আবহাওয়া

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি সতর্কতা

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ ছিল। বেলা বাড়তেই শহরের বিভিন্ন প্রান্তে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি চলতে থাকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। একই সঙ্গে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরাংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণে সরে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই সমস্ত…
Read More
রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, রাজ্যজুড়ে জারি সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, রাজ্যজুড়ে জারি সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির দাপট বেড়েছে। রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার কারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ…
Read More
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া…
Read More
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা

পূর্বাভাস মতোই মঙ্গলবার দুপুর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে দেখা যায়। ঝড়ের দাপটে কলকাতার ধর্মতলা ও হাই কোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে, যার ফলে কিছু এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি…
Read More
জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে লাল সতর্কতা, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে লাল সতর্কতা, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

রাজ্যে বর্ষার সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবারের প্রবল বর্ষণের পর শনিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে প্রবল বর্ষণের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শহরে দফায় দফায় বৃষ্টি চলতে পারে বলে…
Read More
রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই। তবে আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে এবং আর্দ্র গরম ভাব বজায় থাকবে। কলকাতা-সহ হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুর, হুগলি, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আগামী এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও সক্রিয়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার–বুধবার অতিভারী বৃষ্টি (৭–২০ সেমি) হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির…
Read More
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ধেয়ে আসতে পারে দমকা ঝড়। চলতি জ্যৈষ্ঠ মাসের তীব্র দহনজ্বালার মাঝেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে তিলোত্তমায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। শনিবারের এই স্পেলের পর, আগামী বৃহস্পতিবার কলকাতায় পুনরায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। অন্য দিকে, শনিবার দক্ষিণবঙ্গের সাতটি নির্দিষ্ট জেলায় আরও শক্তিশালী ঝড়ের…
Read More
জুন মাসের শুরুতেই কলকাতায় ভ্যাপসা গরম, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

জুন মাসের শুরুতেই কলকাতায় ভ্যাপসা গরম, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের রবিবাসরীয় ও সোমবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে দুপুর বা বিকালের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত না হলেও, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম রূপ নিয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার আলিপুরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বুধবার থেকে আগামী সোমবার, অর্থাৎ ৮ জুন…
Read More
গরম না বাড়লেও আগামী দু’দিন অস্বস্তি ভাব থাকবে রাজ্যে!

গরম না বাড়লেও আগামী দু’দিন অস্বস্তি ভাব থাকবে রাজ্যে!

আগামী দু’দিন তাপমাত্রা খুব একটা না বাড়লেও ভ্যাপসা গরম থাকবে রাজ্যে। আবহাওয়া দপ্তর  জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির আশপাশে অবস্থান করবে। তবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার তিন-চার জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিঙের সমতল এলাকা, আলিপুরদুয়ার ও কোচবিহারে এই পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস…
Read More
জুন মাসেই বঙ্গে থাবা বসাচ্ছে ‘এল নিনো’! সর্বনিম্ন বৃষ্টির আশঙ্কা মৌসম ভবনের

জুন মাসেই বঙ্গে থাবা বসাচ্ছে ‘এল নিনো’! সর্বনিম্ন বৃষ্টির আশঙ্কা মৌসম ভবনের

এ বছর দেশে বর্ষার বৃষ্টিতে বড়সড় ঘাটতির আশঙ্কার কথা জানাল মৌসম ভবন। শুক্রবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মরসুমে দেশে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হতে পারে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ সামুদ্রিক স্রোত ‘এল নিনো’-র প্রভাবে জুন মাসও স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। মৌসম ভবনের হিসাব বলছে, এ বছর ঘাটতিপূর্ণ বর্ষার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। স্বাভাবিকের কম বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ, স্বাভাবিক বর্ষার সম্ভাবনা ১৪ শতাংশ এবং স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষার সম্ভাবনা মাত্র ২ শতাংশ। অতিরিক্ত বর্ষার সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই পূর্বাভাসে দেশের কৃষিক্ষেত্রে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বৃষ্টিনির্ভর কৃষিজমিগুলিতে ফসল…
Read More
উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি হাওয়া দফতরের

উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি হাওয়া দফতরের

ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। অন্যদিকে উপকূলীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা সামান্য বেশি থাকবে। দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পাঁচটি জেলায় এবং বৃহস্পতিবার ন’টি জেলায় ঘণ্টায় ৫০…
Read More
উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি! আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ের সতর্কতা আলিপুরের

উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি! আগামী কয়েকদিন ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ের সতর্কতা আলিপুরের

উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার জেরেই উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। রায়গঞ্জ, ঝালং ও বালুরঘাটে ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া কুমারগ্রাম, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার ও লাভা-সহ একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর…
Read More
বুধ থেকেই ভিজবে উত্তর ২৪ পরগনা-হুগলি, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

বুধ থেকেই ভিজবে উত্তর ২৪ পরগনা-হুগলি, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

তীব্র গরম আর হাঁসফাঁস পরিস্থিতি থেকে অবশেষে মিলতে চলেছে বড়সড় স্বস্তি। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, যার জেরে এক ধাক্কায় বেশ কিছুটা কমবে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামী বুধবার থেকেই হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই দুই জেলায় ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে, যা ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুঁতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাবাসীর মনে প্রশ্ন— তিলোত্তমায় কবে নামবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী…
Read More
ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে জলীয় বাষ্পের প্রবেশ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মাঝেই দক্ষিণে বজ্রপাতের সতর্কতা

ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে জলীয় বাষ্পের প্রবেশ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মাঝেই দক্ষিণে বজ্রপাতের সতর্কতা

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে যখন পুড়ছে তিলোত্তমা, ঠিক তখনই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। আর এর প্রভাবেই শুক্রবার দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘণ্টায় ৫০ থেকে…
Read More