08
Nov
দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু এই মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে। গত মে মাসের ২০ তারিখ হাই কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ মোতাবেক রাজ্যের…
