11
Sep
কথা মতো রাজ্যবাসী পেতে চলেছে দুয়ারে রেশন। আগামী সপ্তাহে থেকে রাজ্যজুড়ে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। প্রতিটা বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে রেশন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছাবে রেশন। ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে বলে খাদ্যদফতর আগেই বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু গ্রাহকদের দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার আগে কমিশন বৃদ্ধি, পরিবহণ খরচ দেওয়ার দাবি তুলেছিলেন রেশন ডিলাররা। খাদ্য দফতর সূত্রে খবর, সেই দাবি মেনে তাঁদের কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রতি কুইন্টাল খাদ্যশস্যে ৫০ টাকা কমিশন বাড়ানো হল। এতদিন প্রতি কুইন্টাল খাদ্যশস্যের জন্য ৭৫ টাকা করে কমিশন পেতেন রেশন ডিলাররা। এবার…
