মহাত্মা গান্ধীর ৭৯ তম প্রয়াণ দিবস পালন করলো ইংরেজবাজার পুরসভা। শুক্রবার মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন পুরকর্মী ও এলাকার বিশিষ্টজনেরা। কৃষ্ণেন্দু বাবু বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৯ তম প্রয়াণ দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। আজকের দিনে নাথুরাম গডসে গুলি করে খুন করেছিলেন মহাত্মা গান্ধী কে।
প্রতিবছর গান্ধীজীর জন্ম জয়ন্তী ও প্রয়াণ দিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে। তিনি বলেন যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন স্মরণে থাকবে গান্ধীজী।
