ডাবগ্রাম-ফুলবাড়িতে একযোগে শাসক দলে যোগ ৬১ পরিবারের

ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়া ঝাড় এলাকায় প্রায় ৬১টি পরিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগদান। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কো-অর্ডিনেটর কৃষ্ণ দাস।

যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে। তিনি দাবি করেন, “আমরা ভালোবাসা দিয়ে মানুষকে দলে স্বাগত জানাই, কাউকে ধমক-চমক দিয়ে নয়।”

পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে এই এলাকায় দল অনেক ভোটে পিছিয়ে ছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

এদিনের যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।