উত্তরবঙ্গ

অস্ত্রসহ হরিশ্চন্দ্রপুর পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি

অস্ত্রসহ হরিশ্চন্দ্রপুর পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি

গতকাল গভীর রাত্রে অস্ত্রসহ হরিশ্চন্দ্রপুর পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি। ধৃতত ব্যক্তির নাম বীরবল মন্ডল, বয়স ৩৩। গতকাল রাত্রে ওই ব্যক্তিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার তালসুর গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি ওয়ান শটার বন্ধুক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত্রে টহলদারির সময় ওই ব্যক্তিকে গ্রামের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় ওই ব্যক্তিকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাকে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি সহ একটি বন্দুক । কি কারণে ওই ব্যক্তি ওই এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলসমস্ত…
Read More
রাজ্যে দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ টিম

রাজ্যে দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ টিম

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে 'স্বাস্থ্যসাথী' প্রকল্প চালু করার পর থেকে এতদিন পর্যন্ত একাধিকবার বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। তাই এবার স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, রাজ্য ও জেলা স্তরে নজরদারি রাখতে বিশেষ দল গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী নিয়ে কোনও দুর্নীতি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কাজ করবে এই দল। যে হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে। সব দুর্নীতি খতিয়ে দেখতেই রাজ্য সহ জেলা স্তরে নজরদারি টিম গঠনের সিদ্ধান্ত…
Read More
বিশেষ নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

বিশেষ নজরদারির মধ্য দিয়ে ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারই প্রস্তুতি একপ্রকার সম্পন্ন। তবে প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি রুখতে এবছর বাড়তি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক পর্ষদ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড। যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাবে। এবছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৩৪ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৩৯ জন। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম। সূত্রের খবর, কোভিড অতিমারির আবহে বহু পড়ুয়া পড়াশোনার পাট চুকিয়েছে। তার জেরেই কমেছে সংখ্যা। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা কমার পেছনে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,…
Read More
শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠক সারলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে বৈঠক সারলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

শিল্পপতি ও বণিক মহলের সঙ্গে শিলিগুড়িতে বৈঠক সারলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বুধবার শিলিগুড়ির মাল্লাগুড়ির একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পপতিরা। এই বৈঠকে শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় তারা মুখ্য সচিবের সামনে তুলে ধরেন। একইসাথে তাদের নানা সমস্যার কথাও সকলের সামনে তুলে ধরেন। এই সমস্ত বিষয়টি এদিন নথিভুক্ত করা হয় এবং তার ওপর কাজ করা হবে বলে আশ্বাস দেন মুখ্য সচিব। জানা গিয়েছে, উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা হবে।
Read More
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই বনধ ঘোষণা পাহাড়ে

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই বনধ ঘোষণা পাহাড়ে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন ভোটের আগে এই সফর যে রাজ্যের শাসক দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য। এর পাশাপাশি বিধানসভায় পাশ হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। এদিকে আবার পাহাড়ে অনশনে বসেছে জিটিএ বিরোধীরা। বিধানসভায় যে প্রস্তাব পাশ হয়েছে তার বিরোধিতা করছে তারা। ২৩ তারিখ আবার ১২ ঘণ্টার বনধও ডাকা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বিরাট গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য পাহাড়ে বিরোধিতায় নেমেছে। দার্জিলিঙের ভানু ভবনের সামনে অনশন চলার পাশাপাশি আগামী বৃহস্পতিবারের…
Read More
আজ থেকে শুরু হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা

আজ থেকে শুরু হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা

আজ থেকে শুরু হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। কোচবিহার থেকে কলকাতা গামী বিমানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এদিন কলকাতা থেকে কোচবিহারের পাঁচজন বিধায়ককে নিয়ে কোচবিহারে আসে এই বিমানটি। ১.৫৯ মিনিটে কোচবিহার বিমানবন্দরে এই নয় সিটের বিমানটি অবতরণ করে। এই বিমানটি কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর এবং জামশেদপুর থেকে ভুবনেশ্বর রুটে চলবে। কোচবিহার থেকে কলকাতাগামী বিমানে প্রথম দিনে পাঁচজন যাত্রী কোচবিহার থেকে কলকাতা যাচ্ছে। কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি কোচবিহার বাসি। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন, রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের মাধ্যমে এই বিমান পরিষেবা শুরু…
Read More
সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী : দীলিপ ঘোষ

সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী : দীলিপ ঘোষ

"সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন তিনি।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দীলিপ ঘোষ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার। সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনো হয় না, আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। পাহাড়ের মানুষ ফুটবলের মতো…
Read More
শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

শিলিগুড়িতে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান সহ ওয়ার্ড কাউন্সিলাররা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বাংলাবাদী সংগঠনের সদস্যরা এদিন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলায় এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে…
Read More
শিলিগুড়িতে পালন হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

শিলিগুড়িতে পালন হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস

প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। সেই মতো এদিন শহর শিলিগুড়িতেও শ্রদ্ধার সাথে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও শহীদ দিবস। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান সহ ওয়ার্ড কাউন্সিলাররা। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, বাংলাবাদী সংগঠনের সদস্যরা এদিন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এপার বাংলা ও ওপার বাংলায় এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার…
Read More
“সরকার বাঁচাবে না পার্টি, সেকারণে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী”- দীলিপ ঘোষ

“সরকার বাঁচাবে না পার্টি, সেকারণে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী”- দীলিপ ঘোষ

সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দীলিপ ঘোষ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার। সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনো হয় না, আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। পাহাড়ের মানুষ ফুটবলের মতো…
Read More
আগামীকাল শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী

আগামী ২১ তারিখ শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হেলিকপ্টারে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির রাজ্য সশস্ত্র পুলিশের ব্যারাকে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন তিনি। এরপর সেখান থেকে ফের শাখা সচিবালয় উত্তরকন্যায় রাত্রীবাস করবেন তিনি। বুধবার উত্তরকন্যা থেকে পুলিশ ব্যারাকে যাবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে মেঘালয় যাবেন তিনি। সেই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’জনেই আবার সেই দিনই হেলিকপ্টারে ফেরত আসবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় রাত্রীবাস করার পরের দিন কলকাতা ফিরবেন তারা।
Read More
আদালত চত্বরে কর্মচারীদের কর্মভিরতি তুলে দিল তৃণমূল কংগ্রেস

আদালত চত্বরে কর্মচারীদের কর্মভিরতি তুলে দিল তৃণমূল কংগ্রেস

দিনহাটা আদালত চত্বরে আদালত কর্মচারীদের কর্মবিরতি বিক্ষোভ তুলে দিল তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকে রাজ্য সরকারের বকেয়া DA প্রদানের দাবিতে দিনহাটা আদালত চত্বরে কর্মবিরতি পালন করে আদালত কর্মচারীরা। এরপর এদিন দুপুরে তাদের কর্মবিরতি বিক্ষোভ তুলে দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃনমূলের অভিযোগ আদালত এর সরকারি চেয়ার টেবিল বের করে কর্মবিরতি পালন কেন হবে। শুধু মাত্র উপস্থিতি স্বাক্ষর করে পারিশ্রমিক নেবে তিনি কর্মবিরতি পালন তা হবে না। যদি কর্মবিরতি পালন করতে হয় তবে ছুটি নিয়ে পালন করুক। এদিন এই নিয়ে কি জানিয়েছেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর শুনবো।
Read More
শীঘ্রই রাস্তার কাজ শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

শীঘ্রই রাস্তার কাজ শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার চারলেনের কাজ। অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ী বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের, নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান…
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

আগামীকাল থেকে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষামূলক ভাবে উড়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। গত ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা চালু করা সম্ভব হয়নি তার পরিবর্তেই আগামী ২১শে ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা চালু হচ্ছে। এই মাসের ৩ তারিখ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিমানবন্দর পরিদর্শন করেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন চালুর তিন মাসের জন্য ৯৯৯ টাকায় বিমান পরিষেবা পাবে কোচবিহারবাসি। তবে এক্ষেত্রে বাস্তবে কিছুদিনের জন্য ৯৯৯ টাকা পরিষেবা বহাল থাকলেও তা বেশিদিন কার্যত থাকবে না। যাত্রীদের এই বিমানে চড়তে গেলে গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা।
Read More