উত্তরবঙ্গ

১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সরকারি কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা সহ তিন দফা দাবিতে ক্রমশ‌ই জোরালো হচ্ছে আন্দোলন। এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে‌ই ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রাম মঞ্চ।১০ই মার্চ হতে চলা ধর্মঘটের সমর্থনে সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করলেন সরকারি কর্মীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এদিন জেলাশাসকের কাছে ধর্মঘটের নোটিশের অনুলিপি প্রদান করা হয়। পাশাপাশি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, বকেয়া মহার্ঘ্য ভাতা সহ শূন্যে পদে নিয়োগ সংক্রান্ত দাবিতে রাজ‍্যের মোট ৮৬টি সংগঠনের ডাকে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস সহ স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।…
Read More
ইন্ডোর স্টেডিয়াম ও বোরো অফিসগুলিকে পুননির্মান করতে তৎপর পুরনিগম

ইন্ডোর স্টেডিয়াম ও বোরো অফিসগুলিকে পুননির্মান করতে তৎপর পুরনিগম

শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে এবং প্রত্যেকটি বোরো অফিসকে পুননির্মান করতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম এবং স্টেডিয়াম লাগোয়া সিবিআই কোর্ট ও পার্ক পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ৩ নম্বর বোরো চেয়ারম্যান মিলি সিনহা সহ পুর আধিকারিকরা। জানা গিয়েছে, ৩ নম্বর বোরো অফিসকে জি প্লাস ২ করা হবে। ভবিষ্যতে জি প্লাস ৩ করে সেখানে পার্কিং করা হবে। এরফলে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে বোরো অফিসকে স্থানান্তর করা হবে। পাশাপাশি অন্যান্য বোরো অফিসগুলোর পুনর্নিমানের কাজ করা হবে। পরিদর্শনের পর এদিন মেয়র গৌতম দেব বলেন, ৩ নম্বর বোরো অফিসের কাজ করতে অন্তত দুবছর লাগবে। ইন্ডোর…
Read More
নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনায় শুয়োমোটো মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোট ৪৯ জন বিজেপি কর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও ইতিমধ্যে ২১ জন বিজেপি কর্মী কে গ্রেফতার করেছে পুলিশ। যে ৪৯ জনের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে বিজেপির জেলা স্তরের নেতৃত্ব রয়েছে বেশ কয়েকজন। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস, বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় সহ যে সমস্ত বিজেপি কর্মী ও নেতৃত্বদের বাড়িতে হামলা হয়েছে এই মামলায় তাদের নাম রয়েছে। একদিকে যখন পুলিশ বিজেপি কর্মীদের নামে শুয়োমোটো মামলা করেছে অন্যদিকে এই…
Read More
অসুস্থ বাবাকে কষ্ট থেকে মুক্তি দিতে অভিনব সাইকেল তৈরি করলো ছেলে

অসুস্থ বাবাকে কষ্ট থেকে মুক্তি দিতে অভিনব সাইকেল তৈরি করলো ছেলে

অসুস্থ বাবার জন্য আনকোরা হাতে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে চমকে দিলেন ছেলে। নিজে কলা বিভাগের ছাত্র হলেও, ছেলেবেলা থেকেই কারিগরির বিষয়ে দারুণ ঝোঁক ছিল ছেলের। আর ওই কারিগরি বুদ্ধিকে কাজে লাগিয়েই কেল্লাফতে করেছেন প্রতিক পাল। আলিপুরদুয়ার ১নং ব্লকের আলিপুরদুয়ার জংশন লাগোয়া চেচাখাতার প্রবীণ বাসিন্দা রঞ্জিত কুমার পাল ২০১৮ সালে পথ দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হন।ভেঙে যায় পা ও কোমরের চোটে কাবু হয়ে দেড় বছর বিছানায় পড়ে থাকেন। তিনিই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হওয়ায়, অনটন বাড়তে শুরু করে সংসারে। তাতে কলেজের পাঠ চোকাতে হয় ছেলে প্রতিককে। দীর্ঘ সময়ের পর খানিক সুস্থ হয়ে উঠলেও চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেন বাহাত্তর বছরের…
Read More
অঞ্চলে একদিন কর্মসূচিতে গিয়ে সাধারণ লোকের সঙ্গে কথা বললেন উদয়ন গুহ

অঞ্চলে একদিন কর্মসূচিতে গিয়ে সাধারণ লোকের সঙ্গে কথা বললেন উদয়ন গুহ

অঞ্চলে একদিন কর্মসূচিতে দিনহাটা বিধানসভা কেন্দ্রের পূর্ব সাহেবগঞ্জ এলাকায় গিয়ে সাধারণ লোকের সঙ্গে কথা বলার পাশাপাশি ওই এলাকার স্কুল পরিদর্শন করলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীকে পাশে পেয়ে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তার সামনে তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা এদিন পূর্ব সাহেবগঞ্জ এলাকার ১০১ নম্বর বুথের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অত্যাচারের কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। গ্রামবাসীদের অভিযোগ বিনা অপরাধে বিএসএফ এলাকায় ঢুকে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদের উপর অত্যাচার করছে। এই ধরনের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। বর্তমানে সমস্যার সমাধানের জন্য মন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন তারা।
Read More
জলপাইগুড়িতে স্পেশাল সরকারি বাস মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

জলপাইগুড়িতে স্পেশাল সরকারি বাস মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বনদপ্তরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিষেবা জলপাইগুড়িতে। হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির টাকিমারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোক প্রকাশ করেন। পরীক্ষার্থীদের জন্য স্পেশাল  বাসের ব্যবস্থার নির্দেশ দেন ওই এলাকায়। শুক্রবার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, জেলা শাসক মৌমিতা গোদরা বসু, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ফরেস্টের আধিকারিকরা পৌঁছে যান মৃত পরীক্ষার্থীর বাড়িতে পরিবারের সাথে দেখা করেন এবং পাঁচ লক্ষ্য টাকার চেক তুলে দেন। এদিন সরকারি ভাবে এক্সট্রা স্পেশাল বাস এবং ফরেস্টের গাড়ির ব্যবস্থা করা হয় ওই এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।এদিন সকাল থেকেই চলছে সচেতনতা মাইকিং প্রচার। ফরেস্ট এলাকা…
Read More
আমের ফলন ভালো হওয়ার আশায় মালদার আম চাষী ও ব্যবসায়ীরা

আমের ফলন ভালো হওয়ার আশায় মালদার আম চাষী ও ব্যবসায়ীরা

ফলের রাজা বলা হয় আমকে। ফজলি হোক কিংবা হিমসাগর বিভিন্ন প্রজাতির আম রয়েছে। সমস্ত প্রজাতির আমের চাহিদা রয়েছে রাজ্য ছড়িয়ে দেশ বিদেশেও। গোটা ভারতবর্ষে আম পাওয়া গেলেও পশ্চিমবঙ্গে আমের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। তারমধ্যে প্রায় ৭০ শতাংশ আম উৎপাদন হয় কেবলমাত্র মালদাতেই‌। জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে আমের ওপর। এবছর আগাম গাছে দেখা দিয়েছে আমের মুকুল। ফলে জামাইষষ্ঠীতে আম কিনতে আর নাজেহাল হতে হবে না জামাইদের। জামাইষষ্ঠীতেই মিলবে মালদার জগৎবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। বুধবার সাহাপুর এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এবছর আবহাওয়া এখনো পর্যন্ত আমের জন্য অনুকূল।প্রায় সাড়ে ৩১ হাজার হেক্টর…
Read More
মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো এক পরীক্ষার্থীর

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো এক পরীক্ষার্থীর

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো এক পরীক্ষার্থীর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মহারাজ ঘাট এলাকার ঘটনা। বাবার সঙ্গে বাইকে চেপে জীবনের প্রথম বড়ো পরীক্ষা দিতে যাচ্ছিল বছর ১৬-র অর্জুন। সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে আচমকাই জঙ্গল থেকে তেড়ে এলো একটি হাতি। বাবা কোনওমতে পালিয়ে বাঁচলেও ছেলেকে শুঁড় দিয়ে তুলে নিয়ে যায় জঙ্গলে। পরে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া টাকিমারি এলাকায়। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মী‌রা।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে রওনা হয়েছিলেন টাকিমারির বাসিন্দা বিষ্ণু দাস। পরীক্ষা কেন্দ্র ছিল বেলাকোবা কেবলপাড়া হাই স্কুল।সেখানে যাওয়ার…
Read More
জেডিএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি

জেডিএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি

বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি কালচিনি ১ নং মণ্ডল কমিটি। এদিন বিজেপি কালচিনি ১নং মণ্ডল কমিটির পক্ষ থেকে জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি করা হয়। বিজেপি নেতৃত্বরা জানান, প্রতিবছর বর্ষায় জয়ঁগার বিস্তর এলাকা প্লাবিত হয়। তোর্ষা নদীর ভাঙ্গনে জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকার বহু মানুষের ঘর বাড়ি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগা এলাকার এই সমস্যা নিবারণে কোনো স্থায়ী কাজ করা হয়নি। বর্ষার পূর্বে জয়ঁগা এলাকার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে এদিন জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। কিন্ত এদিন জেডিএ কার্যালয়ে চেয়ারম্যান এবং আধিকারিক অনুপস্থিত ছিল। বিজেপির…
Read More
পুন্ডিবাড়িতে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ও চায় পে চর্চা কর্মসূচি

পুন্ডিবাড়িতে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ও চায় পে চর্চা কর্মসূচি

পুন্ডিবাড়িতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ ও চায় পে চর্চা কর্মসূচি পালন করলেন। বৃহস্পতিবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় তিনি প্রাত ভ্রমণ করেন পাশাপাশি চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন তিনি। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চায়ে পে চর্চা কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চান না কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হোক। তাই বারংবার কখনো নিরাপত্তা তুলে নেওয়া কিংবা অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে…
Read More
কোচবিহারে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

কোচবিহারে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ১১৬৩৫ জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে ১৪৯৯২ জন। মোট ১৩৮ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম দিন শান্তিপূর্ণভাবেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।
Read More
কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ১১৬৩৫ জন। এবং ছাত্রী সংখ্যা রয়েছে ১৪৯৯২ জন। মোট ১৩৮ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম দিন শান্তিপূর্ণভাবেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।
Read More
এনআরজিএস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তে জেলা শাসকের বিশেষ টিম

এনআরজিএস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তে জেলা শাসকের বিশেষ টিম

এন আর জি এস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা ১০ কোটি টাকা দুর্নীতির তদন্তে নামলো জেলা শাসকের বিশেষ টিম। তদন্তকারী দলের সামনে পঞ্চায়েত মেম্বারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। জানা যায়, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃনমূল পরিচালিত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য ও এন আর জি এস প্রকল্পে যুক্ত পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে ১০ কোটি টাকা তছরুপের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন কাহাট্টা-বসতপুর এলাকার এক তৃনমূল কর্মী মিঠুন চন্দ্র দাস। হাইকোর্টের নির্দেশ মেনেই মঙ্গলবার থেকে দুর্নীতির তদন্তে নেমেছে ওই দল। আজ তদন্তের দ্বিতীয় দিন। যে সমস্ত স্কীমে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সব স্কীম সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারীরা। খুঁটিয়ে দেখা হয় নথিপত্র।…
Read More
‘নিজের বাড়িরই উন্নয়ন করেছেন উদয়ন গুহ’, মামার বিরুদ্ধে সরব ভাগ্নি

‘নিজের বাড়িরই উন্নয়ন করেছেন উদয়ন গুহ’, মামার বিরুদ্ধে সরব ভাগ্নি

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ভাগ্নি উজ্জয়নী রায়ের বিজেপিতে যোগদান করাকে কেন্দ্র করে বিভিন্ন জল্পনার উত্তর দিতে আজ দিনহাটায় সাংবাদিক সম্মেলন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়। তিনি সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।তিনি বলেন, ‘কিছুদিন আগে আমি বিজেপিতে যোগ দিয়েছি। তারপর থেকেই আমার নামে উদয়ন গুহর চামচেরা উল্টো পালটা বলছে। আমি যদি বলি যে দাদুর সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই এমনটা করা হয়েছে। দিনহাটায় আসলে আমাদের দাদুর বাড়িতে থাকতে দেওয়া হতো না। দাদুর আমলে তৈরি ক্যানসার হাসপাতালের কোনও উন্নয়ন হয়নি।’ ওটা একটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে বলে অভিযোগ উজ্জ্বয়িনীর। তিনি জানান, দল যেভাবে…
Read More