বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে সুইফ্ট ডিজার থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক। জানা গেছে তাদের নাম বাপন হাঁসদা এবং সৌরভ ঘড়ুই। তাদের বাড়ি বাঁকুড়ার বেরিয়াতোরে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, অভিযুক্ত ২জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বিভিন্ন বালিঘাট থেকে এই টাকা তারা সংগ্রহ করেছে। এদিন সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তথ্য সামনে আনলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। তিনি জানিয়েছেন, হৃদয় পাল নামে এক ব্যক্তির নির্দেশ এই তারা এই কাজ করেছে।
এই হৃদয় পাল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর পি এ। ইতিমধ্যে ধৃত দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কার কার যুক্ত রয়েছে তা জানা হবে। সৌমিত্র খাঁনের যোগ কতটা রয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরীতে বর্ধমান থানার পুলিশের অভিযানে একটি সুইফ্ট ডিজায়ার গাড়ির ভিতর থেকে প্রায় সাড়ে ছয় লক্ষাধিক নগদ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রেপ্তার দুই যুবক।
বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালায় বর্ধমান থানার পুলিশ।তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা দুই যুবক ওই টাকার কোনো বৈধ নথি বা কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদা। দু’জনেরই বাড়ি বাঁকুড়া জেলায়। সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বেলিয়াতোড় থানার বদরকোদা এলাকায় এবং বাপন হাঁসদার বাড়ি বাঁকুড়া জেলার চন্দ্রা এলাকায় বলে জানা গেছে।
