুত্ব বেড়েছে। ব্যবসা ও বিনিয়োগের জন্য এখানে এখন শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি চা শিল্পের বর্তমান সংকটের কথাও তুলে ধরেন। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের আর্থিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, পরিস্থিতি আরও জটিল হওয়ার…
Read More
উত্তরকন্যার সামনে ভ*য়াবহ পথ দু*র্ঘটনা, বিক্ষো*ভে উত্তাল এলাকা

উত্তরকন্যার সামনে ভ*য়াবহ পথ দু*র্ঘটনা, বিক্ষো*ভে উত্তাল এলাকা

উত্তরকন্যার সামনে সোমবার এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। একটি মালবাহী লরির ধাক্কায় বাইকে থাকা এক ব্যক্তি ও এক মহিলা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত দু’জন একটি মোটরবাইকে করে শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। উত্তরকন্যা ট্রাফিক পয়েন্টে সিগন্যাল লাল থাকায় বাইকটি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর…
Read More
মহানন্দা রিভারফ্রন্ট ও সূর্যসেন পার্কের সৌন্দর্যায়নে জোর, পরিকল্পনা খতিয়ে দেখলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

মহানন্দা রিভারফ্রন্ট ও সূর্যসেন পার্কের সৌন্দর্যায়নে জোর, পরিকল্পনা খতিয়ে দেখলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

শিলিগুড়ি সূর্যসেন পার্কের মান উন্নয়নের জন্য কলকাতা নিকো পার্কের আধিকারিকদের নিয়ে এসে সূর্যসেন পার্ক এবং মহানন্দা নদীর রিভার বেডের পরিদর্শন করলেন শিলিগুড়ি বিধায়ক তথা পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। সোমবার সকালে আধিকারিকদের সাথে নিয়ে পার্ক পরিদর্শন করেন তিনি পার্কে মনোরঞ্জনের জন্য নতুন বেশ কিছু রাইড আনতে চলেছে সরকার। এছাড়াও মহানন্দা নদীর রিভারভেট শহরের বয়স্ক মানুষের জন্য সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া NJD এর নিয়ম মেনে নদীর সৌন্দর্যায়ন যতটা সম্ভব ততটা করা হবে বলে জানালেন পর্যটন ও পরিশোধীয় মন্ত্রী শংকর ঘোষ।
Read More
শিলিগুড়িতে ফের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, পথ নিরাপত্তা নিয়ে উঠল নতুন প্রশ্ন

শিলিগুড়িতে ফের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, পথ নিরাপত্তা নিয়ে উঠল নতুন প্রশ্ন

শিলিগুড়ির ব্যস্ততম সেবক রোডের সেকেন্ড মাইল এলাকায় শনিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বুলেট মোটরসাইকেল আরোহী। একটি বড় চার চাকার পণ্যবাহী ট্রাকের সঙ্গে রয়্যাল এনফিল্ড (বুলেট) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ওই যুবক। তাঁকে দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বুলেট মোটরসাইকেলটি একটু ক্ষতি হয় আর সামনে বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার এর সময় সে মৃত পরে পুলিশ এর সহযোগিতা করে হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টেম এর জন্য। খবর পেয়ে…
Read More
ট্রাকের ধাক্কায় বুলেট আরোহীর মৃ*ত্যু

ট্রাকের ধাক্কায় বুলেট আরোহীর মৃ*ত্যু

শিলিগুড়ির সেবক রোডের সেকেন্ড মাইল এলাকায় শনিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বুলেট মোটরসাইকেল আরোহীর। একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর জখম হন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর মেট্রোপলিটন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও মোটরসাইকেলটি আটক করা হয়। দুর্ঘটনার জেরে সেবক রোডে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। মৃতের পরিচয় নিশ্চিত করে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।
Read More
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান,কাফ সিরাপ সহ ত্রিপুরার দুই পাচারকারী গ্রেপ্তার

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান,কাফ সিরাপ সহ ত্রিপুরার দুই পাচারকারী গ্রেপ্তার

গোপন সূত্রের খরবের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি হেডকোয়ার্টার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।যৌথ অভিযানে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়।ঘটনায় ত্রিপুরার বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ৩নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালানো হয়। জেনারেল কোচে তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়।ধৃতদের নাম মোহাম্মদ সোসাজ ও নাহিমুদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ ও দুটি পিঠের ব্যাগ থেকে কার্টুনে ভরা ১৫৯বোতল কাফ সিরাপ উদ্ধার হয়।তদন্তে পুলিশ জানতে পেরেছে,ধৃতরা কলকাতা…
Read More
যানজট মুক্ত শহরের লক্ষ্যে বাম লেন সচল রাখার উদ্যোগ: ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও মাইকিং

যানজট মুক্ত শহরের লক্ষ্যে বাম লেন সচল রাখার উদ্যোগ: ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও মাইকিং

শিলিগুড়ি শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণে আনতে এবং সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক পুলিশ ও পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। মূলত, সড়ক দুর্ঘটনা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে যানবাহন চালকদের বাঁ দিক ঘেঁষে বা 'বাম লেন' (Left Lane) ধরে যাতায়াত নিশ্চিত করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। পুলিশ সূত্রে খবর, শহরের ব্যস্ততম পথগুলোতে প্রায়শই লেনে শৃঙ্খলা না মানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চারচাকা ও টু-হুইলার চালকরা ভুল লেনে গাড়ি চালানোর ফলে অন্য যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এই সমস্যা দূর করতেই এ দিন…
Read More
রেলের উচ্ছেদ নোটিশে উদ্বেগ, এডিআরএমের দ্বারস্থ শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

রেলের উচ্ছেদ নোটিশে উদ্বেগ, এডিআরএমের দ্বারস্থ শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নির্ধারিত শুনানির স্থান কাটিহার হওয়ায় আপত্তি জানিয়ে শুক্রবার শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ২৪ ও ২৭ জুলাই শুনানির দিন নির্ধারণ করে। তবে শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণায় সমস্যায় পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি, এত দূরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়েই আয়োজন করার দাবি তোলা হয়। শুক্রবার প্রাক্তন সিপিআই(এম) কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল এডিআরএম কার্যালয়ে গিয়ে…
Read More
উল্টোরথে খুঁটি পুজো, ৭৩তম বর্ষে অযোধ্যার রামমন্দিরের আদলে চমক উজ্জ্বল সংঘের

উল্টোরথে খুঁটি পুজো, ৭৩তম বর্ষে অযোধ্যার রামমন্দিরের আদলে চমক উজ্জ্বল সংঘের

উল্টোরথের পুণ্য তিথিতে শুক্রবার সকালে নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির উজ্জ্বল সংঘ। এবছর তাদের দুর্গাপুজোর ৭৩তম বর্ষ, আর সেই উপলক্ষে দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি বিশাল মণ্ডপ। এই মণ্ডপ নির্মাণে ঝাড়খণ্ড থেকে দক্ষ শিল্পীদের আনা হচ্ছে। মণ্ডপের সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোর জন্য এ বছর প্রায় ৩৮ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা এবং বিভিন্ন আয়োজন মিলিয়ে দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি পুজো…
Read More
শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পুলিশের অভিযান

শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পুলিশের অভিযান

শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পুলিশি তল্লাশি। বৃহস্পতিবার প্রধাননগর থানা ও শিলিগুড়ি থানার পুলিশ যৌথভাবে পৌর কর্পোরেশনের দফতরে অভিযান চালায়।পুলিশ সূত্রে খবর, জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কম্পিউটারে সংরক্ষিত নথি ও ডিজিটাল রেকর্ডও পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশির কারণ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে পৌর কর্পোরেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Read More
হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ক*ড়া অভিযান ট্রাফিক পুলিশের

হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ক*ড়া অভিযান ট্রাফিক পুলিশের

ট্রাফিক আইন কার্যকর করতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার আশিঘর ট্রাফিক গার্ডের উদ্যোগে ঢাকেশ্বরী মোড়ে পরিচালিত অভিযানে একাধিক নিয়মভঙ্গকারী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালীন বহু বাইকচালককে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেখা যায়। পুলিশ আটকালে কেউ নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন, আবার কেউ স্কুল থেকে সন্তানকে আনতে যাওয়ার অজুহাত দেন। তবে কোনও অজুহাতই গ্রহণ না করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় কয়েকজন চালক পুলিশের নজর এড়াতে ইস্টার্ন বাইপাসের পকেট রোড ব্যবহার করে পালানোরও চেষ্টা করেন। ট্রাফিক পুলিশের দাবি, ধারাবাহিক সচেতনতামূলক…
Read More
শিলিগুড়িতে DYFI–AIDWA-র প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ

শিলিগুড়িতে DYFI–AIDWA-র প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ

শিলিগুড়ির ডাব গ্রামের ভক্তিনগর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন দাবিকে সামনে রেখে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করল ডাবগ্রাম নর্থ লোকাল কমিটির উদ্যোগে ডি ওয়াই এফ আই (DYFI) এবং এ আই ডি ডাবলু এ (AIDWA)। আন্দোলনকারীরা দিল্লিতে চলা ছাত্র আন্দোলন এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম সামনে আসছে। “Education is a Right, Not a Scam” স্লোগান তুলে তাঁরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার, বিশেষ করে NEET-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়।আন্দোলনরত নেতা…
Read More
রেলের উচ্ছেদ নীতির প্রতিবাদে IW অফিস ঘেরাও, স্মারকলিপি দিল সিপিআইএম

রেলের উচ্ছেদ নীতির প্রতিবাদে IW অফিস ঘেরাও, স্মারকলিপি দিল সিপিআইএম

বস্তি উচ্ছেদের প্রতিবাদে লড়াইয়ে বাম,রেলের বিঞ্জপ্তির প্রতিবাদে পূর্ণবাসনের ব‍্যবস্থা না করে উচ্ছেদ নয়।উচ্ছেদের বিরুদ্ধে রেলের IW অফিসে ঘেরাও অভিযান সিপিআইএম এর নেতৃত্বরা। রাজ‍্যে বিজেপি সরকার আসন জমাতেই দীর্ঘ বছর ধরে রেলের জমিতে বসবাস গরীব মানুষকে উচ্ছেদ করবার পরিকল্পনা নিয়েছে এমন অভিযোগ এনে সিপিআইএম এর সকল সংইঠন একত্রে রাস্তায় নামে।তার প্রতিবাদে সোমবার টিকিয়া পাড়ার মাঠ থেকে গরীব খেটে খাওয়া মহিলা পুরুষ মিছিলে পা মিলিয়ে উত্তর পূর্ব সীমান্তের বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করেন।জমায়েতে অংশ নেয় জয় চক্রবর্তী ,তুফান ডট্টাচার্য,সৌরভ সরকার, সঞ্জীব সরকার সহ সিপিআইএম এর জেলার নেতৃত্বরা।সঞ্জীব সরকার এক বক্তব্যে জানান এই গরীব মানুষ গুলো দীর্ঘ কয়েক যুগ থেকে…
Read More