23
Jul
সিকিমের নামচির সমরদুঙ এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।বৃহস্পতিবার নর্থ বেঙ্গলের আইজি সুকেশ জৈন জানান,উদ্ধারকারী দল মোট ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ১১জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও সকলের পরিচয় শনাক্ত করা হয়েছে।ইতিমধ্যেই ৭জনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাঁদের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।আইজি সুকেশ জৈন বলেন,গত দু'দিন ধরে উদ্ধারকারী দল শুধুমাত্র উদ্ধারকাজ নয়,নিহতদের পরিবারের সদস্যদের ঘটনাস্থলে নিয়ে আসা,মৃতদেহ শনাক্তকরণ,ময়নাতদন্ত সহ মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার মতো সমস্ত দায়িত্ব সমন্বিতভাবে সম্পন্ন করেছে।তাঁর কথায়,"আজ পুরো অপারেশন সম্পূর্ণ হয়েছে।"এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)।তিনি উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন…
