সাইবার অপরাধে ব্যারাকপুর থেকে এক যুবককে গ্রেফতার করলো সাগরদিঘী থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম দুরন্ত দাস শর্মা। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী এলাকার এক ব্যক্তি সাগরদিঘী থানায় অভিযোগ দায়ের করে। সে জানাই তার মোবাইলে অজানা নাম্বার থেকে একটা ফোন আসে এবং তাকে জানাই যে তাকে লোন দেওয়া হবে। লোন দেওয়ার নাম করে উক্ত ব্যক্তির মোবাইল ফোনে বিভিন্ন ওটিপি আসে এবং সেই ওটিপির মাধ্যমে উক্ত ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা প্রতারণা করে।
তারপর ওই ব্যক্তি সাগরদিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত মোবাইল নাম্বার ধরে। সাগরদিঘী থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল নাম্বারের সূত্র ধরে ব্যারাকপুরে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ। সেখান থেকে গত রাত্রে দুরন্ত দাস শর্মা নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় দুরন্ত দাস শর্মা নামে ওই যুবক কলকাতার সল্টলেক এলাকায় একটা কোম্পানীর অধীনে কাজ করে।
সাগরদিঘী থানার পুলিশ আজ অর্থাৎ মঙ্গলবার তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহাকুমা আদালতে পাঠায়। ইতিমধ্যে সাগরদিঘী থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে দুরন্ত দাস শর্মা আর কোথা থেকে এবং কত টাকা প্রতারণা করেছে এবং এর সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করে দিয়েছে সাগরদিঘী থানার পুলিশ।
