গোর্খাল্যান্ডের পর কামতাপুর রাজ্যের দাবি, ১৫ ফেব্রুয়ারি রেল রোকো

গোর্খাল্যান্ডের পর এবার কামতাপুর পৃথক রাজ্যের দাবি উঠল। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই দাবির কথা জানান কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুধু তাই নয়, ওই দাবি আদায়ে আগামী ১৫ ফেব্রুয়ারি রেল রোকো কর্মসূচি পালন করা হবে।

আর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবি ওঠায় রাজনৈতিকমহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্র সরকার পৃথক রাজ্যের দাবিতে উদাসীন ভূমিকা নেওয়ায় ১৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জূড়ে রেল রোকো কর্মসূচি পালন করা হবে।

তবে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দাবি পূরণ না করলে উত্তরবঙ্গের প্রায় ৮০ টি আসনে বিজেপিকে হারানোর হুশিয়ারিও দিয়েছেন তারা।