ভারতের অগ্রগণ্য, ফ্রি, প্রিমিয়াম, বিজ্ঞাপন-সমর্থিক ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবা অ্যামাজন এমএক্স প্লেয়ার আজ উন্মোচন করল আগামী ওরিজিন্যাল সিরিজ অমর বিশ্বাস-এর ট্রেলার, যা একটি টানটান কোর্টরুম ড্রামা, যাতে মিশে আছে ক্ষমতা, অপরাধ এবং ন্যায়। মূল চরিত্রে অভিনয় করেছেন রাজীব খান্ডেলওয়াল, এ ছাড়া আছেন রবি ভেল, আমির আলি ও বর্খা বিস্ত, এই সিরিজ উচ্চ-প্রত্যাশার কোর্টরুম লড়াইয়ের মঞ্চ তৈরি করেছে যেখানে সত্য প্রায় ধরাছোঁয়ার বাইরে এবং ন্যায় আসে বহু লড়াইয়ের পর। ট্রেলার শুরু হয় প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক জেসু মোমিনের নিষ্ঠুর হত্যা দিয়ে, যে ঘটনাকে মিডিয়া দ্রুত ‘ওপেন-অ্যান্ড-শাট’ লেবেল লাগিয়ে দেয়। সন্দেহের তির চলে যায় বাহার চক্রবর্তীর দিকে, এক তরুণী যিনি ইতিমধ্যে জনগণের ধারণায় দোষী। অমর বিশ্বাস এরপর প্রবেশ করেন প্রথার বাইরে এবং তীক্ষ্ণ এক আইনজীবী, যিনি জানেন একমাত্র সত্যই পারে গোটা কাহিনিকে উন্মোচন করতে। এরপর বাহারের পক্ষে সওয়াল শুরু করেন অমর, আবিষ্কার করেন শোষণ, চক্রান্ত এবং দীর্ঘকাল ধরে ঢাকা সত্য, উন্মোচন করেন একটি ষড়যন্ত্র যা প্রথমে যা মনে হয়েছিল তার চেয়েও গভীরতর।
সুহাস শিরভালকরের প্রখ্যাত উপন্যাসের ওপর ভিত্তি করে অমর বিশ্বাস তৈরি ও প্রযোজনা করেছেন GSEAMS-এর ব্যানারের অধীনে অর্জুন সিং বরান এবং কার্তিক ডি নিশান্দার। উচ্চ প্রশংসিত এই শোয়ের রূপকার সামান্তার। অমর বিশ্বাসে কোর্টরুম ড্রামার সঙ্গে তদন্তমূলক অপরাধের চমৎকার মিশ্রণ ঘটেছে। মামলা যত এগোয়, অমর নিজেকে দেখে শক্তিশালী আইনি মনের বিরুদ্ধে, এর মধ্যে রয়েছে তার নিজের প্রাক্তন মেন্টর, সময়ের বিরুদ্ধে লড়াইয়ে অমর বিশ্বাস প্রতিষ্ঠা করে উদ্দেশ, নীচতা এবং সুযোগের ভয়ংকর ত্রয়ী। প্রতিটি সওয়াল, প্রতি-সওয়াল এবং উন্মোচেন এই সিরিজ তুলে ধরেছে অমীমাংসিত প্রশ্ন: সত্য কি শেষপর্যন্ত ন্যায় পাবে? এই সিরিজ সম্পর্কে বলতে গিয়ে আমাজন এমএক্স প্লেয়ারের হেড অব কনটেন্ট আমোঘ দুসাড বলেছেন, ‘অমর বিশ্বাস প্রেরণা পেয়েছে সুহাস শিরভালকরের কাজ থেকে, মারাঠি সাহিত্যে বিশাল চরিত্র যাঁর লেখা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে ভারতীয় কাহিনিকথনে। আমাজন এমএক্স প্লেয়ারে আমরা ধারাবাহিকভাবে এরকম আইকনিক সাহিত্য-কণ্ঠ থেকে কাহিনি নিয়েছি যা গভীরভাবে ভারতীয় সংস্কৃতি ও আবেগের ভেতরে প্রোথিত। আজকের দর্শকের জন্য এরকম কিংবদন্তিসম কাহিনিকে রূপদানের মধ্য দিয়ে আমাদের লক্ষ্য স্পিরিট ও কাহিনিকথনে সত্যিকারের ভারতীয় থাকা। এই সিরিজে আমাদের লক্ষ্য টানটান কোর্টরুম ড্রামা এবং শক্তিশালী আবেগ তুলে ধরা, যা আমাদের বৃহত্তর কনটেন্ট ভিশন প্রতিফলিত করে, এমন এক ন্যারেটিভ তৈরি করা যা পরিবারের কাছের এবং আরও অর্থপূর্ণভাবে গোটা দেশের দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করে।
প্রধান চরিত্রে অভিনয় প্রসঙ্গে রাজীব খান্ডেলওয়াল বলেছেন, ‘অমর বিশ্বাস প্রথাবাহী কোর্টরুম হিরো থেকে অনেক দূরের। সে খুঁতখুঁতে, সহজাত এবং চালিত হয় তাদের জন্য ন্যায়ের বোধে যাদের কোনো কণ্ঠস্বর নেই। এই চরিত্রে আমাকে যা চালিয়ে নিয়ে গেছে তা হল ধারাবাহিক নৈতিক টেনশন যা নিয়ে সে বেঁচে থাকে, যেখানে প্রতিটি সত্যের পর খুলে যায় অনেক মূল্য দেওয়ার পর। এই ট্রেলার শুধু এই চরিত্রের যাত্রার পৃষ্ঠভূমির কয়েকটি আঁচড় দেখিয়েছে।’
