আসতে চলেছে নতুন চমক

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের প্রথম বুলেট ট্রেন ‘B28’ কবে প্রস্তুত হবে এই প্রশ্নই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। যদিও, এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, রেল মন্ত্রক ২০২৭ সালের মার্চের মধ্যে দেশের প্রথম বুলেট ট্রেন, ‘B28’ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এই হাই-স্পিড ট্রেন বেঙ্গালুরুর BEML-এ রেল কোচ কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে। ২০২৪ সালের অক্টোবরে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এই ডিফেন্স PSU-কে ২ টি হাই-স্পিড ট্রেনসেটের ডিজাইন, নির্মাণ এবং চালুর জন্য একটি চুক্তি প্রদান করে। রেল মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, “BEML-এ বর্তমানে ‘B28’-এর উৎপাদন চলছে। দেশে ২৮০ কিমি/ঘণ্টার গতিতে চলতে সক্ষম ডিজাইনে ২ টি দেশীয় রোলিং স্টক তৈরি করা হচ্ছে। প্রথম ট্রেনটি ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।” রেলের তথ্য অনুযায়ী, B28-এর ডিজাইন স্পিড ঘন্টায় ২৮০ কিলোমিটার। কিন্তু এর অপারেশনাল স্পিড হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার।