সেনহাইজার অ্যামাজনে রিপাবলিক ডে সেল ২০২৬ উপলক্ষ্যে তাদের প্রিমিয়াম প্রোডাক্ট রেঞ্জের ওপর আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এই সেলটি প্রাইম এবং নন-প্রাইম উভয় গ্রাহকদের জন্যই ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। প্রাইম মেম্বাররা ১৫ জানুয়ারি মধ্যরাত থেকে এই সেলে আগাম প্রবেশের সুযোগ পাবেন। গ্রাহকরা সেনহাইজার-এর শীর্ষস্থানীয় পণ্যগুলিতে ২৪ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এবং নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধাও পাবেন। যেসব পণ্যে ছাড় থাকছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য পণ্যের তথ্য দেওয়া হল।
সেনহাইজার প্রোফাইল ওয়্যারলেস ২-চ্যানেল সেটটি একটি কমপ্যাক্ট, অল-ইন-ওয়ান, টু-চ্যানেল ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম যা মূলত চলমান ক্রিয়েটর এবং ভিডিওগ্রাফারদের জন্য ডিজাইন করা হয়েছে। সেল চলাকালীন এটি ২১,৯৯০ টাকায় পাওয়া যাবে। এইচডি ৬৩০ ওয়্যারলেস হেডফোন স্পিকারের মতো শোনার অভিজ্ঞতা দেয়। নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত অফার সহ এটিও ৪৪,৯৯০ টাকায় পাওয়া যাবে। এছাড়া, চ্যালেঞ্জিং স্টুডিও এবং লাইভ পরিবেশের জন্য ডিজাইন করা সেনহাইজার এমডি ৪২১ কমপ্যাক্ট সেল চলাকালীন পাওয়া যাবে ২০,৯৯০ টাকায়।
এবার শুধুমাত্র ২৩,৯৯০ টাকায় পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ মোমেন্টাম ৪ ওয়্যারলেস হেডফোনের সঙ্গে সেনহাইজার-এর সিগনেচার সাউন্ডের অভিজ্ঞতা। গ্রাহকরা এই কেনাকাটার সঙ্গে বিনামূল্যে একটি বিটিডি ৬০০ ব্লুটুথ ডঙ্গলও পাবেন। জার্মানিতে তৈরি একটি কমপ্যাক্ট লার্জ-ডায়াফ্রাম কনডেনসার মাইক্রোফোন নিউম্যান টিএলএম ১০২ পেয়ে যাবেন ৫৬,৯৯০ টাকায়। ফিউচার-রেডি প্রযুক্তিতে তৈরি মোমেন্টাম ট্রু ওয়্যারলেস ৪ সারাদিনের আরামের জন্য ডিজাইন করা হয়েছে। এই ইয়ারবাডসগুলো মোট ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দেবে। অ্যামাজনে রিপাবলিক ডে উপলক্ষ্যে এটি পাওয়া যাবে মাত্র ১৮,৯৯০ টাকায়।
