অ্যাবট এবং নভো নরডিস্ক ইন্ডিয়া-র অংশীদারিত্বে লঞ্চ হলো এক্সটেনসিওর®

গ্লোবাল হেলথকেয়ার লিডার অ্যাবট আজ টাইপ ২ ডায়াবেটিস রোগীদের জন্য এক্সটেনসিওর® বাজারজাত করতে নভো নরডিস্ক ইন্ডিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতার কথা ঘোষণা করেছে। এই অংশীদারিত্ব নভো নরডিস্কের GLP-1 প্রযুক্তি এবং অ্যাবটের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ভারতের বিস্তৃত অঞ্চলে উচ্চমানের ডায়াবেটিস কেয়ারের চিকিৎসা পৌঁছে দেবে। এক্সটেনসিওর® হলো ওজেম্পিক-এর একটি সেকেন্ড ব্র্যান্ড, যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত GLP-1 RA মলিকিউল।

টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের খাদ্যতালিকায় পরিবর্তন এবং ব্যায়ামের পাশাপাশি সহায়ক হিসেবে এক্সটেনসিওর® অনুমোদন করা হয়। এর মলিকিউল ‘সেমাগ্লুটাইড’ রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্র ও কিডনির সুরক্ষা নিশ্চিত করতে প্রমাণিত। ৪৪টিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বিশ্বজুড়ে প্রায় এক দশক ধরে এটি ব্যবহৃত হচ্ছে।

ভারতে এই লঞ্চ প্রসঙ্গে অ্যাবট ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কার্তিক রাজেন্দ্রন বলেন, “এক্সটেনসিওর® লঞ্চ করার মাধ্যমে অ্যাবট তার সামগ্রিক ডায়াবেটিস ম্যানেজমেন্ট পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে।”

নভো নরডিস্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রীয় বলেন, “সেমাগ্লুটাইড সাম্প্রতিক সময়ে ডায়াবেটিস কেয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি মেটাবলিক, রেনাল এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটায়। অ্যাবটের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব ভারতের আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই উদ্ভাবনী চিকিৎসা পৌঁছে দিতে সাহায্য করবে।” ভারতে ডায়াবেটিস সংক্রান্ত জাতীয় ব্যয় ইতিমধ্যে ৯.৮ বিলিয়ন মার্কিন ডলার (৮৮,০০০ কোটি টাকার বেশি) ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এক্সটেনসিওর®-এর প্রবর্তন ডায়াবেটিস ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।