Arpita Debnath

5487 Posts
চলতি মাস শেষের মধ্যেই উত্তরপত্র প্রকাশের নির্দেশ কোর্টের তরফে

চলতি মাস শেষের মধ্যেই উত্তরপত্র প্রকাশের নির্দেশ কোর্টের তরফে

চাকরিতে নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ আজ বহুদিনের, প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির তথ্য। এই পরিস্থিতিতে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি'কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই শুনানিতে বিচারপতি জানান, গাজিয়াবাদ থেকে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র উদ্ধার হয়েছে তা আগামী ৩১ জানুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। গাজিয়াবাদ থেকে এসএসসি পরীক্ষার্থীদের অন্তত ৪ হাজার ৪৮৭ টি উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার হয়েছিল। সেই উত্তরপত্রই এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এছাড়া এসএসসির আইনজীবীর কাছে তিনি জানতে চেয়েছেন ১ হাজার ৬৯৪ জনের ওএমআর সিট আপলোড করা হয়েছে কিনা। বিচারপতি আরও বলেন,…
Read More
মিছিলের অনুমতি পেলো ডিএ মামলাকারীরা

মিছিলের অনুমতি পেলো ডিএ মামলাকারীরা

দীর্ঘদিন ধরে চলছে মামলা, এবার ডিএ নিয়ে এখন অস্বস্তিতে রাজ্য সরকার। আদালতের নির্দেশ মেনে এখনও ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এই আবহে ডিএ-র দাবিতে মিছিলের ভাবনা নেওয়া হয়েছে এবং তার অনুমতি চাইতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। সেই শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ২৭ জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন করা হয় আদালতে। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি জানিয়েছেন, মিছিল করা যাবে। শহিদ মিনারে অবস্থানে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, রোজ শহিদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্ব অবস্থানকারীদের। ডিএ-র দাবিতে বহু সময় ধরেই পথে নেমেছে সরকারি কর্মচারীরা। আন্দোলন আরও মজবুত…
Read More
নিয়োগে নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের তরফে

নিয়োগে নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের তরফে

২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশ হয় ২০১৮ সালের জুন মাসে। কিন্তু এরপর অভিযোগ উঠতে শুরু করে যে, মূলত স্কুল সার্ভিস কমিশনের একাধিক ভুলের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, এই কারণেই তাদের বারবার আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। এসএসসি স্বচ্ছভাবে কাজ না করায় তারা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মামলাকারী কমল কবিরাজ, সঞ্জয় মাহাতো সহ বেশ কিছু চাকরি প্রার্থীর পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে জানান, চাকরি প্রার্থীরা যেদিন থেকে বিবেচিত হয়েছে,সেদিন থেকেই তারা বেতন পাওয়ার যোগ্য। কিন্তু তারা পাচ্ছে না এবং এর জন্য দায়ি সরকার এবং স্কুল সার্ভিস…
Read More
এবার তলব তাপসকে

এবার তলব তাপসকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। গ্রেফতার করেছে ইডি। তিনি গ্রেফতার হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে এবার তাপসকেও তলব করল ইডি। তাঁকে ইডি দফতর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাপস মণ্ডল আগেই গোয়েন্দাদের জানিয়েছিলেন যে, কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন তিনি৷ কোন খাতে কত টাকা দেওয়া হয়েছিল, তাও জানিয়েছিলেন। এবার কুন্তল নিজে দাবি করছেন, তাপসকে যে টাকা তিনি দিয়েছেন তার প্রমাণ সিবিআইয়ের কাছে আছে। এছাড়া তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন কুন্তল এবং তাঁর স্ত্রী।…
Read More
বাতিল হল পুরসভার সিদ্ধান্ত, হাই কোর্টের তরফে জানানো হলো বন্ধ করা যাবে না হুক্কা বার

বাতিল হল পুরসভার সিদ্ধান্ত, হাই কোর্টের তরফে জানানো হলো বন্ধ করা যাবে না হুক্কা বার

হুক্কা বার বন্ধ নিয়ে দ্বন্দ্ব চলছে মহানগরীতে। এই পরিস্থিতিতে নির্দেশ কলকাতা হাই কোর্টের, কলকাতা এবং বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা৷ এদিন বিচারপতি মান্থা জানিয়েছেন, হুক্কা বার নিয়ে রাজ্যের কোনও সুনির্দিষ্ট আইন নেই৷ ফলে হুক্কা বার বন্ধের এই সিদ্ধান্তও আইন মেনে নেওয়া হয়নি৷ মহানগর এবং উপনগরী এলাকায় হুক্কা বার চালাতে কোনও বাধা নেই। কেন্দ্রীয় আইনেও সেই সুবিধা দেওয়া আছে। এর পরও হুক্কা বার বন্ধ করতে চাইলে, রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেই…
Read More
সাগরদিঘির প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল

সাগরদিঘির প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে খবর ছড়িয়ে পড়েছিল যে সাগরদিঘি উপনির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু অবশেষে জানা গেল, প্রণবপুত্র প্রার্থী হলেন না। বরং স্থানীয় প্রার্থীর ওপরেই ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সাগরদিঘির প্রার্থী দেবাশিস বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত তিনি। উপনির্বাচনে এখনও অন্য কোনও রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। সেই দিক থেকে কিছুটা এগিয়েই শুরু করল ঘাসফুল। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের…
Read More
দাঁতালের হানায় অতিষ্ঠ গ্রামবাসী

দাঁতালের হানায় অতিষ্ঠ গ্রামবাসী

বিগত বেশ কিছুদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছে বাঁকুড়ার গ্রামবাসী। হাতির হানায় ক্ষতি হয় বিঘের পর বিঘে ফসল। ফসল নষ্টের পাশাপাশি ভাঙে ঘরবাড়িও। প্রাণহানিও ঘটে। সব মিলিয়ে বিরাট আতঙ্ক গ্রাস করে থাকে গ্রামবাসীদের। কদমা, বড়জোড়ার ঝরিয়া সহ একাধিক গ্রামে বহুবার এমন ঘটনাই ঘটেছে। সম্প্রতি বাঁকুড়া জেলার দু'নম্বর ব্লকের নড়রা অঞ্চলের চিংড়া গ্রামে একই ঘটনা ঘটল। জানা গিয়েছে, গতকাল রাতে দু'টোর সময় একটি বুনো হাতি এসে তাণ্ডব চালিয়েছে গ্রামের একটি বাড়িতে। হামলা বাড়ির একাংশ ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাড়ির সদস্যরা। একই সঙ্গে আতঙ্ক গ্রামবাসীদের মধ্যেও। কারণ, আশেপাশের বহু এলাকায় একই রকম ঘটনা ঘটে চলেছে। স্থানীয়দের দাবি, বিগত দু'বছরে এই…
Read More
রাজভবন জুড়ে ছড়িয়ে পড়লো ধোঁয়া, দেখা দিলো আতঙ্ক

রাজভবন জুড়ে ছড়িয়ে পড়লো ধোঁয়া, দেখা দিলো আতঙ্ক

আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়লো রাজভবন জুড়ে। গতকাল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ মূল ভবনের তিন তলায় প্রথমে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করেই দমকল পৌঁছয় সেখানে। দমকলের তিনটি ইঞ্জিন রাজভবনে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে দমকল সূত্রে খবর, আগুন লাগেনি রাজভবনে, ধোঁয়া দেখা গিয়েছে তিন তলায়। আপাতত সূত্র মারফৎ জানা গিয়েছে, রাজভবনের তিন তলায় কোনও বৈদ্যুতিন বাতি হয়তো পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই তা হতে পারে বলে অনুমান। তা থেকে আগুন না ধরলেও ধোঁয়া দেখা যায়। কিন্তু নিরাপত্তার খাতিরে কোনও রকম ঝুঁকি না নিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে দমকল কর্তৃপক্ষ। যদিও খবর মিলেছে, রাজভবনের তিন তলার একটা…
Read More
সকাল থেকেই কুয়াশায় ঢাকলো কলকাতা

সকাল থেকেই কুয়াশায় ঢাকলো কলকাতা

নতুন বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু স্থায়ী হয়নি বেশিদিন, মাঘ পড়তেই শীত এক প্রকার ‘ভ্যানিশ’৷ মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শহর কলকাতা৷ কুয়াশার জেরে দৃশ্যমানতে কমে গিয়েছে৷ ঘন কুয়াশার জেরে যান চলাচলে সমস্যা হচ্ছে৷ দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই এই কুয়াশা বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর কুয়াশার জন্য বেড়েছে তাপমাত্রাও। শীতের আমেজ উধাও হয়েছে মহানগর থেকে। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে যাবে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সপ্তাহভর শুষ্ক আবহাওয়া…
Read More
সবটাই মিথ্যা বক্তব্য কুন্তলের স্ত্রীর

সবটাই মিথ্যা বক্তব্য কুন্তলের স্ত্রীর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ইডি গ্রেফতার করেছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে। মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল দাবি করেছিলেন, বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ এদিকে গ্রেফতার হওয়ার পর কুন্তলের দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই ক্ষেত্রে স্বামীর পাশে দাঁড়িয়ে তাঁর স্ত্রী বলেছেন, কুন্তলকে 'বলির পাঁঠা' করা হচ্ছে। যে দাবি তাপস করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। এই নিয়ে এখন সরগরম রাজ্য। তাপস মণ্ডলের দাবি ছিল, সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল। কিন্তু কুন্তলের স্ত্রীর দাবি, তাপস এবং তাঁর কয়েক জন…
Read More
বঙ্গে বজায় রইল শীতের আমেজ

বঙ্গে বজায় রইল শীতের আমেজ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। অন্যদিকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি মাসের শেষে শীতের বিদায় হবে এমন আবহ তৈরি হলেও আপাতত ঠান্ডা কমার কোনও ইঙ্গিত দেখা যায়নি। হাওয়া অফিস বরঞ্চ জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিঞ্চিত নিম্নগামী হবে বাংলায়। শেষ কয়েক দিনে দেখা গিয়েছে, রাতের দিকে ভালই শীত পড়েছে এবং হালকা শিরশিরানি হাওয়া অনুভূত হচ্ছে। অর্থাৎ মোটামুটি সারাদিনে ঠান্ডার আমেজ থাকছে, যা উপভোগ করছে বঙ্গবাসী। জানা গিয়েছে, পারদ ১৪ ডিগ্রির ঘরেই আছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড়…
Read More
কাজ প্রায় শেষের পথে, প্রকাশ্যে এল সংসদ ভবনের অন্দরের ছবি

কাজ প্রায় শেষের পথে, প্রকাশ্যে এল সংসদ ভবনের অন্দরের ছবি

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নতুন এই সংসদ ভবন তৈরি হয়েছে ৬৫ হাজার বর্গমিটার জুড়ে। এর অফিস কক্ষগুলিতে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে বলে জানান হয়েছে। এই সংসদ ভবনের লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১ হাজার ২৭২ জন সদস্য বসতে পারেন। এদিকে রাজ্যসভা হলের মোট আসন সংখ্যা করা হয়েছে ৩৮৪টি। এছাড়া নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে। সব ঘরের কিছু কিছু ছবিই প্রকাশ করা হয়েছে। মনে করা…
Read More
নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ৷ একাধিক রাস্তায় ফাটল থেকে শুরু করে ঘরবাড়ি, হোটেল বসে যাওয়া, সব হয়েছে। বহু পরিবারকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং বিপজ্জনক ইমারতগুলিকে ভেঙে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপাতত তা মনে হচ্ছে না। কারণ ফের সেখানে শুরু হয়েছে প্রবল তুষারপাত এবং বৃষ্টি। গত কয়েকদিনের রিপোর্টে কিছুটা স্বস্তি পাচ্ছিল সকলে কারণে নতুন করে আরও কোনও বাড়ি বা হোটেলে ফাটল দেখা দেয়নি। কিন্তু আবার বৃষ্টি এবং প্রবল তুষারপাত শুরু হওয়ার কারণে আতঙ্কিত হচ্ছে স্থানীয়রা। আবার ভূমিধসের আতঙ্ক ঘিরে ধরছে তাঁদের। জোশীমঠবাসীর আশঙ্কা, তুষারপাত…
Read More
আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

উদ্বোধন হওয়ার পর থেকেই একের পর এক হামলা চলছে। ফের একবার আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। আর এবারও অভিযুক্ত সেই বিহারই। নিউ জলপাইগুড়ি-হাওড়া শাখায় বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর অনুযায়ী, বিহারের কাটিহার জেলায় বলরামপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও এই হামলায় কেউ হতাহত হননি বা জখম হননি তবে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসেই বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি শাখায় উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর সেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে বাংলার শাসক দলকে নিশানা করে পথে নেমেছিল বিজেপি। অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। তার প্রেক্ষিতে গেরুয়া…
Read More