18
Aug
বড়ো বদল হলো গেরুয়া শিবিরে। গঠিত হলো নতুন সদস্যের কমিটি। ১১ সদস্যের কমিটি থেকে বাদ পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জায়গা পেলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। গেরুয়া শিবিরের এই সমস্ত শীর্ষস্থানীয় নেতৃত্বদের টপকে ১১ সদস্যের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংসদীয় বোর্ডে জায়গা করে নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। উত্তরের পর গেরুয়া শিবিরের নজর এবার দক্ষিণে। আর তাই দক্ষিণের বিজেপি শিবিরকে বিশেষ গুরুত্ব দিতেই ইয়েদুরাপ্পার সংসদীয় বোর্ডে প্রবেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে গডকরি এবং চৌহানের বাদ পড়াতেও হতবাক সকলে। বিজেপি সভাপতি জে পি নাড্ডা দুপুরে গেরুয়া শিবিরের…
