Arpita Debnath

5487 Posts
ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের প্রাসঙ্গিকতা ধরে রাখা নিয়ে একাধিক জল্পনা

ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের প্রাসঙ্গিকতা ধরে রাখা নিয়ে একাধিক জল্পনা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা নিয়ে জাগছে একাধিক প্রশ্ন। এগোতে পারা যাচ্ছে না, আবার পিছিয়েও আসা যাচ্ছে না! এক কথায় ত্রিপুরায় এমনটাই অবস্থা হয়েছে তৃণমূলের। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সংখ্যাই সেকথা প্রমাণ করে। দীর্ঘদিন ধরে ত্রিপুরা নিয়ে তৃণমূল যতটা গর্জেছে তার ছিটেফোঁটাও যে বর্ষণ হয়নি সেটা স্পষ্ট। প্রথমে তৃণমূল ত্রিপুরায় সংগঠনের গুরুদায়িত্ব দেয় কংগ্রেস ছেড়ে আসা সুবল ভৌমিককে। কিন্তু তার কিছুদিন পরেই সুবলের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপর গত ডিসেম্বরে ত্রিপুরা তৃণমূলের সভাপতি নির্বাচিত হন পীযূষকান্তি বিশ্বাস। ধরে নেওয়া হয় তিনিই ত্রিপুরায় তৃণমূলের প্রধান মুখ…
Read More
বায়োপিকে চিত্রনাট্য শুনতে মুম্বই গেলেন ‘মহারাজ’

বায়োপিকে চিত্রনাট্য শুনতে মুম্বই গেলেন ‘মহারাজ’

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত বছরই মহারাজ নিজে ঘোষণা করেছিলেন যে তাঁকে নিয়ে সিনেমা হবে। প্রাথমিক পর্যায়ে বিষয়টি অনেকের বিশ্বাস না হলেও খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে টুইট করেছিলেন। তারপর থেকেই যেন তাঁর বায়োপিক নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। এবার সেই আলোচনা আরও বাড়বে কারণ বায়োপিকের প্রস্তুতিতে মুম্বই উড়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ‘লভ ফিল্মস্’, যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন, তারাই তৈরি করবে এই ছবি। সেই ছবির চিত্রনাট্য শুনতেই মুম্বই গেলেন ‘মহারাজ’। যদিও এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রে কাকে দেখা যাবে। মাঝে একবার হৃতিক রোশন এবং রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। কিন্তু সেটাই জল্পনাই থেকে…
Read More
বয়কট ইস্যুতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ বৃহত্তর বেঞ্চের

বয়কট ইস্যুতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ বৃহত্তর বেঞ্চের

মামলা চলাকালীন হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতিকে কেন্দ্র করে দায়ের হয়েছিল মামলা। এই মামলার শুনানি হল বৃহত্তর বেঞ্চে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার এবং তাঁর এজলাসের বাইরে বিক্ষোভ, বয়কটের মামলার ইস্যুর শুনানিতে এজলাসের বাইরে কী ঘটনা ঘটেছিল তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এই ফুটেজ দেখেই যারা ১৩ নম্বর এজলাস চলতে বাধা দিয়েছিল তাদের চিহ্নিত করা হবে এবং তাদের নাম বৃহত্তর বেঞ্চে জমা দিতে হবে। এই বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, হাইকোর্ট বার লাইব্রেরী, ইনকর্পোরেট ল সোসাইটি এবং অ্যাডভোকেট জেনারেলকে এজলাসের ভিডিও ফুটেজের কপি জমা দেবে। তারাই…
Read More
জিটিএ নিয়ে স্পষ্ট বার্তা অনিত থাপার

জিটিএ নিয়ে স্পষ্ট বার্তা অনিত থাপার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জিটিএ'র মাধ্যমে আদতে কী, এই বিষয়টি এদিন স্পষ্ট করলেন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনিত থাপা। তিনি জানিয়েছেন, পৃথক গোর্খাল্যান্ড নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তাঁর প্রধান লক্ষ্য। রাজ্য বিধানসভা ভবনে আজ জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি জানান, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো বকেয়া ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এই বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। তবে…
Read More
আবারও মহানগরীর বুকে উদ্ধার এক কোটি টাকা

আবারও মহানগরীর বুকে উদ্ধার এক কোটি টাকা

গত বছরের মাঝা মাঝি সময় থেকে শুরু হয়েছে রাজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হওয়া, সচারচর যা দেখা যায় না। আবারও বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহরে। এবারও তা উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, বালিগঞ্জের একটি অফিস থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে এবং এই টাকার সঙ্গে কয়লা পাচারকাণ্ডের যোগ আছে বলেই খবর। এদিন শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার এই টাকা। ইডি সূত্রে খবর, বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিসে হানা দিয়ে এই অর্থ উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা হওয়ায় তা গোনার জন্য নিয়ে যাওয়া হয়েছে যন্ত্র এবং টাকার পরিমাণ…
Read More
বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা

বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা

আদালতের তরফে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ে, তার বাড়িতে হামলার ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে ওয়াটগঞ্জ থানার পুলিশ, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এদিন আরও জানিয়েছে, ওয়াটগঞ্জ থানার ওসিকে মামলায় যুক্ত করতে হবে। একই সঙ্গে হাইকোর্টের প্রশ্ন, রাকেশ সিংয়ের বাড়িতে হামলার মামলায় কেন যুক্ত নয় ওয়াটগঞ্জ থানা? আদালতে রাকেশ সিংয়ের আইনজীবী জানান, মিথ্যা মামলায় এর আগে জড়ান হয়েছিল তাঁর মক্কেলকে। তারপর সে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নেয়। এরপর ২৯ জানুয়ারি রাকেশ সিংয়ের বাড়ি লোকজন ঘেরাও করে। শাসক দলের লোকের এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই দাবি। আরও জানান হয়েছে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।…
Read More
আবারও স্বস্তি পেলেন অনুব্রত

আবারও স্বস্তি পেলেন অনুব্রত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট থেকে বারংবার স্বস্তি পাচ্ছেন গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার আরও একবার পিছল ইডি’র মামলার শুনানি। তাই এখনই দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…
Read More
নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতির

নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতির

নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে সকল অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি, তাঁদের বিরুদ্ধে সিবিআইকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি পর্বে বিচারপতি বসু সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, যাঁরা ওএমআর শিট বিকৃত করে চাকরি পেয়েছেন তাঁদের দায় কি কিছু কম? এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, যে OMR শিট বিকৃত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৯৮ জনকে বেআইনিভাবে সুপারিশপত্র পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে ১৬৯৪ জনের কাছে সুপারিশপত্র পৌঁছেছে। এর পরই সিবিআই-এর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘‘এদের বিরুদ্ধে কেন এখনো মামলা করা হচ্ছে না? এদের নোটিশ পাঠান। বিচারপতি অভিজিৎ…
Read More
ভয়াবহ আকার ধারণ করছে তুরস্ক

ভয়াবহ আকার ধারণ করছে তুরস্ক

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। তিনদিন অতিক্রম করে গেলেও, এখনও ভেসে আসছে আর্তনাদ৷ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, প্রাথমিক ভাবে যা মনে করা হয়েছিল, তার আট গুণ বাড়তে পারে প্রাণহানি। সে ক্ষেত্রে ১৯৯৯-এর বিপর্যয়কেও হার মানাবে ২০২৩৷ ১৯৯৯ সালে উত্তর আনাতোলিয়া চ্যুতিতে এমনই এক ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তীব্র কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা…
Read More
অশান্ত পরিস্থিতির সৃষ্টি পেরুতে

অশান্ত পরিস্থিতির সৃষ্টি পেরুতে

বিগত বেশ কিছুদিন ধরে টানা চলছে বিক্ষোভ৷ অশান্ত পরিস্থিতি হয়ে রয়েছে পেরুতে৷ সরকার বিরোধী আন্দোলনে গত তিন মাস ধরে দক্ষিণ আমেরিকার এই দেশে জ্বলছে বিক্ষোভের আগুন৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে লাগাতার সংঘর্ষে বাড়ছে মৃত্যু মিছিল৷ মাস দেড়েক ধরে চলা বিক্ষোভ-আন্দোলনের আগুনে পুড়ছে গোটা দেশ৷ বিক্ষোভকারীদের মূল দাবি, জেল বন্দি প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো-তে দ্রুত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে দেশে সাধারণ নির্বাচন ও সংবিধান সংস্কার করেত হবে৷ গত ডিসেম্বর মাসে অনৈতিক ভাবে কংগ্রেস মুলতুবি করার অভিযোগ আনা হয় পেদ্রোর বিরুদ্ধে। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। পেদ্রোর জায়গায় এখন প্রেসিডেন্টের গদিতে বসেছেন দিনা বোলুয়ার্তে। ক্ষমতায় এসেই দিনা সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের…
Read More
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবারও আদালতে প্রশ্নের মুখে সিবিআই

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবারও আদালতে প্রশ্নের মুখে সিবিআই

রাজ্য জুড়ে নিয়োগ নিয়ে অভিযোগ একাধিক। এরই মাঝে ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়। এবার গ্রুপ ডি ওএমআর সিট বিকৃত মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। যারা ওএমআর সিট বিকৃতি করে চাকরি পেলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয় কেন? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। আদালতের বক্তব্য, ১ হাজার ৬৯৮ জনের ওএমআর সিট বিকৃত হয়েছে। এই ইস্যুতে কী ধরনের অভিযোগ আনা হয়েছে? এইসব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মন্তব্য, সিবিআই ফৌজদারি কেস দিলে তাদের দায়িত্ব নিজেকে প্রমাণ করা। প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলও হবে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরও…
Read More
দিন প্রতিদিন বেড়ে চলছে গরম, উধাও হল শীত

দিন প্রতিদিন বেড়ে চলছে গরম, উধাও হল শীত

চলতি মাস শুরুর থেকেই শীত যেন প্রায় উধাও রাজ্যে৷ দিন প্রতিদিন ক্রমেই চড়ছে পারদ৷ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ প্রায় পাকাপাকিভাবেই বিদায় নেবে৷ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে৷ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং…
Read More
অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

বাজেট পেশের সময় বিক্ষোভের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজ্যে। রাজ্যের বিধানসভার সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হলো। বাজেট অধিবেশন ঘোষণার প্রথম দিনই, রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়ই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। কাগজ পর্যন্ত ছোড়া হয়৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে রাজ্যের দুর্নীতিকে আড়াল করেছেন। অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিৎকার শুরু করেন গেরুয়া বিধায়করা। নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷ বিরোধী বিধায়কদের দাবি, রাজ্যপাল রাজ্যের দুর্নীতি নিয়ে কোনও কথাই বলেননি। আর যে অনুচ্ছেদের অংশ পড়া হয়েছে তা নিয়েও তীব্র…
Read More
এক হলো চার হাত, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ ও কিয়ারা

এক হলো চার হাত, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ ও কিয়ারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এক হলো চার হাত৷ রাজস্থানের ধুধু মরু প্রান্তরকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী৷ রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় দূর্গে বসেছিল তারকা জুটির রাজকীয় বিয়ের আসর৷ নব দম্পতিকে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা৷ বিয়ের মণ্ডপের গুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা৷ যা দেখার পর নবদম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা৷ সিড-কিয়ারার বিয়ের খবরের মাঝেই প্রতিক্রিয়া জানালেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট৷ এক সময় সম্পর্কে ছিলেন আলিয়া-সিদ্ধার্থ৷ পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১২  সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-ছবির মধ্যে দিয়ে একসঙ্গে ডেবিউ করেছিলেন আলিয়া-সিদ্ধার্থ। আলিয়ার সঙ্গে তাঁর কেরিয়ারেরও বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। সম্পর্ক ভাঙার…
Read More