08
May
বেশ কিছুদিন হল ভারত-মলদ্বীপ সম্পর্কে চিড় ধরেছে । বহু ভারতীয় পর্যটক মলদ্বীপকে বয়কট করার কথাও বলেছেন। ধাক্কা খেয়েছে মলদ্বীপ। এবার কার্যত ভারতীয়দের কাছে অনুরোধ জানালেন সে দেশের মন্ত্রী। ভারতীয়রা যাতে সে দেশে পর্যটক হিসেবে যান, সেই আর্জিই জানিয়েছেন মলদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল। মলদ্বীপে যাওয়া পর্যটকের সংখ্যা অনেকটাই কমেছে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কারণে । এটি সে দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম ফয়জল এ বিষয়ে মুখ খুলেছেন। দেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, “আমাদের একটা ইতিহাস আছে। আমাদের নতুন সরকার ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চায়। আমরা সবসময় শান্তি এবং…
