ব্যবসা

পুলিশ কর্মীদেরও ওয়ার্ক ফ্রম হোম

পুলিশ কর্মীদেরও ওয়ার্ক ফ্রম হোম

মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আচমকাই কয়েকগুণ বেড়ে গেছে করোনা সংক্রমণ। ফের লকডাউন ঘোষণা করার কথাও ভাবছে রাজ্য আচমকাই কয়েকগুণ বেড়ে গেছে করোনা সংক্রমণ। এহেন পরিস্থিতিতে এবার পুলিশ কর্মীদের ঘরে বসেই কাজ করার অনুমতি দিল মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ। তবে যে কোনো জরুরি প্রয়োজনেই ঘটনাস্থলে উপস্থিত হতে হবে মুম্বাই পুলিশকে। জারি নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পুলিশ অফিসারদের ওয়ার্ক ফ্রম হোম মাধ্যমেই ১০০% হাজিরা আবশ্যক।
Read More
কার্বন এমিশন হ্রাসে এইচসিসিবি-র উদ্যোগ

কার্বন এমিশন হ্রাসে এইচসিসিবি-র উদ্যোগ

পঞ্চাশ শতাংশ এনার্জির চাহিদা রিনিউয়েবল ও ক্লিন এনার্জির উৎস থেকে মেটানোর লক্ষ্য নিয়ে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) তাদের রিনিউয়েবল ও ক্লিন এনার্জির ক্ষমতা বৃদ্ধি করেছে। এই উদ্যোগের ফলে কোম্পানি সোলার ও উইন্ড এনার্জি দ্বারা বছরে ৪৬,৫০০ টন কার্বন এমিশন এবং বায়ো-মাস ফুয়েল দ্বারা বছরে ৩০,০০০ টন কার্বন এমিশন হ্রাস করতে পেরেছে। ৫০ শতাংশ রিনিউয়েবল ও ক্লিন এনার্জি ব্যবহারের দ্বারা এইচসিসিবি গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করে জলবায়ুর উপরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, যা বছরে ৩৫ লক্ষ বৃক্ষের দ্বারা পাওয়া সম্ভব। ২০১৫ সালকে ভিত্তিবর্ষ ধরে কোম্পানি ২০৩০ সাল নাগাদ ২৫ শতাংশ কার্বন এমিশন কমানোর যে পরিকল্পনা নিয়েছে, এই উদ্যোগ তারই অঙ্গ। বর্তমানে…
Read More
ডিজিআর-এর সঙ্গে অ্যামাজনের মউ স্বাক্ষর

ডিজিআর-এর সঙ্গে অ্যামাজনের মউ স্বাক্ষর

অ্যামাজনের ক্রমবর্ধমান নেটওয়ার্কে প্রাক্তন সামরিক কর্মীদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্টের (ডিজিআর) সঙ্গে একটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (মউ) স্বাক্ষর করল অ্যামাজন ইন্ডিয়া। এই সম্পর্ক স্থাপনের ফলে অ্যামাজন ইন্ডিয়া প্রাক্তন সামরিক কর্মীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মউ-টি স্বাক্ষরিত হয়েছে লিজু থমাস (এইচআর ডিরেক্টর, কাস্টমার ফুলফিলমেন্ট অ্যান্ড কর্পোরেট, অ্যামাজন ইন্ডিয়া অপারেশনস) এবং মেজর জেনারেল এম কে সাগোচ-এর (ডিরেক্টর জেনারেল, ডিজিআর) মধ্যে। ডিজিআর-এর সঙ্গে সম্পর্কের ফলে অ্যামাজন ইন্ডিয়া প্রাক্তন কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। প্রাক্তন কর্মীরা ফুলফিলমেন্ট সেন্টার, সর্ট সেন্টার, ডেলিভারি স্টেশন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন। এই পারস্পরিক প্রচেষ্টা হল অ্যামাজন ইন্ডিয়ার মিলিটারি ভেটারেন্স এমপ্লয়মেন্ট প্রোগ্রামের…
Read More
বন্ধ হতে পারে হাসপাতালের ঝাঁপ

বন্ধ হতে পারে হাসপাতালের ঝাঁপ

বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালকে কড়া বার্তা দিল রাজ্য সরকার। স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতাধীন যে কোনও রোগীকে কোনও মতেই ফেরানো চলবে না। রোগী ফেরালে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর থেকে এই বার্তা দেওয়া হল। স্বাস্থ্যসাথী কার্ড থাকা প্রতিটি রোগীকে হাসপাতালে ভর্তি নিতেই হবে।  ফেরালে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। সেক্ষেত্রে লাইসেন্সও বাতিল হতে পারে। অর্থাৎ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিং হোমের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট লাইসেন্স বাতিল করা হবে।
Read More
আলিপুরদুয়ারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

আলিপুরদুয়ারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

"খেলা হবে" ধরে নিয়েই আজ এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। এদিন নির্বাচনের প্রাক মুহূর্তে এলাকার পরিস্থিতি ঘুরে দেখলেন কেন্দ্রীয় বাহিনীর সেনারা। সঙ্গে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন।ইতিমধ্যেই রাজ্য বিধানসভা ভোটে বিভিন্ন এলাকায় মোতায়েন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সারা রাজ্যের সাথে সাথে আলিপুরদুয়ার জেলাও নির্বিঘ্নে নির্বাচনের কাজ পরিচালনা করতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার এথেলবাড়ি, যোগিঝরা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। এদিনের কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের উপস্থিত ছিলেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির আধিকারিকরাও। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
Read More
বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে চুরি, গ্রেপ্তার দুই

বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে বাড়িতে চুরি, গ্রেপ্তার দুই

বাড়ির মালিকের অনুপস্থিতিতে সুযোগ বুঝে বাড়ির সমস্ত মূল্যবান চুরি করল দুই দুষ্কৃতী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায়। এই চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে বিহার থেকে দুই দুষ্কৃতী ময়লা কুড়ানোর নাম করে বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ির লোকের অনুপস্থিতিতে চুরি করত। জটিয়াকালিতে ঘটে যাওয়া এই চুরির ঘটনা থানায় লিখিত ভাবে জমা পড়তেই তদন্তে নেমে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ। জানা গেছে বাড়ির মালিক কয়েকদিন আগে বাড়িতে তালা মেরে সিকিম ঘুরতে গিয়েছিল দম্পতি।১১ই ফেব্রুয়ারি বাড়ি ফিরে দেখেন সর্বস্ব খোয়া গেছে তাদের।ঘরের জানালা ভেঙ্গে চুরি গেছে সোনার অলংকার সহ নগদ টাকা।ঘটনার পরদিন অর্থাৎ ১২ ই ফেব্রুয়ারি…
Read More
উত্তরবঙ্গে আজ পালিত হচ্ছে ত্যারেয়া উৎসব

উত্তরবঙ্গে আজ পালিত হচ্ছে ত্যারেয়া উৎসব

আজ ফাল্গুন মাসের তেরো তারিখ। উত্তরবঙ্গের জনসমাজে প্রচলিত রয়েছে যে ফাল্গুনের এই তেরো তারিখে বিদায় নেয় শীতকাল। তাই শীতের বিদায় বার্তা জানিয়ে উত্তরবঙ্গের বৃহৎ জনগোষ্ঠী রাজবংশী-কামতাপুরি মানুষরা এই ত্যারেয়া উৎসব পালন করে । আঞ্চলিক কথন ভঙ্গিতে এই উৎসবের নাম কোথাও ত্যারেয়া বা ট্যারেয়া উৎসব। জানা যায় ফাল্গুনের এই তেরো তারিখে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা পুর্বপুরুষদের নিয়ম নীতি মেনে বাড়ির পাশে ফাঁকা মাঠে কলা গাছের ঢোনার একটি পাত্রে ফুল,ফল, ধুপ,ধুনা সাজিয়ে এক বালতি জল নিয়ে যায় তেরেয়া পুজা করতে।এই পূজোতে মাদার গাছের ফুল ব্যবহৃত হয় বলে জানা যায়। পুজার শেষে সেই পাত্রটি কোন এক জায়গায় রাখার পর সেখানে শীতকে বিদায় দেয় পুজার…
Read More
ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম

ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম

আজকো নোবেল ইন্ডিয়া শুরু করল ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে ডিউলাক্স দিচ্ছে পারফেক্ট কলার, ফিনিশ ও কভারেজের প্রতিশ্রুতি, অন্যথায় পেইন্ট পরিবর্তন করে দেওয়া হবে। (সেই পেইন্টের পরিবর্তে অন্য পেইন্ট দেওয়া হবে।) এই প্রোগ্রাম দেশের সর্বত্র ডিউলাক্সের সকল প্রিমিয়াম ইন্টেরিয়র ও এক্সটেরিয়র প্রোডাক্টের ক্ষেত্রে চালু হচ্ছে।  আজকো নোবেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজীব রাজগোপাল জানান, পারফেক্ট কলার, ফিনিশ ও কভারেজ প্রদানের জন্য তারা ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম শুরু করেছেন। এর দ্বারা গ্রাহকদের আশা পূরণের উদ্দেশ্যকে সফল করতে চান তারা। এই প্রোগ্রামের লক্ষ্য তাদের প্রোডাক্টের প্রতি গ্রাহকদের আস্থা আরও অটুট করে তোলা। গ্রাহকরা আজকো নোবেল ইন্ডিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে…
Read More
হুইস্পার-এর #কীপগার্লসইনস্কুল কর্মসূচি

হুইস্পার-এর #কীপগার্লসইনস্কুল কর্মসূচি

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম #কীপগার্লসইনস্কুল-এর আওতায় ভারতের অগ্রণী ফেমিনিন কেয়ার ব্র্যান্ড হুইস্পার ইউনেসকো’র সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হল। এর উদ্দেশ্য হল মহিলাদের মধ্যে মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বিষয়ে সচেতনতা গড়ে তোলা। হুইস্পারের এই আন্দোলনের লক্ষ্য হল স্কুলছুট ২.৩ কোটি বালিকার প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা, যারা পিরিয়ড সংক্রান্ত শিক্ষা ও সুরক্ষার অভাবে স্বপ্নপূরণের পথ থেকে সরে যেতে বাধ্য হয়েছে। কমবয়সী মেয়েদের ক্ষমতায়নে বিশ্বাসী ভূমি পেদনেকার এই আন্দোলনে রয়েছেন এবং ভারতে মেন্সট্রুয়াল হাইজিনের অগ্রাধিকারের ব্যাপারটি তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছেন।  গতবছর, হুইস্পার লঞ্চ করেছিল #কীপগার্লসইনস্কুল মুভমেন্ট, যার প্রভাব পড়েছিল ৪০ লক্ষ স্কুলের মেয়েদের উপরে এবং ২.৫ কোটি মানুষের মধ্যে সচেতনতা গড়া সম্ভব হয়েছিল।…
Read More
‘ভাইয়া জি কা পাঞ্চ্‌’ Tiger Krunch

‘ভাইয়া জি কা পাঞ্চ্‌’ Tiger Krunch

২০২০ বছরটা একেবারে যাচ্ছেতাই ভাবে কেটেছে। স্কুল নেই, কোথাও যাবার জায়গা নেই, খেলার সময় নেই। অভিভাবকদেরও ভাবতে হচ্ছে - বাড়ির ছোটোদের মন কিভাবে ভাল রাখা যায়। তবে আর চিন্তা নেই। এবার কিছু মজাদার ব্যাপার-স্যাপার এসে গেছে। ব্রিটানিয়া টাইগার ক্রাঞ্চের সঙ্গে হাতমিলিয়ে সকলের সুপরিচিত দাবাং টাইগার সোনু সুদ ছোটোদের চাঙ্গা করে তুলতে এসে পড়েছেন এক জমজমাট সেলফ-ডিফেন্স ডিজিটাল সিরিজ নিয়ে। বাড়িতে আটকে থাকলেও ছোটোরা যাতে বেশ চনমনে থাকে সেজন্য বলিউড অভিনেতা ও মানবিকতাসম্পন্ন সকলের ‘ভাইয়া জি’ জমিয়ে একখানা পাঞ্চ করার ঠিকঠাক কৌশল দেখাতে ব্রিটানিয়া টাইগার ক্রাঞ্চের পরিবেশনায় হাজির করছেন এক অভিনব সেলফ-ডিফেন্স ডিজিটাল সিরিজ – টাইগার খাও, পাঞ্চ্‌ দিখাও!
Read More
স্বাস্থ্যসাথী নিয়ে উদ্যোগী রাজ্য

স্বাস্থ্যসাথী নিয়ে উদ্যোগী রাজ্য

'স্বাস্থ্যসাথী' পরিষেবা নিয়ে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর পরিষেবা নিশ্চিত করতে সরকারি চিকিৎসার দর বাড়াল রাজ্য সরকার। ৩৩টি চিকিৎসা পরিষেবার প্যাকেজ ১৫-২০ শতাংশ হারে দর বাড়ানো হয়েছে। প্যাকেজ রেট বাড়ানোর ফলে প্রায় ২০০ কোটি টাকা খরচ বাড়বে রাজ্য সরকারের। আগামী দিনে হাসপাতাল-নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে আলোচনা চালানো হবে বলেও জানিয়েছে রাজ্য।
Read More
মূল্যে দিতে হবে এবার করোনার টিকা নিতে

মূল্যে দিতে হবে এবার করোনার টিকা নিতে

এবার বেসরকারিভাবে টাকা খসিয়ে নেওয়া যাবে করোনার টিকা। এমনই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সেই টিকার দাম ধার্য করা হবে। কেন্দ্র জানিয়েছে, গোটা দেশে ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি কেন্দ্রে টিকাকরণ করা হবে। এবারের বাজেটে টিকাকরণের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে।
Read More
সোশ্যাল মিডিয়া কাজের নয় দাবি ইমরানের

সোশ্যাল মিডিয়া কাজের নয় দাবি ইমরানের

কিস কিং বলেই সুনাম অর্জন করেছিলেন এককালে। একটা ছবিতে কতগুলো কিসিং সিন আছে তা দিয়েই প্রযোজকরা নির্ধারণ করতেন ছবি বিক্রি কেমন হবে! এখন ইমরান হাশমি কিন্তু আমূল বদলে গিয়েছেন। রোমান্সের মোড়ক খুলে যেন বেরিয়ে এসেছে ভেতরের রাশভারী মানুষটা। নিজের লিভিং রুমে বসে অনলাইনে সাক্ষাতকার দিচ্ছেন মিডিয়াকে। রুমের আসবাবে অ্যান্টিক টাচ। সোফাসেটের পাশে টেবিল ল্যাম্প। নরম আলো পড়েছে ফ্লোরে। মানানসই সাদা কুশন। শৌখিনতার ছাপ সবখানে। নিজেও সেজেছেন পরিপাটি করে। ধোপদুরস্ত চেহারা। বাড়িতে আছেন বলে এলোমেলো অগোছালো হয়ে থাকবেন, এমনটা তাঁর না-পসন্দ। আপনি তো প্রচণ্ড পাংচুয়াল। বলিউডের অভিনেতারা খুব কমই এমনটা হন... "অভিনেতা হয়েছি বলে কি স্কুলে যা শিখেছি সব ভুলে যাব?…
Read More
বামেদের শিলিগুড়ি ব্রিগেডে বাজল ”তোকে নিয়ে ব্রিগেড যাবো টুম্পা”

বামেদের শিলিগুড়ি ব্রিগেডে বাজল ”তোকে নিয়ে ব্রিগেড যাবো টুম্পা”

টুম্পাসোনা গানটি ইতিমধ্যে সুপারহিট।সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সে গান। এবার সেই টুম্পাসোনার প্যারোডি বাজল শিলিগুড়িতে বামেদের মিছিলে।এদিন কলকাতা ব্রিগেড চলোর সমর্থন মিছিলে মাইকে বাজল "তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা"। যা নিয়ে হতচকিত অনেকে। বাম শীর্ষ নেতৃত্বের মধ্যে এই গান নিয়ে মতানৈক্য থাকলেও অশোক ভট্টাচার্য অবশ্য এতে অশোভনীয় কিছু দেখছেন না।তাঁর দাবি , এই গান ইতিমধ্যে বহু মানুষ শুনেছে।সেই গানের সুর ব্যবহার করে ব্রিগেড চলোর গান করলে অশোভনীয়তার কি আছে। অশোকের দাবি এই গানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্নীতি নিয়েই গানের কথা বসানো হয়েছে। রাজনীতিবিদরা মনে করছেন বামেরা ঘুরে দাঁড়াতে এই সস্তা জনপ্রিয় গানের সাহায্য নিচ্ছে।
Read More