Arpita Debnath

5487 Posts
জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল৷ তাঁর সম্পত্তির নাগাল পেতে বুধবার সকালে অনুব্রতর হিসাবরক্ষককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ প্রথমে শোনা যাচ্ছিল, বুধের সকালে তলব করা হতে পারে সুকন্যাকে৷ কিন্তু, সেটা করা হল না৷ এদিন সকালে শান্তিনিকেতনের কাছে পূর্বপল্লী গেস্ট হাউসে ওঠেন সিবিআই কর্তারা। সেখানেই ডেকে পাঠানো হয় অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। তার পর থেকে চলছে টানা জিজ্ঞাসাবাদ। ঠিক সাত দিন আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ এক সপ্তাহের মধ্যেই বুধবার সকালে ফের বোলপুরে পৌঁছযন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা।…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে। যদিও…
Read More
চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

জীবনের শুরুটা খুব সাধারণ ভাবে হলেও আজ তিনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক৷ প্রথম জীবনে ছিলেন সামান্য মুদি দোকানি৷ খেলতেন ফুটবলও৷ পরে সে সব ছেড়ে বোলপুর বাজারে নিজের মাছের দোকান খেলেন তিনি৷ দিনের শেষে রোজগার হত বড় জোড় ৫০-৬০ টাকা। সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা৷ মাছের দোকান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতেই বদলে যায় চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের উপার্জন। সময়ের স্রোতে তিনি পৌঁছে যান ক্ষমতার শিখরে৷ পাল্লা দিয়ে বাড়ে রোজগারও৷ শুধু তাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয় পৌঁছয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। জানেন দিনে কত টাকা আয় করতেন কেষ্ট? দিনে প্রায় ৩০ লক্ষ টাকা! গরু-কয়লা পাচার…
Read More
ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়াতে

ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়াতে

বড় চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়াতে৷ ১৮ থেকে ২০ টি সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিরাটভাবে। উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ এবং ভ্রূণ। উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি দেহ এবং ভ্রূণ তা আন্দাজ করা যাচ্ছে না। তবে উলুবেড়িয়া শহর জুড়ে তৈরি হওয়া একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গর্ভপাতের অভিযোগ সামনে আসছিল। অভিযোগ সেই সব জায়গা থেকেই এগুলি এসেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার এলাকার কিছু বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কোড়াচ্ছিলো।…
Read More
আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আবার একবার আচমকাই মহানগরীর বুকে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার সরকারী ভবন অর্থাৎ মহাকরণে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের কিছু পর আগুন লাগে সেখানে। প্রাথমিক ভাবে জানা যায়নি যে কী ভাবে আগুন লেগেছে তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মহাকরণে এই আগুন লেগেছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে অনেক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নষ্ট হয়নি কিছু বলেই জানা গিয়েছে। কিন্তু কম্পিউটারে আগুন, প্রিন্টার নষ্ট হয়েছে। দমকল সূত্রে খবর, মহাকরণের একতলার ঘরে আগুন লেগেছিল। তারা মনে করছে, পাখায়…
Read More
আজ থেকে বাড়ানো হলো দুধের দাম

আজ থেকে বাড়ানো হলো দুধের দাম

প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর, এর সাথে সাথেই চাপ বাড়ছে মধ্যবিত্তের ওপর। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের আরও খানিকটা চিন্তা বাড়িয়ে নতুন ঘোষণা হলো, আজ অর্থাৎ বুধবার, ১৭ আগস্ট থেকে ফের বাড়তে চলেছে দুধের দাম। এমনটাই জানিয়েছে দেশের সব থেকে জনপ্রিয় দুই ডেয়ারি সংস্থা আমুল এবং মাদার ডেয়ারি। এই দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রতি লিটারে দু টাকা দাম বাড়তে চলেছে দুধের। অর্থাৎ বুধবার থেকে লিটার প্রতি আমুল দুধ ও মাদার ডেয়ারির দুধের প্যাকেটের দাম দু টাকা বাড়ছে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, আমূলের গোল্ড, শক্তি এবং তাজা দুধের ব্র্যান্ডের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ছে। গুজরাটের আহমেদাবাদ এবং সৌরাষ্ট্র, দিল্লি-এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই এবং অন্যান্য যে সমস্ত…
Read More
বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

এই মুহূর্তে রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের সাধারণ মানুষ। এর মধ্যে থাকছে ক্যানসারের চিকিৎসাও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই রাজ‌্যবাসীর জন্য এই ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেকের মতে, এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে বড় 'উপহার' দিলেন। জানান হয়েছে, এবার থেকে ক‌্যানসারের জন‌্য তীব্র ব‌্যথার উপশমের চিকিৎসা-সহ আরও অনেক রোগের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে। অন্তত ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আরও জানা গিয়েছে, ব‌্যথার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ৮ থেকে ৬৫ হাজার…
Read More
শপথ নিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশের মন্ত্রিসভার মন্ত্রিরা

শপথ নিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশের মন্ত্রিসভার মন্ত্রিরা

সূচনা হয়েছে নতুন সরকারের, এর পরই স্বাধীনতা দিবসের পরেই বিহারে গঠিত হল নতুন সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভায় শপথ নিলেন ৩০ জন বিধায়ক। তার মধ্যে লালুপ্রসাদের দল আরজেডি থেকে মন্ত্রী হিসেবে জায়গা পেলেন ১৫ জন। সরকারিভাবে গঠিত হলো 'চাচা-ভাতিজার সরকার'। অন্যদিকে জানা যাচ্ছে লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর ভাই তেজপ্রতাপও আজ বিহারের মন্ত্রী হিসেবে জায়গা পেলেন মন্ত্রিসভায়। বাকিদের সঙ্গে তিনিও আজ শপথ গ্রহণ করেছেন। তবে আরজেডির পাশাপাশি নবনির্মিত মন্ত্রিসভায় জায়গা কংগ্রেস বিধায়করাও জায়গা পেয়েছেন বলে খবর। উল্লেখ্য গত সপ্তাহেই বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দলের কান্ডারী নীতিশ কুমার গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করায় বিহারের জোট সরকারের পতন হয়েছিল। তার ঠিক পরের দিনই লালু প্রসাদের আরজেডি দলের…
Read More
শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক থেকে আবার একবার সাফল্যের শিখরে কলকাতা। বড় সাফল্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়াও পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ''জানাতে গর্ব হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় তার অসাধারণ কাজের জন্য আবার প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২২ সালের সমীক্ষা অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।“ এছাড়াও, গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত…
Read More
প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, গরুপাচার কাণ্ডে লেনদেন চলত নগদে

প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য, গরুপাচার কাণ্ডে লেনদেন চলত নগদে

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরুপাচার কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল৷ চলছে জেরার পর জেরা৷ নতুন প্রশ্নমালা সাজিয়ে ফের অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু সিবিআই-এর৷ তাঁর কাছে একাধিক প্রশ্নের জবাব খুঁজছে সিবিআই৷ এদিকে জানা গিয়েছে, পাচার হওয়া গরু প্রতি আড়াই হাজার টাকার লেনদেন চলত৷ বিএসএফ নিত গরু প্রতি ২০০০ টাকা, কাস্টমস নিত গরু প্রতি ৫০০ টাকা৷ বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের আমলে সবচেয়ে বেশি প্রায় ২০ হাজার গরু পাচার হয়েছিল বাংলাদেশে৷ মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে এই গরু পাচার করা হত৷ বীরভূমকে ব্যবহার করা হত সেফ করিডর হিসাবে৷ সিবিআই চার্জশিটে সে কথা উল্লেখ করা হয়েছে৷ আর গরু পাচারের টাকার ভাগ যেত প্রভাবশালীদের কাছে৷ চলত নগদ…
Read More
নতুন জীবনে পা রাখলেন বিপাশা বসু

নতুন জীবনে পা রাখলেন বিপাশা বসু

অবশেষে অবসান হলো সমস্ত জল্পনার৷ নতুন জীবনে পা রাখলেন বং বিউটি বিপাশা বসু৷ মা হতে চলেছেন তিনি৷ দীর্ঘদিন ধরেই তাঁর মাতৃত্ব নিয়ে জল্পনা চলছিল৷ কিন্তু, মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার৷ অবশেষে সব রাখঢাক সরিয়ে সুখবর শোনালেন বলিউডের এই হট কাপল৷ জীবনের নতুন ইনিংয় শুরু করতে চলেছেন বঙ্গ তনয়া৷ আলিয়ার পর বিপাশার মা হওয়ার খবরে খুশির হাওয়া বলিউডের অন্দরে৷ এর আগে অবশ্য করণ ঘনিষ্ঠরা প্রেগন্যান্সির খবরে সিলমোহর দিয়েছিলেন৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবরটা পৌঁছে দিলেন বিপাশা নিজে৷ সাদা শার্টের আড়ালে উন্মুক্ত বেবিবাম্প৷ পরম যত্নে স্ফীতোদর আগলে রেখেছেন হবু বাবা৷ কখনও আবার তাতে চুমু এঁকে দিলেন করণ৷ এই…
Read More
উঠছে প্রশ্ন, স্ত্রীর চিকিৎসার জন্য বিপুল সংখ্যক খরচ কোথায় পেলেন কেষ্ট

উঠছে প্রশ্ন, স্ত্রীর চিকিৎসার জন্য বিপুল সংখ্যক খরচ কোথায় পেলেন কেষ্ট

তৎপর সিবিআই, গ্রেফতার রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার নিজের গড় থেকে নাটকীয়ভাবে সিবিআই-এর হাতে গ্রেফতার হন এই দাপুটে নেতা৷ কিন্তু, তাঁর সম্পত্তির হিসাব মেলাতে গিয়ে নাজেহাল সিবিআই৷ কেষ্টর নামে কোথায়, কত সম্পত্তি রয়েছে সেই খোঁজ পেতে কালঘাম ছুটছে তদন্তকারী অফিসারদের। বিভিন্ন নথি ঘেঁটেও নাকি অনুব্রত মণ্ডলের নামে বিপুল অঙ্কের সম্পত্তির খোঁজ পাওয়া যায়নি৷ উল্টে তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, অনুব্রত মণ্ডলের অধিকাংশ সম্পত্তিই কেনা হয়েছে বেনামে। এখন সেই প্রমাণ জোগার করতেই নাকাল তদন্তকারী অফিসাররা। এই বিষয়ে জানতে জন্য, প্রশ্নমালা  তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তদন্তকারী অফিসারদের প্রশ্ন, অনুব্রত মণ্ডলের যদি নিজস্ব কোনও সম্পত্তি না থাকে, তাহলে তাঁর…
Read More
সামান্য স্বস্তি দেশের কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে

সামান্য স্বস্তি দেশের কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে

করোনাভাইরাসের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। বাড়তে থাকা করোনা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে এসেও আসছিল না। চলতি বছরে একটা সময় ছিল যখন সত্যিই অনেকটা কমে এসেছিল সংক্রমণ। কিন্তু পরে তা আবারও বাড়তে থাকে। মাঝে বেশ ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা, কিন্তু আপাতত তা আবার নিম্নমুখী। বেশিরভাগ রাজ্যের সংক্রমণে কিছুটা লাগাম টানা গেলেও রাজধানী দিল্লি ফের নতুন করে ভয় বাড়াচ্ছে। কারণ দেশের অধিকাংশ আক্রান্তের সংখ্যা এখান থেকেই। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। একদিনে রাজধানীতে আক্রান্ত ২ হাজার ৩০০ জনেরও বেশি। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৮ জনের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে মোট…
Read More
জ্ঞান ফিরেছে সলমন রুশদির

জ্ঞান ফিরেছে সলমন রুশদির

আচমকাই মর্মান্তিক হামলার সম্মুখীন সলমন রুশদির।দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল জনপ্রিয় লেখক সলমন রুশদির। হাসপাতাল সূত্রে খবর, শনিবার মধ্যরাতে জ্ঞান ফেরে লেখকের। এরপরেই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হঠাৎই বিশিষ্ট এই লেখকের উপর আকস্মিক হামলা চালায় এক আততায়ী। মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যেই ছুরি দিয়ে তাঁর শরীরের উপর কমপক্ষে ১০ থেকে ১৫ বার হামলা করা হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় মঞ্চে লুটিয়ে পড়েন লেখক। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা প্রথমদিকে রুশদির জীবন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি এটাও শোনা যাচ্ছিল ভয়াবহ এই হামলার কারণে রুশদি দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে…
Read More