নরেন্দ্রপুরে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিয়ে অ্যাপোলো হাসপাতাল

কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল এবার নরেন্দ্রপুরে চালু করল অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা এই ২৫০ শয্যা-সজ্জিত হাসপাতালটি দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
হাসপাতালে রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫ শয্যার আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি সুইট। পাশাপাশি অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, পালমোনোলজি, ইউরোলজি ও জেনারেল সার্জারি-সহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন।
এছাড়াও কেমো ওয়ার্ড, ডে-কেয়ার ইউনিট, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ২৪x৭ এমার্জেন্সি পরিষেবার সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ভুল ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
রোগীদের সার্বিক সুস্থতার কথা মাথায় রেখে স্বাস্থ্যকর ও সংক্রমণমুক্ত খাদ্য ব্যবস্থার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপদ ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানই নরেন্দ্রপুরের অ্যাপোলো হাসপাতালের মূল অঙ্গীকার।