নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর মর্যাদা সুরক্ষার্থে জাগো নারী জাগো বহ্নিশিখা সংস্থার উদ্যোগে শহর জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক মহিলা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন। ৯ ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়, আজ মালদায় পৌছে মালদা টাউন স্টেশন থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড় সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষার্থে বক্তারা তাদের বক্তব্য রাখেন। তারপর এখান থেকে সেই অঙ্গীকার যাত্রা কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ১৬ তারিখের সেখানে পৌঁছে একটি প্রতিভা সভায় নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে অঙ্গীকার যাত্রা বলে কর্তৃপক্ষরা জানান।
