Arpita Debnath

5489 Posts
বড় ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

বড় ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পঞ্চায়েত ভোট পূর্বে পায়ের তলার মাটি শক্ত করতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে মেতে উঠছে শাসকদল। গোটা রাজ্যে জনসংযোগ গড়ে তুলতে দুমাসের জন্য বঙ্গ সফরে বেড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এই কর্মসূচির সূচনাই করেছিলেন উত্তরবঙ্গের কোচবিহার থেকে। তবে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জেলা ছাড়তে না ছাড়তেই বড় ভাঙন তৃণমূলে। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের হাত ধরে দিনহাটার ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে নাম লেখালেন গেরুয়া শিবিরে। পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল…
Read More
একাধিক মামলায় গতি আনতে রাজ্যে আসছে একশোর বেশি সিবিআই

একাধিক মামলায় গতি আনতে রাজ্যে আসছে একশোর বেশি সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ সিবিআই-এর। গত ২ বছরে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ভোট পরবর্তী হিংসা মামলা থেকে শুরু করে বগটুই গণহত্যা, সব ক্ষেত্রেই তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা। এছাড়াও রয়েছে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা। স্বাভাবিকভাবেই এতগুলি মামলার তদন্ত একসঙ্গে করতে হিমশিম খেতে হচ্ছে আধিকারিকদের। আদালতেও তদন্তের অগ্রগতি নিয়ে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে। এবার এরাজ্যে তদন্তগুলির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল সিবিআই। রাজ্যের বকেয়া মামলার তদন্তে গতি আনার উদ্দেশেই ভিন রাজ্য থেকে বাংলায় ডেপুটেশনে…
Read More
মামলার দায়িত্ব বদল হল হাইকোর্টের নির্দেশে

মামলার দায়িত্ব বদল হল হাইকোর্টের নির্দেশে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে একজোটে মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল সিবিআই। এবার সেই মামলায় সিবিআইয়ের সিটের মাথা থেকে ধরমবীর সিংহকে অপসারিত করল কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, ধরমবীর সিংহর বদলে এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে বাঙালি সিবিআই আধিকারিক কল্যাণ ভট্টাচার্যকে। প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি যখন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলছিল তখনই সিটের সব দায়িত্ব থেকে সরতে চেয়ে আবেদন জানান ধরমবীর সিংহকে। শুধু তাই নয়, সূত্রের খবর সিবিআইয়ের…
Read More
দল থেকে বিতাড়িত হলেও অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

দল থেকে বিতাড়িত হলেও অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন। মূলত অভিষেকের প্রশংসা শোনা গেল তার মুখে। সঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সকল মানুষদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে নবজোয়ার কর্মসূচী শুরু করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই এদিন পার্থ বলেন, ‘‘১০০ শতাংশ সফল এই কর্মসূচি।’’ শুধু তা-ই নয়, পার্থর সংযোজন, ‘‘নবজোয়ারে জনজোয়ার এসেছে।’’ গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর রাতারাতি তৃণমূলের সমস্ত পদ থেকে বিতাড়িত হয়েছেন…
Read More
জামিন নিয়ে সরব হলেন পার্থর আইনজীবী

জামিন নিয়ে সরব হলেন পার্থর আইনজীবী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় সংস্থাই। নিয়োগ দুর্নীতির মামলায় আবারও সরব হলেন পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী। বিচারকের সামনে এদিন পার্থর আইনজীবী বললেন, ‘প্রতিদিন একই জিনিস হচ্ছে । আমরা কী বলব, সিবিআই কী বলবে, সবই আপনি জানেন।’ তিনি বলেন, যাঁদের তদন্তের অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তাঁরা এসএসসিতে এখনও কাজ করছেন। বেতনও পাচ্ছেন। তাঁরা বাইরে থাকলে তদন্ত যদি ঠিক মতোই হয়, তাহলে পার্থ জামিন পেলে কী এমন হয়ে যাবে? এর পরই…
Read More
অস্বস্তি বাড়িয়ে বেড়ে চলেছে তাপমাত্রা

অস্বস্তি বাড়িয়ে বেড়ে চলেছে তাপমাত্রা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম মোখা। ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপপ্রবাহের পূর্বভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ১৪টি জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁইছুঁই। আর উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রি আশপাশে রয়েছে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১০ মে বুধবার সকালের মধ্যে দার্জিলিং…
Read More
রাজ্যে নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি

রাজ্যে নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি

এই মুহূর্তে খবরের শিরোনামে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’! এই ছবির গল্প নিয়ে চর্চার তোড়জোড় গোটা দেশ জুড়ে। গতকাল বাংলায় এই ছবি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়েই রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। এবার মমতার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, “এই ছবি নিষিদ্ধ করে ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন সরকারের মুখপাত্র। তিনি যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হচ্ছে…
Read More
আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত মামলায় জট কাটলো কিছুটা

আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত মামলায় জট কাটলো কিছুটা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে দীর্ঘ আট বছর থেকে বন্ধ স্কুল সার্ভিস কমিশনের দ্বারা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ। একের পর এক মামলার কারণে জটিলতা বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সাতশোরও বেশি পরীক্ষার্থীর ওএমআর শিটে ঠিক উত্তরে হোয়াইটনার বোলানো রয়েছে। তবে এমসিকিউ তে অন্য কোনও অপশনের উত্তরে টিক বা গোল দাগ দেওয়া নেই। শুধু তাই নয়, ওই সব পরীক্ষার্থীর হোয়াইটনার বোলানো উত্তরের সঙ্গে টেট মার্কস মেলালেও দেখা যাচ্ছে, পরীক্ষার সময়েও তারা সঠিক উত্তরেই দাগ…
Read More
খোদ মহানগরীর বুকে জারি হল ১৪৪ ধারা

খোদ মহানগরীর বুকে জারি হল ১৪৪ ধারা

গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এবার নিজ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মহানগরীর বুকেই জারি হল ১৪৪ ধারা। দুই প্রভাবশালী নেতার নেতৃত্বাধীনে গন্ডগোলের জের অতিরিক্ত হওয়ায় আদালতের তরফে জারি হয় নির্দেশ। কলকাতা শহরের এক নামী পাঁচতারা হোটেলের কর্তৃপক্ষের অনুরোধেই ওই হোটেলে ১৪৪ ধারা জারি করল আদালত। পুলিস সূত্রের খবর, হেনস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্তাদের। তবে আদালতের জারি করা ১৪৪ ধারা কার্যত অমান্য করেই হোটেল চত্বরে বহাল দুই গোষ্ঠীর লড়াই। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের অবশ্য দাবি, অতিথিদের কোনও অসুবিধার মুখে পড়তে হয়নি। হোটেল স্বাভাবিক ভাবেই চলছে। কর্তৃপক্ষ এ কথা বললেও কর্মীদের একাংশই মানছেন, এই হোটেলে দেশ-বিদেশের…
Read More
রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। এবার আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে আসার সম্ভাবনা তৈরি হল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী বুধবার রাজ্যে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারের সফরে মুর্শিদাবাদের রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বঙ্গ–বিজেপির নেতারা। সীমান্ত পরিদর্শন, নতুন চেকপোস্ট এবং পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এদিকে বিএসএফকে নিয়ে একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের। এছাড়া গরু পাচার মামলার চার্জশিটে সরাসরি বিএসএফ–কে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের একাংশের সহযোগিতায় গরুপাচার সম্ভব হয়েছে বলে মনে করছে ইডি। গরুপাচার মামলা নিয়ে এখন জোর তৎপরতা চলছে।…
Read More
অবশেষে বহুদিন পর সাখ্যাত হলো অনুব্রত ও সুকন্যার

অবশেষে বহুদিন পর সাখ্যাত হলো অনুব্রত ও সুকন্যার

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তিহাড় জেলে ঠাঁই হয়েছে কেষ্টর। অন্যদিকে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও রয়েছেন সেই তিহাড়েই। একই জেলে থাকা সত্ত্বেও দূরত্ব অনেক। গ্রেফতারির পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত বাবা-মেয়ের সাক্ষাৎ হয়নি। দুজনাই দেখা করতে চাইলেও মেলেনি সুযোগ। তবে সূত্রের খবর, খুবই স্বল্প সময়ের জন্য দেখা হয় তাদের। এদিন মেয়েকে দেখেই অনুব্রতর প্রশ্ন, “কেন ইডির দফতরে হাজিরা দিতে এলি রুবাই?” বাবাকে সবটা বুঝিয়ে বলেন সুকন্যা। আইনি লড়াইয়ের বিষয়েও কিছুক্ষন কথা হয় তাদের।…
Read More
বেড়ে চলেছে বঙ্গের তাপমাত্রা

বেড়ে চলেছে বঙ্গের তাপমাত্রা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম মোখা। আজ সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আকাশ পরিষ্কার। কোথাও কোনও মেঘের চিহ্নমাত্র নেই। দুটি জেলাকে বাদ দিয়ে আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। এরই পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোনও জায়গাতেই মোখার কোনও রকমের প্রভাবের কোনও সম্ভাবনাও নেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে…
Read More
এনামুলের তিন ভাগ্নের দুবাই পালানোয় উঠছে একাধিক প্রশ্ন

এনামুলের তিন ভাগ্নের দুবাই পালানোয় উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরুপাচারকাণ্ডে চার্জশিট পেশ করেছে ইডি। উঠে এসেছে এনামুলের ৩ ভাগ্নে জাহাঙ্গির, হুমায়ুন ও মেহেদি হাসানের নাম। গরুপাচারকাণ্ডে এনামুলের তিন ভাগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তদন্তে উঠে এসেছে। মুর্শিদাবাদের ওমরপুরে পাচারের আগে গরু মজুত রাখা থেকে শুরু গরুকে রাখাল দিয়ে সীমান্ত পার করার দায়িত্ব ছিল তাদের ওপরেই। এভাবে কয়েক বছরেই বিপুল টাকার মালিক হয়ে ওঠেন তাঁরা। তদন্তে নেমে তিন ভাইকে একাধিকবার তলব করে ইডি। কিন্তু তারা হাজিরা দেয়নি। এর পর তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়।…
Read More
চাঞ্চল্যকর পরিস্থিতি, নিয়োগপত্রে মুখ্যমন্ত্রীর সই জাল

চাঞ্চল্যকর পরিস্থিতি, নিয়োগপত্রে মুখ্যমন্ত্রীর সই জাল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সই জাল করে চাকরিতে নিয়োগপত্রের ঘটনা সামনে আসতেই শোরগোল বঙ্গ জুড়ে। জানা যায়, দুর্গাপুরে মোট ৭ জনের কাছে পুলিশের চাকরির ভুয়ো নিয়োগপত্র পৌঁছেছে। নিয়োগপত্রগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাল সই রয়েছে। পাশাপাশি সই জাল করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। প্রাথমিক তদন্তের পর এই বিষয়ে এসিপি তথাগত পান্ডে বলেন, ‘৭ টি নিয়োগপত্রই ভুয়ো। মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনারের সই সহ রাজ্য সরকারের লোগো সবকিছুই জাল করা হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, প্রতিটি নিয়োগপত্রের ক্ষেত্রেই বিপুল পরিমান টাকার লেনদেন হয়েছে।…
Read More