ফরাক্কায় এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

আসন্ন নির্বাচনের এখনও ঘোষণা হয়নি তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফরাক্কায় শিবনগর এলাকায়। একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানা-র পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাছিল।

সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগানে থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।

কি কারনে রাতে বোমাগুলি নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।