শিলিগুড়িতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। উদ্ধার কার্তুজ।শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ গতকাল রাতে চম্পাসারি মোর সংলগ্ন স্টেট গেস্ট হাউজের কাছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মোঃ ফিরোজ ওরফে রাজ।
অভিযুক্তের বাড়ি কালিংপং এ। চেকপোস্ট এলাকা থেকে ওই যুবক জংশনের দিকে যাচ্ছিল বলেই জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়ি জংশন এলাকায় কাউকে ডেলিভারি করতে যাচ্ছিল। কিন্তু মোহাম্মদ ফিরোজ ওই আগ্নেয়াস্ত্র পেল কোথায় তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নেয়াস্ত্র সে কাকে ডেলিভারি করতে যাচ্ছিল তারো খোঁজ শুরু করেছে পুলিশ।
