Arpita Debnath

5487 Posts
নবান্ন অভিযান ঘিরে রাজ্যে জুড়ে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থা

নবান্ন অভিযান ঘিরে রাজ্যে জুড়ে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থা

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানে যাবে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাই আজ শহর কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি। জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলী সেতু। দুপুর ৩ টে পর্যন্ত তা বন্ধ থাকার কথা। তাই বেলা ৪ টে পর্যন্ত যে কোনও ব্রিজ এড়ানোর পরামর্শ। এছাড়াও এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিটের মতো রাস্তা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, বেলা ১২ টা থেকে বন্ধ থাকতে পারে আমহারস্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ। এই রাস্তাগুলির পরিবর্তে লেলিন সরণি, মৌলালি, এজেসি বোস রোড ব্যবহার করতে বলা হচ্ছে। মঙ্গলবার দুপুর একটা থেকে শুরু হওয়ার…
Read More
টানা সাত ঘন্টা জিজ্ঞেসাবাদ করা হলো মেনকাকে

টানা সাত ঘন্টা জিজ্ঞেসাবাদ করা হলো মেনকাকে

একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যে জুড়ে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে গত সপ্তাহে রবিবার মধ্যরাতে চরম নাটকীয়তা দেখলো মহানগরী৷ রবিবার রাত ১২টা নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর৷ শনিবার মেনকা গম্ভীর ব্যাঙ্কক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে বাধা দেন অভিবাসন দফতরের আধিকারিকরা৷ পরে দমদম বিমানবন্দরে এসে তাঁর হাতে তিন পাতার একটি সমন ধরান ইডি আধিকারিকরা৷ তলবে সাড়া দিয়ে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান মেনকা। সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হল ৭ ঘণ্টা পর। ইডি নোটিশে সময়ের বিভ্রাট ছিল, এমনই দাবি করেছিলেন মেনকা। আসলে তিনি…
Read More
লক্ষ্য এখন একটাই পঞ্চায়েত নির্বাচন, জেলা সফরে যাচ্ছেন মমতা

লক্ষ্য এখন একটাই পঞ্চায়েত নির্বাচন, জেলা সফরে যাচ্ছেন মমতা

আগামী বছরেই আসতে হতে চলেছে বছর ঘুরলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় জেলায় সংগঠন আরও মজবুত করার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের সুপ্রিমো এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন দলীয় কর্মীদের। এবার নিজে এলাকায় গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করতে চলেছেন তিনি। রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে, ৪ দিনের জেলা সফরে যাচ্ছেন মমতা। দুই মেদিনীপুরে হবে তাঁর এই সফর। সোমবার বিকেলেই রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, এই সফরে প্রশাসনিক বৈঠক থেকে দিঘার মেরিন ড্রাইভ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে জেলায় দলের বর্তমান অবস্থা এবং প্রকৃতি কী আছে…
Read More
রিপোর্ট পেশের পর বড় স্বস্তি পেয়েছে রাজ্য, নিষ্পত্তি বগটুই মামলা

রিপোর্ট পেশের পর বড় স্বস্তি পেয়েছে রাজ্য, নিষ্পত্তি বগটুই মামলা

সম্প্রতি কদিন আগের ঘটনা, বেশ কিছুটা সময় অতিক্রম হয়ে গেলেও তাও এখনো ঘটনার মর্মান্তিক ছবি তাড়া করে বঙ্গবাসীর মনকে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তা এখনো পর্যন্ত ভুলতে পারেনি মানুষ। এই মামলায় বড় স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। সেই বগটুই মামলার নিষ্পত্তি হয়ে গেল কলকাতা হাইকোর্টে। রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট হাইকোর্ট, সেই প্রেক্ষিতেই নিষ্পত্তি হয়ে গেল এই মামলা। বগটুই সংক্রান্ত আর কোনও মামলাই বিচারাধীন থাকল না আদালতে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সোমবার রাজ্যের তরফে আদালতে বগটুই সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে, কয়েকজন গ্রামবাসী গ্রাম ছাড়া ছিলেন। ১২ জন ফিরে এসেছে। বাকি…
Read More
চলতে থাকা মামলার মাঝেই ডিএ ঘোষণা রাজ্যের বিরোধী দল নেতার

চলতে থাকা মামলার মাঝেই ডিএ ঘোষণা রাজ্যের বিরোধী দল নেতার

রাজ্য জুড়ে একাধিক দুনিনীতির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এরই মাঝে আচমকি বড়ো ঘোষণা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর৷ ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ডিএ দেব৷ হুগলির পাণ্ডুয়ার জনসভা থেকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর কথায়, "আপনাদের ডিএ দেয়নি, নবান্ন অভিযানের দিন একদম কথা শুনবেন না৷ পুলিশকর্মীদের বলব আপনারা ডিএ পাচ্ছেন না। একজন কনস্টেবল ১০ হাজার টাকা কম পাচ্ছেন। একজন এসআই ২০ হাজার টাকা কম পাচ্ছেন। আমাদের সরকার এলে আরটিজিএস করে এনইএফটি করে ২৪ ঘন্টায় ডিএ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব।" নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে পাণ্ডুয়া থেকে পুলিশকর্মীদের এমনই বার্তা দেন শুভেন্দু অধিকারী। গত ২০ মে কলকাতা…
Read More
ইডির তৎপরতায় মহানগরীর বুকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কোথায় যায় এই বিপুল ধনরাশি?   

ইডির তৎপরতায় মহানগরীর বুকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, কোথায় যায় এই বিপুল ধনরাশি?   

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে গত তিন মাসে দেশ জুড়ে তল্লাশি অভিযান চালিয়ে রেকর্ড টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ গত সপ্তাহ শেষে শনিবার কলকাতার গার্ডেনরিচে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১৭ কোটির বেশি৷ এত কম সময়ে এত পরিমাণে নগদ উদ্ধারের ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি৷ উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা এখন কী করা হবে? কী হবে এর ভবিষ্যৎ? অভিযানে চালিয়ে নগদ উদ্ধারের পর সবার আগে অভিযুক্তকে টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হয় ও টাকার সপক্ষে উপযুক্ত নথি দেখানোর জন্য সময়ও দেওয়া হয়। এর পরেও সদুত্তর পাওয়া না গেলে ওই…
Read More
চরম নাটকীয়তা, মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা

চরম নাটকীয়তা, মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কয়লাপাচার-কাণ্ডে মধ্যরাতে চরম নাটকীয়তা দেখলো মহানগরী৷ গতকাল অর্থাৎ রবিবার রাত ১২টা নাগাদ নিজের আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর৷ কিন্তু, সেখানে কাউকে দেখতে না পেয়ে সিজিও কমপ্লেক্সে থেকে ফিরে আসেন তাঁরা৷ মেনকার আইনজীবী দাবি করেছিলেন, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর মক্কেলকে তলব করা হয়েছে৷ সেই মতো নির্ধারিত সময়ের কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তাঁরা৷ বেশ কিছুক্ষণ হাতে নোটিস নিয়ে অপেক্ষাও করেন৷ কিন্তু কারও দেখা মেলেনি৷ সেখান থেকে ফিরে আসেন তাঁরা৷ গত শনিবার মেনকা ব্যাঙ্কক যাওয়ার জন্য…
Read More
বড় ফাঁড়া কাটলো! মরতে মরতে বেঁচে ফিরলেন ইমরান খান

বড় ফাঁড়া কাটলো! মরতে মরতে বেঁচে ফিরলেন ইমরান খান

বিমান ফিরলো মাঝ আকাশে থেকেই! বড় ফাঁড়া কাটলো তার। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সামান্য একটুর জন্য রক্ষা পেলেন তিনি৷ পাকিস্তানের সূত্রে জানা গিয়েছে, মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে ইমরানের বিমানটি। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বা বিমানের অন্য যাত্রীরা সকলে অক্ষত আছেন। জানা গিয়েছে, বিশেষ বিমানে চেপে পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান। কিন্তু, মাঝ আকাশে তাঁর বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান পাইলট। অনুমতি পাওয়ার পরেই বিমানটি জরুরি অবতরণ করে৷ নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয় বিমানটি। জানানো হয়েছে, বিমান থেকে নামার পর সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন…
Read More
পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

তবে গত সপ্তাহেই পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ এছাড়াও আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই মতোই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে৷ সোমবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে৷ কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ হাওয়া…
Read More
মহানগরীর বুকে উদ্ধার হওয়া ১৭ কোটি টাকা নিয়ে ফিরহাদ হাকিমের চাঞ্চল্যকর মন্তব্য

মহানগরীর বুকে উদ্ধার হওয়া ১৭ কোটি টাকা নিয়ে ফিরহাদ হাকিমের চাঞ্চল্যকর মন্তব্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তদন্তে ফের উদ্ধার টাকার পাহাড়৷ গত সপ্তাহের শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ যথারীতি পলাতক আমির খান নামে সেই ব্যবসায়ী। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ব্যবসা চালাতেন তিনি। ঘটনায় নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কিন্তু অদ্ভুতভাবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ওই ঘটনার নিন্দা না করে…
Read More
এবার মহানগরীর বুকে উদ্ধার সাত কোটি

এবার মহানগরীর বুকে উদ্ধার সাত কোটি

এই মুহূর্তে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই তদন্তে ফের উদ্ধার টাকার পাহাড়৷ সেই টাকা দিয়েই লেখা হল ‘ইডি’৷ শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ নিসার মোবাইলে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর৷ হিসাব বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ মিলেছে তার৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়িতে…
Read More
জেরায় হত্যা নিয়ে মুখ খুললো সত্যেন্দ্র

জেরায় হত্যা নিয়ে মুখ খুললো সত্যেন্দ্র

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় গ্রেফতার, এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র চৌধুরী। সত্যেন্দ্রকে হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে সে এখন সিআইডি হেফাজতে। দুই কিশোরকে কেন, কী ভাবে খুন করা হয়েছে তা জানতেই সত্যেন্দ্রকে হেফাজতে নিয়ে জেরা করেছে আধিকারিকরা। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি জেরায় সত্যেন্দ্র জানিয়েছে, মোটরবাইক কেনার জন্য সত্যেন্দ্রকে ৫০ হাজার টাকা দিয়েছিল অতনু। কিন্তু পরে টাকা ফেরত চাইলেও দিচ্ছিল না সে। এরপর অতনু নাকি তার স্ত্রীকে কুকথা বলা শুরু করেছিল। তাই তাকে হত্যার ছক কষে সে।…
Read More
একাধিক অভিযোগের মাঝেই চাকরিপার্থীদের খোলা চিঠি নয়া পর্ষদ সভাপতিকে

একাধিক অভিযোগের মাঝেই চাকরিপার্থীদের খোলা চিঠি নয়া পর্ষদ সভাপতিকে

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। একাধিক অভিযোগের পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতিকে খোলা চিঠি দিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের স্পষ্ট কথা, “মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস করে আমরা বারবার ঠকতে চাইনা।” চাকরিপ্রার্থীদের এই চিঠিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিস্তর চর্চা। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণ করা হয়৷ তাঁর জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্বে নেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। চিঠির শুরুতেই চাকরিপ্রার্থীদের অভিযোগ, আপনি যে চেয়ারে বসে রয়েছেন, সেই চেয়ারের পূর্বসূরী ২০১৪ সালের পর থেকে কী ভাবে অত্যাচার করে গিয়েছে, আপনার তা জানা দরকার। তাঁরা জানিয়েছেন- •     একবার নয়, দুবার…
Read More
স্বস্তির খবর, ধীরে ধীরে বাংলায় কম হচ্ছে মৃত্যুর সংখ্যা

স্বস্তির খবর, ধীরে ধীরে বাংলায় কম হচ্ছে মৃত্যুর সংখ্যা

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিগত অনেক মাস ধরেই চলেছে টিকাকরণ। করোনা সংক্রমণ রোধে টিকাকরণ শুরু হয়েছিল গোটা বিশ্বজুড়ে। এখনও তা দাপটের সঙ্গে চলছে। সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়। গতকালের মতো আজও ২০০-র ওপরই আছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় একটু কমেছে। তাও সকলকে আরও সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য…
Read More