03
Sep
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে বিগত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছিল। শোনা গিয়েছিল, পরিবারপিছু পঞ্চায়েত কর বাড়িয়ে সোজা ১২০০ টাকা করা হয়েছে। এবার সেই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত কর নিয়ে রাজ্য সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে আগের নিয়মেই কর আদায় করা হবে। সাধারণ গ্রামবাসীদের উপর কোনও বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে না। রাজ্য জানিয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর সংক্রান্ত বিধানগুলিতে…
