মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহের সামনে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এই প্রার্থনা সভায় হিন্দু, ইসলাম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থেকে শান্তি, সম্প্রীতি ও অহিংসার বার্তা দেন। মহাত্মা গান্ধীর আদর্শ ও আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার মহকুমা শাসক আঙ্কিতা আগারওয়াল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ মহকুমা শাসক দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণেও সভাটি বিশেষ তাৎপর্য পায়।
উল্লেখ্য, আজকের এই দিনটি উপলক্ষে ইসলামপুরের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
