Ai+ স্মার্টফোন আজ ক্রিকেটার ঈশান কিশানের সঙ্গে এক বিশেষ ব্র্যান্ড মেলবন্ধনের কথা ঘোষণা করেছে। এই মেলবন্ধন এমন একটি ব্র্যান্ডের সঙ্গে এমন এক খেলোয়াড়ের হতে চলেছে-যারা কেউই বাঁধাগতের সীমাবদ্ধতার মধ্যে নিজেদের আটকে রাখে না। এই অংশীদারিত্বAi+ব্র্যান্ড এবং ক্রিকেটার ঈশানের এক অভিন্ন মতাদর্শের প্রতিফলন, তা হল, উচ্চাশেকে কখনও সুযোগের সীমাবদ্ধতায় আটকে রাখা উচিত নয়। Ai+ স্মার্টফোন চড়া দামের দেওয়াল ভেঙে, ন্যায্যমূল্যে আধুনিক প্রযুক্তি, দুর্দান্ত পারফরম্যান্স এবং চিন্তাশীল ডিজাইন সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
এই মেলবন্ধন সম্পর্কে Ai+ স্মার্টফোনের সিইও এবং NxtQuantum Shift Technologies-এর প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন: “ঈশান কিষাণ এমন এক মানসিকতার প্রতীক-যা Ai+ স্মার্টফোনের মূল দর্শনের সঙ্গে গভীরভাবে মিলে যায়। তিনি নিজেকে তুলে ধরার ক্ষেত্রে কখনও কারও অনুমতির অপেক্ষা করেননি। ঈশান নিজের খেলায় মন দিয়েছেন এবং নিজের শর্তেই নিজের জায়গা তৈরি করেছেন। আমরাও এমন ব্যক্তিদের কাছে পৌঁছাতে চাই—যাঁরা এক নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যান এবং তাঁদের হাতে থাকা প্রযুক্তির কাছ থেকেও সেই গতির প্রত্যাশা করেন। ঈশানকে সঙ্গে নেওয়া আমাদের ব্র্যান্ডের পরবর্তী ধাপে প্রবেশের এক মাইলফলক, বিশেষ করে যখন আমরা খুব শীঘ্রই আমাদের Nova Series বাজারে আনতে চলেছি।”
এই সহযোগিতার ফলে আগামী কয়েক মাসে Ai+ স্মার্টফোনের বিভিন্ন প্রচারাভিযান ও ব্র্যান্ড উদ্যোগে ঈশান কিশানকে সক্রিয়ভাবে দেখা যাবে, কারণ বাজারে আসতে চলেছে Ai+ -এর Nova Series স্মার্টফোন। ভক্তরা উপভোগ করতে পারবেন এক্সক্লুসিভ ‘বিহাইন্ড-দ্য-সিন’ ক্রিকেট কনটেন্ট এবং Ai+ ডিভাইস ব্যবহার করে ধারণ করা বিশেষ মুহূর্ত-যা এই অভিজ্ঞতাকে আরও জীবন্ত করে তুলবে।
এই জোট এমন একটি ব্র্যান্ড এবং এক ক্রিকেটারকে একত্রে এনেছে-যারা একই বিশ্বাসে বিশ্বাসী— উচ্চাশা কখনও আপোসের পথে হাঁটে না।
