নতুন উদ্যোগ নেওয়া হলো

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতেও দুবাইয়ের এর অনুকরণে তৈরি ওয়াইল্ড লাইফ সেফ হাইওয়ে। ভোপাল থেকে জবলপুর যাওয়ার পথে জাতীয় সড়ক ৪৫-এর উপর লাল চৌকো চৌকো মার্কিং দেখে অনেকের মনে হতে পারে যেন দুবাইয়ের কোনও আধুনিক শহুরে রাস্তা।

বনজঙ্গলে ঘেরা এই হাইওয়ের সুদৃশ্য আর বিদেশি প্রযুক্তির মিলনে তৈরি হয়েছে অভিনব এক উদ্যোগ, যার লক্ষ্য একদিকে গতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বন্যপ্রাণ রক্ষা। সংযুক্ত আরব আমিরশাহীর বিখ্যাত শেখ জাইদ রোডের অনুপ্রেরণায় এই প্রযুক্তির আগমন ভারতে।

সেই অনুকরণে এই সড়কের বিভিন্ন অংশে পিচের উপর ৫ মিলিমিটার পুরু থার্মোপ্লাস্টিকের লাল ব্লক বসানো রয়েছে। দ্রুতগতির গাড়ি এই রেড মার্কিং জ়োনে ঢুকলেই স্বাভাবিকভাবেই গতি কিছুটা কমে যায়। সেখানে ব্রেক কষার প্রয়োজন হয় না, কারণ বিশেষ উপাদানের ব্লকগুলো চাকার গ্রিপ বাড়িয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে সাহায্য করে যা দুর্ঘটনার ঝুঁকি কমায়।