উত্তরবঙ্গ

জাতীয় সড়কে রাতে হাঁটাচলা করছে জোড়া হাতি, ভাইরাল ভিডিও

জাতীয় সড়কে রাতে হাঁটাচলা করছে জোড়া হাতি, ভাইরাল ভিডিও

রাতের অন্ধকারে জঙ্গলের বুক চিরে বেড়িয়ে যাওয়া জাতীয় সড়কে ঘুরে বেড়াচ্ছে দুটি হাতি। জাতীয় সড়কে জোড়া হাতির ঘুরে বেড়ানোর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হল। জানা গেছে, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধাম সংলগ্ন এলাকায়। জানা যায়, চালসা এলাকার বাসিন্দা রেনু রায় মঙ্গলবার রাতে সপরিবারে জলপাইগুড়ি থেকে চালসার দিকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মহাকাল ধাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে গাড়ির হেডলাইটে তারা দুটি হাতিকে জাতীয় সড়কের উপরে দেখতে পায়। এরপরই চালক গাড়ি থামিয়ে দেয়। সেই সময়ই গাড়ির ভিতরে থাকা রেনু রায় মোবাইলে হাতির ভিডিও করেন। প্রায় ১৫ মিনিট পর হাতি দুটি ফের জঙ্গলে চলে গেলে তারা আবার…
Read More
৬ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে গ্রেফতার যুবক

৬ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ শিলিগুড়িতে গ্রেফতার যুবক

শিলিগুড়িতে ফের সাফল্য পেল পুলিশ। ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি কমিশনারেটের এসওজি ও এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এদিন বাসস্টপের কাছে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ও তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতের নাম শাহজাহান সরকার।…
Read More
তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ মোহাম্মদ জব্বার

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ মোহাম্মদ জব্বার

ফের বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল ফাঁসিদেওয়া ব্লক। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এলাকার পরিচিত রাজনৈতিক মুখ মোহাম্মদ জব্বার। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, একসময় কংগ্রেসের হয়ে দু’বার প্রধান ও পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জব্বার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর আবার পুরনো দলে ফেরায় কংগ্রেস শিবিরে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিকের নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন মোহাম্মদ জব্বার। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের দুই কার্যকরী সভাপতি, ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস সভাপতি শ্যামল মন্ডল ও দলের প্রার্থী নবনীতা তির্কি। দলীয় পতাকা তুলে দিয়ে…
Read More
শিলিগুড়িতে শুরু শঙ্কর ঘোষের ‘দিনযাপন কর্মসূচি’

শিলিগুড়িতে শুরু শঙ্কর ঘোষের ‘দিনযাপন কর্মসূচি’

আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে জনসংযোগ আরও জোরদার করতে নতুন কর্মসূচি শুরু করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ‘দিনযাপন কর্মসূচি’ নামে এই উদ্যোগের সূচনা হল আজ সকালে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড থেকে। কর্মসূচির শুরুতেই এলাকার মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এই নতুন উদ্যোগ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ জানান, “দিনযাপন কর্মসূচির মূল উদ্দেশ্য হল প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সময় কাটানো, তাদের সমস্যা শোনা এবং সেই সমস্যার বাস্তব চিত্র বুঝে নেওয়া। মানুষের কাছে পৌঁছতে এবং তাদের কথা মন দিয়ে শুনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” আজকের কর্মসূচিতে তিনি ৪৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষেরা তাদের…
Read More
ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে ছাই দিনমজুরের বাড়ি

ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে ছাই দিনমজুরের বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পড়ল দুই দিনমজুরের বাড়ি সহ আসবাবপত্র। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর রাতে চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের নিমনগর এলাকায়।ক্ষতিগ্রস্ত অমল কর্মকার এবং শ্যামল লোহার উভয়েই কাঠ মিস্ত্রি বলে জানা গেছে। সোমবার রাতে খাবার করে পরিবারের সকলে ঘুমিয়ে পরে।মঙ্গলবার ভোররাতে হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সমস্ত ঘটনা পরিবারের লোকজন দের নজরে আসতেই চিৎকার করে।চিৎকারে ছুটে এসে প্রতিবেশীরা আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পরে। প্রায় ঘন্টাখানের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ততক্ষনে আগুনের তীব্র হ্রাসে ঘরের ভিতরে থাকা কাঠের তৈরি জিনিস পত্র,যন্ত্রাংশ, আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। সর্বস্ব হারিয়ে মাথায় হাত…
Read More
আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা

আজ জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা

আজ মঙ্গলবার জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা।শেষ প্রস্তুতি চলছে। জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে জলপাইগুড়ি সদর ব্লকের খরিজা ১ জিপির সিপাহীপাড়ার SJDA ময়দানে আজ দুপুর নাগাদ তৃনমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা মঞ্চের প্রস্তুতি তুঙ্গে। পাশেই তৈরী করা হয়েছে হেলিপ্যাড।
Read More
আইপিএলে টাকা খুইয়ে আ*ত্মঘাতী যুবক

আইপিএলে টাকা খুইয়ে আ*ত্মঘাতী যুবক

আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা ও চড়া সুদের ঋণের চাপ এই দুইয়ের মারাত্মক প্রভাবেই প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামে। এদিন সকাল প্রায় নটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম অপু পোদ্দার (২৬)। পেশায় তিনি একটি গোডাউনের কর্মী ছিলেন। পরিবারে স্ত্রী, তিন বছরের এক সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার ছিল তার। পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ধার নেন অপু ও সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন। এরপর থেকেই ঋণ শোধের চাপ ও মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা…
Read More
ভোটের আবহে ফের মালদার হবিবপুরে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার

ভোটের আবহে ফের মালদার হবিবপুরে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার

ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকার সপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার  ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল  নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি…
Read More
বাঁধা বিপত্তি কাটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী স্বপ্না বর্মন

বাঁধা বিপত্তি কাটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী স্বপ্না বর্মন

অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত নিজের মনোনয়নপত্র জমা দিতে সমর্থ হলেন স্বপ্না বর্মন। সোমবার জলপাইগুড়ির‌ জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র পেশ‌ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা‌ তিনটি বিধানসভার‌ কো-অর্ডিনেটর‌ কৃষ্ণ‌ দাস।‌ প্রার্থী স্বপ্না বর্মন ভ্রামরীদেবী‌ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র‌ জমা দেওয়ার জন্য সরাসরি চলে আসেন‌ জেলাশাসকের‌ দপ্তরে। সমস্ত বাঁধা বিপত্তি কেটে যাওয়ায় জয়ের ব্যাপারে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল তৃণমূল প্রার্থী স্বপ্না। তিনি বলেন, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারছি।
Read More
বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

মালদায় বিডিও অফিসে বিচারপতিদের ঘেরাও ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এসোসিয়েশন-এর শিলিগুড়ি আদালত শাখা। সোমবার আদালত চত্বরে একটি ধিক্কার মিছিল বের করে সংগঠনের সদস্যরা। এদিন শিলিগুড়ি আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে ল ক্লার্করা প্রথমে প্রতিবাদ সভা করে। এরপর একটি মিছিল আদালত চত্বরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। মিছিল চলাকালীন বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। সংগঠনের সদস্যদের অভিযোগ, মালদার ঘটনায় বিচারপতিদের যেভাবে ঘেরাও ও হেনস্থা করা হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। বিক্ষোভকারীরা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে,…
Read More
গৌতম দেবের ছবির উপর মোদির ছবি! শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে ফ্লেক্স ঘিরে বি*ক্ষোভ

গৌতম দেবের ছবির উপর মোদির ছবি! শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে ফ্লেক্স ঘিরে বি*ক্ষোভ

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের ফ্লেক্সকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেবের ছবির উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বসানো হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকাবাসীর নজরে আসে এই বিতর্কিত ফ্লেক্স। এরপরই তৃণমূল কর্মী - সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান গৌতম দেব। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।
Read More
শিলিগুড়িতে বড়সড় প্রতারণার শিকার হলেন আসামের বাস যাত্রীরা

শিলিগুড়িতে বড়সড় প্রতারণার শিকার হলেন আসামের বাস যাত্রীরা

ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ত তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-এ, যেখানে মাঝপথেই যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখে বেঙ্গালুরু থেকে ভোট দিতে তেজপুর-এর উদ্দেশ্যে রওনা দেন মোট ২৪ জন যাত্রী। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে বাসচালক তাদের শিলিগুড়িতে নামিয়ে দেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি চালক, এমনটাই অভিযোগ যাত্রীদের। যাত্রীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ৬১০০ টাকা করে ভাড়া নেওয়া হলেও, নামিয়ে দেওয়ার পর মাত্র ৭০০ টাকা করে ফেরত দেওয়া হয়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম হয়রানির শিকার হন তাঁরা। হঠাৎ করে অচেনা শহরে আটকে পড়ে কোথায় যাবেন বা কীভাবে…
Read More
জমকালো শোভাযাত্রায় মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণ দাস

জমকালো শোভাযাত্রায় মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণ দাস

দলের শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা। প্রায় তিন হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে জমকালো মিছিল করে জলপাইগুড়ি ১৭ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। বৃহস্পতিবার দলীয় পতাকা, ব্যানার ও ঢাক-ঢোলের তালে তালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা একত্রিত হতে শুরু করেন। এরপর বিশাল শোভাযাত্রা আকারে তারা জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। গোটা এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। মনোনয়ন জমা দেওয়ার পর কৃষ্ণ দাস জানান, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আসল শক্তি। উন্নয়নের ধারা বজায় রাখতে এবারও মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী।” অন্যদিকে, এই বিশাল জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তার দিক থেকেও ছিল কড়া নজরদারি। পুলিশ প্রশাসনের…
Read More
মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তোলপাড় প্রশাসন

মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তোলপাড় প্রশাসন

মালদার মালতীপুরে কড়া নিরাপত্তার বলয় ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে হঠাৎই উড়ে এল একটি রহস্যময় ড্রোন। শনিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, মানিকচকের জনসভা সেরে মালতীপুরে দ্বিতীয় সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় হেলিপ্যাডের একেবারে কাছে, তাঁর হেলিকপ্টারের উপর দিয়ে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়। কপ্টারে ওঠার মুখে ড্রোনটি দেখে থমকে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশকে নির্দেশ দেন “এটা নজরে রাখা দরকার, যারা করেছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে।” এই কড়া বার্তার পরেই তড়িঘড়ি তদন্তে নামে জেলা পুলিশ। ড্রোনটি সাধারণ মানুষের…
Read More