শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঢাকনা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো মহকুমা পরিষদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় সাথে আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় পরিবারগুল সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে।
ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডলের উপস্থিতিতে ও এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
শিলিগুড়ি মহুকুমা পরিষদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে।
